আঁকোল
বঙ্গীয় শব্দকোষ
বি [সং অঙ্কোট]
আঁকোড় গাছ।
আঅতন
বঙ্গীয় শব্দকোষ
বি [সং আয়তন, য়>অ; অপ্র]
স্থান, আধার। "দো ১১৬। -আতন বি [পূর্ব্ব 'আ' হেতু অ>আ; অপ্র] গৃহ। "সুবর্ণের আআতন কৃ.উ ১১।
আঅর
বঙ্গীয় শব্দকোষ
[সং অপর>প্রা অঅর>বা আঅর; অপ্র]
আর। "আঅর গান্থিআ নৈল মাহলী শ্রী. কী ১৫; ৪৭।
আ১
বঙ্গীয় শব্দকোষ
[বাঙলার 'আ'-কার হ্রস্বমাত্রক, গান আহবান প্রভৃতিতে দুই বা ততোধিক মাত্রায় উচ্চারিত হয়। 'আনচান' 'আগর' প্রভৃতির 'আ'-কার একমাত্রক। গানে 'তারা...দিলে না দিলে না দিন' (দাশরথি) এবং 'ওরে গদা...(মা ৩২৪) ইত্যাদিতে 'আ'-কার প্লুতমাত্রক। প্রাচীন বাঙলায়, উচ্চারণসাম্যে 'আ'-কারস্থানে 'যা' দেখা যায়। 'য়াইলাম (আইলাম), য়াসিয়া, য়াইসে, য়াইলুম, য়াইল' ইত্যাদি (গো.বি ৯০০৯৩) ইহার উদাহরণ।]
দ্বিতীয় স্বরবর্ণ। উচ্চারণাদিবিষয়ে দ্রষ্টব্য 'অ'।
আ১১
বঙ্গীয় শব্দকোষ
প্র [সং ক (কন্)-'কুৎসিত, হ্রস্ব' অর্থে>প্রা অ>বা আ [-অ+অ-যেমন, রাবণক>(রাবণ্ -অ+অ; রাবণা)]
১ কুৎসা, অনাদর, গালি। "নারদা অল্পেয়ে ভা.চ ৭৮; চারিমুখা রাঙ্গাটা (ব্রহ্মা) বরের ভাই হেন ৮০। মতিচ্ছন্ন হৈল ব্রাহ্মণার ম ১৯৫। গেলিরে রাবণা তুইঃ বানরা ধিক্ জীবনে তোর কৃ ২৫১। ব.প ৫২৮; ৫৩৬। কেন রে পবনা, উড়ালি তাকে ব.প্র ১১৯।
২ ক্রোধ। "এতবড় অহঙ্কার হৈল পাণ্ডবার ম ১১৬১। কি কহিব নারদায় ব.প ৯৩৬। আরেরে বানরা! চৈ.ভা ৬৪। কাঁহা রে রাবণা। চৈ.চ ১৬৫; কাল্কার বড়ুয়া জগাঃ তোমারে উপদেশে বাল্কা ২৮১।
৩ হ্রস্বতা, অল্পতা। "চাল-চালা, সোত-সোতা।
৪ সখ্য, মিত্রতা। "ভুবনা কিরণা, দুহে হৈল কাণা, ক.চ ২১৪। দীনকে বুঝি ভুলে গেছ দিন পেয়ে রে রামা মিতে দা ১৩৮৩।
৫ বাৎসল্য, স্নেহ। "রামা শ্যামা গোপাল ইত্যাদি। [হ'রে (হরি>হরিআ, হর্যা, -রে) - 'এ' বাৎসল্যসূচক। "কত বা বেড়াবে হরিশ্চন্দ্র নাম ধ'রে। কখন বলিও হরি কখন বা হ'রে।। - কৃ ১০।]
২ ক্রোধ। "এতবড় অহঙ্কার হৈল পাণ্ডবার ম ১১৬১। কি কহিব নারদায় ব.প ৯৩৬। আরেরে বানরা! চৈ.ভা ৬৪। কাঁহা রে রাবণা। চৈ.চ ১৬৫; কাল্কার বড়ুয়া জগাঃ তোমারে উপদেশে বাল্কা ২৮১।
৩ হ্রস্বতা, অল্পতা। "চাল-চালা, সোত-সোতা।
৪ সখ্য, মিত্রতা। "ভুবনা কিরণা, দুহে হৈল কাণা, ক.চ ২১৪। দীনকে বুঝি ভুলে গেছ দিন পেয়ে রে রামা মিতে দা ১৩৮৩।
৫ বাৎসল্য, স্নেহ। "রামা শ্যামা গোপাল ইত্যাদি। [হ'রে (হরি>হরিআ, হর্যা, -রে) - 'এ' বাৎসল্যসূচক। "কত বা বেড়াবে হরিশ্চন্দ্র নাম ধ'রে। কখন বলিও হরি কখন বা হ'রে।। - কৃ ১০।]
আ১২
বঙ্গীয় শব্দকোষ
প্র [সং ইত (ইতচ্)>প্রা ইঅ>বা ইআ>আ-যেমন, 'ফলিত'>ফলিঅ (হে)>বা (ফলিআ) ফলা; তু 'ফুল্লা' (পুষ্পিত -হে)]
১ 'জাত' 'যুক্ত' 'রঞ্জিত' অর্থে বাঙ্লা শব্দের উত্তর বিহিত প্রত্যয়।
"ফুল-ফুলা, আফুলা, আফলা, রসা (কাঁটাল), রাঙা রবিচ্ছবি। -হেম।
২ [সং ই (ইট্)+ত (ক্ত)-ইত>আ (পূর্ব্ববৎ)] বাঙ্লা ধাতুর উত্তর কর্ত্তৃবাচ্যে বা কর্ম্মবাচ্যে বিহিত বিশেষণের প্রত্যয়। "লিখা, লেখা (লিখিত), কহা (কথিত>কহিঅ-পৈ)। জোড়া (যোজিত>জোড়িঅ-হে), জ্বলা, পড়া (পতিত, পঠিত) পড়া, ধরা ইত্যাদি।
তু 'হি ডরা, বোলা মিলা (G.H. § 338)।]
আ১৩
বঙ্গীয় শব্দকোষ
[অ>আ (বিবৃত উচ্চারণে)] 'অ'-স্থানে হ্রস্বমাত্রক 'আ'।
১ আদ্য 'অ'-স্থানে 'আ'।
"আগথ (অগস্ত্য), আগেয়ানী, আন্ধার, বালা (বলয়) ইত্যাদি (শ্রী.কী)। আকারণ, আধর, আমিআঁ ব.প ৯৬৫।
২ মধ্য 'অ'-স্থানে 'আ'-কার।
"অজাগর, নয়ান, বয়ান।
৩ অন্ত্য 'অ'-স্থানে 'আ'-কার, অথবা স্বার্থে 'ক'-জন্য 'আ'-কার।
"তলা (তল), কাণা, কায়া, দারা, পাতা, বালা। বলয়া, মলয়া শ্রী.ম ৯৯। ভ্রমরা চ.দা ৩; ১৬। (পদ্যে মিলের জন্য 'আ'-কার) হিমধামা, বি.প ৫দ হারা ৬; মদনা, জনা, কামা, বামা ২২২ (মৈথিলীতে নাম সাধারণতঃ এইরূপ আকারান্ত উচ্চারিত হয়)। গেহা, দেহা ব ১২৭। ওলা (অবতরণ কর), ওলাহা (ওলাহ, নামাও) - শ্রী. কী। তু 'ঋগ্বেদে-অথা (অথ) ১.২.৯; অশ্বাবতী ১.৫৩.৫; সুনৃতাবান্ ১.৫৯.৭। সংস্কৃত - নরাভ্যাম্ (নর-ভ্যাম্), ভবামি (ভব-মি), দস্তাবল, বিশ্বামিত্র, শ্বাদন্ত, কেশাকেশি, অমরাবতী ইত্যাদি। পালি-গাবী (গবী), পায়াস (পায়স)। (গাথাকবিতায়) সিঙ্ঘাণককফা (০কফ)। - শিক্ষাসমুচ্চয় ৮১। প্রাকৃত -এক্কা (এক), ধণা, কাআ, খরা, সগ্গা (স্বর্গ), সগ্গামগ্গা (স্বর্গমার্গ), সত্তা (সপ্ত), সপ্পারাআ (সর্পরাজ) -পৈ। হিন্দী - কেকড়া (কর্কট), কবরা (কর্বুর), বকরা (বর্কর), ভলা (ভদ্র) ইত্যাদি। গুজরাটী - আধীন, অধীনতা। [প্রাচীন বাঙ্লায় ও বৈষ্ণবসাহিত্যে এইরূপ আকারান্ত পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গে ঈকারান্ত দেখা যায়। যথা, অজা-অজী (শ্রী ৯৯), কাকা (কাক)-কাকী (ম.ম ২১৯), কিশোরা-কিশোরী (চ.দা ১৫৪), কেকা-কেকী, কোকিলা-কোকিলী (রা.শে ১২৮), খঞ্জনা-খঞ্জনী (শূ ১০৫), হরিণা-হরিণী (ম.পা ৯), দেবা-দেবী (চৈ.ম ৮), বকরা-বকরী (ভা.চ ৪৫৫), ভেড়া-ভেড়ী ইত্যাদি। মৈ নেনা (বালক)-নেনী (বালিকা)। তু 'মামা-মামী ইত্যাদি। হাঁড়া (বড় হাঁড়ি), রসা (মোটা রসি) ইত্যাদির 'আ', 'বড়' ও 'মোটা' অর্থপ্রকাশ করে। দ্র 'ই৯।]
আ২
বঙ্গীয় শব্দকোষ
(আঙ্) ব্য [ছান্দস]
১ উপসর্গবিশেষ। - ১ সমস্তাৎ, সর্ব্বতঃ, সর্ব্বত্র। "০কাশ, ০কীর্ণ, ০ক্ষেপ।
২ ক্রিয়াযোগ। "আলোকতে, আশঙ্কতে ইত্যাদি।
৩ ঈষৎ, অল্প। "০কম্পিত, ০পিঙ্গল, ০লোহিত।
৪ বিপর্য্যয়, অগ্রহণ, প্রত্যাবর্ত্তন। "০গমন, ০দান, ০মুক্ত, ০য়াত।
৫ মর্য্যাদা, সীমা।
"আ মুক্তেঃ সংসারঃ পা ২.৩.১০, সি। আ জন্মনঃ শাঠ্যমশিক্ষিতো যঃ শ ৫.২৪। এইমত যজ্ঞ রাজা করায় আজন্ম জ ৭০।
৬ অভিবিধি, অভিব্যাপ্তি।
"আ সকলাদ্ ব্রহ্ম (সি)। শ ১.২; অ। মুলাৎ শ্রোতুমিচ্ছামি ১ ২/২ ২/৩। আসিন্ধুনদীতীর আর হিমালয় চৈ.চ ৪৩। নিত্য আকল্প তুমি সেই ভগবান্ শ্রী.ম ৪৫। সমগ্র ভারত আহিমাদ্রিপারাবার ন ৮৬৫; ভারতভূমি আসিন্ধু-অচল ১০৪৩। আমুলশিরঃপর্য্যন্ত ব.প্র ১২; আজন্মমৃত্যুপর্য্যন্ত ২৪৮। আজন্মমরণপর্য্যন্ত সাধনা আ.দু ১২।
৭ সম্যক্, বিশেষ।
"আমর্দ্দক্লিষ্টকেশর শ ৭.১৪। ['মর্য্যাদা' ও 'অভিবিধি' অর্থে 'আ' উপসর্গের সহিত পঞ্চম্যন্তপদের সমাস হয়। যথা, আ মুক্তেঃ আমুক্তি; আবালম্ ইত্যাদি। বাঙলায়, 'আজীবন' 'আজানু' 'আবালবৃদ্ধবনিতা' ইত্যাদি। 'আব্রহ্মপর্য্যন্ত' (চৈ.ভা ৩৫১), 'আজন্মকালাবধি' (আ.দু ৬৯), 'আপাদপর্য্যন্ত' (শ্রী.মা ১০৯), 'আকণ্ঠপর্য্যন্ত' ইত্যাদি শব্দ অসাধু; 'আব্রহ্ম বা ব্রহ্মপর্য্যন্ত' 'আজন্ম বা জন্মপর্য্যন্ত' 'আপাদ বা পাদপর্য্যন্ত' 'আকণ্ঠ বা কণ্ঠপর্য্যন্ত' ইত্যাদি সাধু। 'আসমুদ্রহিমাচল' 'আপাদমস্তক' ইহাদের পরিবর্ত্তে 'আসমুদ্রহিমাচলপর্য্যন্ত' 'আপাদমস্তকপর্য্যন্ত' (তু 'আব্রহ্মস্তন্দ্বর্য্যন্ত) সাধু। গীতাটীকায় (১৩.১) শঙ্করাচার্য্য 'আপাদতলমস্তক' শব্দ প্রয়োগ করিয়াছেন, ইহা বিবেচ্য। তু 'ঠ আজন্মপর্য্যন্ত, আজন্মমরণ, আজন্মান্ত।]
আ৩
বঙ্গীয় শব্দকোষ
ব্য
১ বাক্য।
"আ এবং তু মন্যসে (সি)।
২ স্মরণ।
"আ এবং কিল তৎ (সি)।
৩ অনুকম্পা।
"আ দেবদত্তো দরিদ্রঃ (শ.ক)।
৪ সমুচ্চয়ে। [প্রথম দুই অর্থে 'আ' প্রগৃহ্য, অর্থাৎ উহার সহিত সন্ধি হয় না (পা ১.১.১৪)।]
৫ [সং আঃ (আস্)>প্রা আ (প্রা.ম)- আ দাসীএ ধীএ (ক.ম ১১/১৮/৯)] ক্রোধ।
"আ মর! টগরে ছোঁড়া বলে বেড়ায় দাদা কসঙ্গ ছাড়লে বড় সুখের বিষয় হবে! - আ.দু ৯৬; আ! বেটা কি সাওখোড়! ১৭৪। আ মর মিনষে! আস্পর্দ্ধা কম নয়! - অ.গ্র ৭৪।
৬ খেদ, বিষাদ।
"আ-এই হতভাগিনীর মৃত্যু নাই! - কাদ ৬৫।
৭ বিরক্তি।
"কুটিলে বলে আ মর মাগি! মিথ্যে বলব কিসের লাগি? - দা ৫৩৩। আ মুয়ে আগুণ! তামাক দুছিলিম এনে রাখব, তা ভুলে গেছি! -গি.দ্বি ১১২। আ মলো! মাগী বাড়ী ব'য়ে কোঁদল করতে এসেছে দেখি যে। - ব.প্র ৩৪২।
৮ সপ্রণয় গালি। "আ মলো! কে কালামুখি।
"জয় সুলোচনা জয়০" - তোর বুঝি কণ্ঠে নাহি সরে? -ন ১০৮৯। আ মলো! মেয়েমানুষে পুরুষমানুষে সমান! - ব.দ্বি ৪১০; ৪১৩।
৯ ক্লেশের বা দুঃখের শান্তি।
"আ বাঁচলাম!
১০ নৈরাশ্য।
"আ! এইবার মলাম! আর রক্ষা নাই!
১১ সহানুভূতি।
"আ, বড় ক্ষিদে পেয়েছে! - খাও, খাও! আ, মরে যাই! বড় লেগেছে!
১২ সুখানুভব।
"আ, কি আরাম! আ, বেড়ে লাগছে!
১৩ উপকারস্মরণপূর্ব্বক দুঃখপ্রকাশ।
"আ! আমার তুমি না থাকিলে, হৃদয় জুড়ায়ে না রাখিলে...ফুরাত সকল এ অখিলে ব.সু ১৩।
১৪ ঘৃণা।
"আ, এ বড় কুস্থান!
১৫ সখীত্ব, সখীভাব।
"আ, মরণ আর কি!
১৬ নিন্দা।
"আ লক্ষ্মীছাড়া ছেলে! - সব নষ্ট কল্লি!
[আ মরি (প্রা হমারি) - সকটাক্ষ বিস্ময় (সংক্ষিপ্তসার, প্রাকৃতপাদ ৫.৯৯)>বা (অমারি) আ মরি, আ মরি মরি -
১ বিস্ময়। "বলে, আ ম'রে যাই, লইয়ে বালাই, কি রূপের মাধুরী দা ৫৫৭। আ মরি মরি, কি চমৎকার চিত্র করিয়াছে! - সী ৭।
২ (কাকু হেতু) সধিক্কার বা সরোষ উপহাস। "আ মরি, কি সতী! - শাশুড়ীর যোগ্য বধূ! -মা ১১৮। "আ মরি, আ মরি, যমের ভুল! - না.ত ৯। এদিকে বাবু আমার পরম বৈষ্ণব...আ মরি, কি নিষ্ঠে গা! মা ৩২৮। আম মরি! কিবা কবিতা সাক্ষাৎ স্বরস্বতী মূর্ত্তিমান আ.দু ৮০।]
[আ মরি (প্রা হমারি) - সকটাক্ষ বিস্ময় (সংক্ষিপ্তসার, প্রাকৃতপাদ ৫.৯৯)>বা (অমারি) আ মরি, আ মরি মরি -
১ বিস্ময়। "বলে, আ ম'রে যাই, লইয়ে বালাই, কি রূপের মাধুরী দা ৫৫৭। আ মরি মরি, কি চমৎকার চিত্র করিয়াছে! - সী ৭।
২ (কাকু হেতু) সধিক্কার বা সরোষ উপহাস। "আ মরি, কি সতী! - শাশুড়ীর যোগ্য বধূ! -মা ১১৮। "আ মরি, আ মরি, যমের ভুল! - না.ত ৯। এদিকে বাবু আমার পরম বৈষ্ণব...আ মরি, কি নিষ্ঠে গা! মা ৩২৮। আম মরি! কিবা কবিতা সাক্ষাৎ স্বরস্বতী মূর্ত্তিমান আ.দু ৮০।]
আ৪
বঙ্গীয় শব্দকোষ
অব্য [অ৩>আ দ্র 'অ']
১ নিষেধ, অভাব।
"০গণা, ০ছোলা, ০ঝালা, ০তেলা, ০দেখা ইত্যাদি। আনুচিত, আনুপম, আনুপমা, (শ্রী.কী)। আরসা শূ ১০৮।
২ [অস আও-আওকথা (আকথা), আওকাঠ (আকাঠা) ইত্যাদি] অপ্রশস্ত, অসার, অকেজো, খারাপ। "০কাঠা, ০গাছা।
৩ কটু, কর্কশ। "আকথা-কুকথা।
৪ অশুভ, মন্দ। "আদিবস (শ্রী.কী)।
৫ অবিদ্যমান, বিহীন। "০চোট, ০ঝালা, ০তেলা, ০লুণী।
৬ তদভিন্ন। "০ঘাট, -টা।
আ৫
বঙ্গীয় শব্দকোষ
অর্ম্ম [সং আ+ √যা; প্রা √আর, √আ (√বা), -প্রা ম। হি, মৈ √আ; তু 'আবই (চ; দো)]
আগমন করা; আসা। [আই (সং আয়াহি) -আয়। "আই আই চাঁদ আই, আই আই আরে। - দ্বরকানাথ অধিকারী। আইচ্ছে, -ছে -আসিছে; আইম -আসিব (গো.চ)। আইনু, আনু, -আইলু, আইলো, -লোঁ -আইলাম। "বি.প ১৯০। ম.ভা ২৯। আনু ফিরে ভা.চ ৫৩২; ৭০০। শ্রী.মা ১৭; ২৩। আলোঁ, আলোঁ (শ্রী.কী)। আলু ক.চ ৯৪। আইতে-আসিতে। "বি.প ১৫৮। আইলাহোঁ-আইলাম (শ্রী.কী)। আইলাঙ-আইলাম। "ব.প ৩১০। আইলাহোঁ-আইলাম (শ্রী.কী)। আইলী (স্ত্রী) -আইল। "আইলী বড়ায়ি শ্রী.কী ২৯। আইলু, -লো, লোঁ- দ্র 'আইলু'। আইলে -১ আসিলে পরে। "আইলে হাসি কথা কয়ো শি ১০২। ২ আসিলে, এলে। আইলেন-আসিলেন। "কৃ ৫৭। আইলেসি-আইলে। "চ ৬৭। আও, আব (মৈ আএ, আর) - আসে। "বি.প ৫৫, ১৫৬। আতি-আসিতে। "তোর বিলম্ব উচিত নহ আতি বি.সা ১৯২। আয়ব - দ্র 'অব৪। আলি, এলি (মৈ 'আইলি' - স্ত্রীলিঙ্গে) -আসিলি। "কৃ.উ ১১৫; ১৮৮। ভা.চ ৪০। বি.সু ৪৭। এলি দা ১০৯১। আ.গু ১০। আলুঁ-আইলাম। "কৃ.উ ৯৪; ১০২। আল্য-আইল। "কৃ.উ ৮০, ৮১, ২১৬। ক.চ ১৮৫। আল্যা-আইলা কৃ.উ ১০৬, আল্যে-আইলে ১৫১; ১৭১। এনু আইলাম। "হেম ১। এল, এলো-আইল। "কাল হ'য়ে কালধীবর এলো দা ২১৭৯। প.কা ৩। এল এল, এলো এলো-আগপ্রায়। "সাহেব এলো এলো হইয়াছে আ.দু ১০৩। এলে-আইলে। "গী.লি ২৩। এলেম-আইলাম। "কৃ ৩২৩।]
আ৬
বঙ্গীয় শব্দকোষ
ক্রি.প্র [সং আ-ঈহা (√ঈহ্+আ, পা ৩.৩.১০২; ১০৩)]
বাঙলা দুই ব্যঞ্জনের অকারান্ত ধাতুর উত্তর বিহিত ক্রিয়াবাচক বিশেষ্যের প্রত্যয়। "√কর+আ-করা, চলা, ধরা, ফিরা, মরা ইত্যাদি। [তু 'হি মরা (G.H. §386); ফিরার (ফিরা), লটকার (লটকান)।]