আ৩
বঙ্গীয় শব্দকোষ
ব্য
১ বাক্য।
"আ এবং তু মন্যসে (সি)।
২ স্মরণ।
"আ এবং কিল তৎ (সি)।
৩ অনুকম্পা।
"আ দেবদত্তো দরিদ্রঃ (শ.ক)।
৪ সমুচ্চয়ে। [প্রথম দুই অর্থে 'আ' প্রগৃহ্য, অর্থাৎ উহার সহিত সন্ধি হয় না (পা ১.১.১৪)।]
৫ [সং আঃ (আস্)>প্রা আ (প্রা.ম)- আ দাসীএ ধীএ (ক.ম ১১/১৮/৯)] ক্রোধ।
"আ মর! টগরে ছোঁড়া বলে বেড়ায় দাদা কসঙ্গ ছাড়লে বড় সুখের বিষয় হবে! - আ.দু ৯৬; আ! বেটা কি সাওখোড়! ১৭৪। আ মর মিনষে! আস্পর্দ্ধা কম নয়! - অ.গ্র ৭৪।
৬ খেদ, বিষাদ।
"আ-এই হতভাগিনীর মৃত্যু নাই! - কাদ ৬৫।
৭ বিরক্তি।
"কুটিলে বলে আ মর মাগি! মিথ্যে বলব কিসের লাগি? - দা ৫৩৩। আ মুয়ে আগুণ! তামাক দুছিলিম এনে রাখব, তা ভুলে গেছি! -গি.দ্বি ১১২। আ মলো! মাগী বাড়ী ব'য়ে কোঁদল করতে এসেছে দেখি যে। - ব.প্র ৩৪২।
৮ সপ্রণয় গালি। "আ মলো! কে কালামুখি।
"জয় সুলোচনা জয়০" - তোর বুঝি কণ্ঠে নাহি সরে? -ন ১০৮৯। আ মলো! মেয়েমানুষে পুরুষমানুষে সমান! - ব.দ্বি ৪১০; ৪১৩।
৯ ক্লেশের বা দুঃখের শান্তি।
"আ বাঁচলাম!
১০ নৈরাশ্য।
"আ! এইবার মলাম! আর রক্ষা নাই!
১১ সহানুভূতি।
"আ, বড় ক্ষিদে পেয়েছে! - খাও, খাও! আ, মরে যাই! বড় লেগেছে!
১২ সুখানুভব।
"আ, কি আরাম! আ, বেড়ে লাগছে!
১৩ উপকারস্মরণপূর্ব্বক দুঃখপ্রকাশ।
"আ! আমার তুমি না থাকিলে, হৃদয় জুড়ায়ে না রাখিলে...ফুরাত সকল এ অখিলে ব.সু ১৩।
১৪ ঘৃণা।
"আ, এ বড় কুস্থান!
১৫ সখীত্ব, সখীভাব।
"আ, মরণ আর কি!
১৬ নিন্দা।
"আ লক্ষ্মীছাড়া ছেলে! - সব নষ্ট কল্লি!
[আ মরি (প্রা হমারি) - সকটাক্ষ বিস্ময় (সংক্ষিপ্তসার, প্রাকৃতপাদ ৫.৯৯)>বা (অমারি) আ মরি, আ মরি মরি -
১ বিস্ময়। "বলে, আ ম'রে যাই, লইয়ে বালাই, কি রূপের মাধুরী দা ৫৫৭। আ মরি মরি, কি চমৎকার চিত্র করিয়াছে! - সী ৭।
২ (কাকু হেতু) সধিক্কার বা সরোষ উপহাস। "আ মরি, কি সতী! - শাশুড়ীর যোগ্য বধূ! -মা ১১৮। "আ মরি, আ মরি, যমের ভুল! - না.ত ৯। এদিকে বাবু আমার পরম বৈষ্ণব...আ মরি, কি নিষ্ঠে গা! মা ৩২৮। আম মরি! কিবা কবিতা সাক্ষাৎ স্বরস্বতী মূর্ত্তিমান আ.দু ৮০।]