আ২
বঙ্গীয় শব্দকোষ
(আঙ্) ব্য [ছান্দস]
১ উপসর্গবিশেষ। - ১ সমস্তাৎ, সর্ব্বতঃ, সর্ব্বত্র। "০কাশ, ০কীর্ণ, ০ক্ষেপ।
২ ক্রিয়াযোগ। "আলোকতে, আশঙ্কতে ইত্যাদি।
৩ ঈষৎ, অল্প। "০কম্পিত, ০পিঙ্গল, ০লোহিত।
৪ বিপর্য্যয়, অগ্রহণ, প্রত্যাবর্ত্তন। "০গমন, ০দান, ০মুক্ত, ০য়াত।
৫ মর্য্যাদা, সীমা।
"আ মুক্তেঃ সংসারঃ পা ২.৩.১০, সি। আ জন্মনঃ শাঠ্যমশিক্ষিতো যঃ শ ৫.২৪। এইমত যজ্ঞ রাজা করায় আজন্ম জ ৭০।
৬ অভিবিধি, অভিব্যাপ্তি।
"আ সকলাদ্ ব্রহ্ম (সি)। শ ১.২; অ। মুলাৎ শ্রোতুমিচ্ছামি ১ ২/২ ২/৩। আসিন্ধুনদীতীর আর হিমালয় চৈ.চ ৪৩। নিত্য আকল্প তুমি সেই ভগবান্ শ্রী.ম ৪৫। সমগ্র ভারত আহিমাদ্রিপারাবার ন ৮৬৫; ভারতভূমি আসিন্ধু-অচল ১০৪৩। আমুলশিরঃপর্য্যন্ত ব.প্র ১২; আজন্মমৃত্যুপর্য্যন্ত ২৪৮। আজন্মমরণপর্য্যন্ত সাধনা আ.দু ১২।
৭ সম্যক্, বিশেষ।
"আমর্দ্দক্লিষ্টকেশর শ ৭.১৪। ['মর্য্যাদা' ও 'অভিবিধি' অর্থে 'আ' উপসর্গের সহিত পঞ্চম্যন্তপদের সমাস হয়। যথা, আ মুক্তেঃ আমুক্তি; আবালম্ ইত্যাদি। বাঙলায়, 'আজীবন' 'আজানু' 'আবালবৃদ্ধবনিতা' ইত্যাদি। 'আব্রহ্মপর্য্যন্ত' (চৈ.ভা ৩৫১), 'আজন্মকালাবধি' (আ.দু ৬৯), 'আপাদপর্য্যন্ত' (শ্রী.মা ১০৯), 'আকণ্ঠপর্য্যন্ত' ইত্যাদি শব্দ অসাধু; 'আব্রহ্ম বা ব্রহ্মপর্য্যন্ত' 'আজন্ম বা জন্মপর্য্যন্ত' 'আপাদ বা পাদপর্য্যন্ত' 'আকণ্ঠ বা কণ্ঠপর্য্যন্ত' ইত্যাদি সাধু। 'আসমুদ্রহিমাচল' 'আপাদমস্তক' ইহাদের পরিবর্ত্তে 'আসমুদ্রহিমাচলপর্য্যন্ত' 'আপাদমস্তকপর্য্যন্ত' (তু 'আব্রহ্মস্তন্দ্বর্য্যন্ত) সাধু। গীতাটীকায় (১৩.১) শঙ্করাচার্য্য 'আপাদতলমস্তক' শব্দ প্রয়োগ করিয়াছেন, ইহা বিবেচ্য। তু 'ঠ আজন্মপর্য্যন্ত, আজন্মমরণ, আজন্মান্ত।]