সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬টি শব্দ · ২৭টি অর্থ · বর্ণ ক
সার্চ মুছুন

ক১

বঙ্গীয় শব্দকোষ
[ক-বর্গের উচ্চারণস্থান হনুমূল এবং করণ জিহবামূল, অর্থ‍াৎ ক-বর্গের উচ্চারণে জিহবামূল দ্বারা ঐ বর্গীয় বর্ণসমূহকে হনুমূল স্পর্শ করাইতে বা হনুমূলে নীত করিতে হয় (তৈ ২.৩৫)। পাণিনিমতে, ক-বর্গ কণ্ঠ‍্য (পা ১.১.৯)। প্রাণবায়ু নাভিদেশ হইতে প্রযত্নে প্রেরিত হইয়া উর্দ্ধগমন-কালে উরঃ-প্রভৃতি স্থানে আঘাত করে এবং তৎপরে বর্ণের বা তদভিব‍্যঞ্জক ধ্বনির উৎপত্তি হয়; এই ধ্বনির উৎপত্তির পূর্ব্বে জিহবার অগ্র উপাগ্র মধ‍্য মূল, কণ্ঠতালব‍্যাদি বর্ণের উৎপত্তিস্থান কণ্ঠতালু-প্রভৃতি স্পর্শ করে; এইজন‍্য ক-অবধি ম-পর্য‍্যন্ত পঞ্চবিংশতি বর্ণের নাম 'স্পর্শ' (mute)। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ ও উষ্মবর্ণ 'অঘোষ' (surd), বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য র ল ব হ 'ঘোষ' (sonant), বর্গের প্রথম তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব অল্পপ্রাণ (unaspirated) এবং বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এবং উষ্মবর্ণ মহাপ্রাণ (apirated)। উচ্চারণস্থান কণ্ঠ তালু মূর্দ্ধা দন্ত ওষ্ঠ ইহাদের পর্য‍্যায়ানুসারে স্পর্শবর্ণের কবর্গাদি পঞ্চ বর্গের ক্রম নিরূপিত হইয়াছে। ব‍্যঞ্জনবর্ণ অর্দ্ধমাত্রক।]
প্রথম ব‍্যঞ্জনবর্ণ ও ক-বর্গের প্রথম বর্ণ।
আরও পড়ুন পিডিএফ

ক২

বঙ্গীয় শব্দকোষ
পুং
১ ব্রহ্মা। "ভ ২.১.৩২।
২ বিষ্ণু।
৩ অগ্নি।
৪ বায়ু।
৫ রুদ্র।
৬ সূর্য্য।
৭ যম
৮ মদন।
৯ রুদ্র।
১০ দক্ষ প্রজাপতি। "ভ ৯.১০.১১।
১১ কশ্যপ। "ভ ৬.৬.৩৪।
১২ আত্মা।
১৩ মন।
১৪ শরীর।
১৫ রাজা।
-ক্লী
১ মস্তক। "কেশ, কন্ধর।
২ জল। "কমল, কঞ্জ, কন্ধর।
৩ সুপ। "নাক।
আরও পড়ুন পিডিএফ

ক৩

বঙ্গীয় শব্দকোষ
বি
'ক' এই অক্ষর।
"দুঃখ দিতে যদি ডরাও, তা হ'লে মধুর রসে ডুব মার, রাধাভাবে ভোর হ'য়ে 'ক' বল্‌তেই মাটিতে লুটিয়ে পড় ঘ ১৩৯। গুরুপুত্র ত মার্‌লে কোঁক করেন না। পাছে 'ক'-উচ্চারণ হয় ন.ত ২৩। ['ক'র বানান - 'ক'এর সহিত স্বরবর্ণের যোগে বানান -ক কা কি ইত্যাদি। "ক কা কীত্যাদি সর্ব্ব পঠিত সত্বর ম.পা ১২০।]
আরও পড়ুন পিডিএফ

ক৪

বঙ্গীয় শব্দকোষ
বি [কোআ>কো; 'ক' (চব্বিশপরগণা গ্রাম্য); দ্র 'কোআ']
১ বীজকোশ, বীজাধার, কোশ।
"কাঁটালের ক, লেবুর ক।
২ মইএ পা দিবার জন্য আধারসদৃশ আড়ভাবে লাগানো বাঁশের চটা বা কাষ্ঠখন্ড (চব্বিশপরগণা)। দ্র 'কুআ'।
৩ [E. cocoon] তুত-পোকার লালারচিত কোষ বা গুঁটি।
আরও পড়ুন পিডিএফ

ক৫

বঙ্গীয় শব্দকোষ
বিং [সং কতি>প্রা কই (প্রা.ম)>বা ক; তু 'কত, কয়'; হি কঈ]
১ কিয়ৎসংখ্যক, কত, কয় (প্রশ্নে)।
"পাপ কাজ ক দিন লুকায় ভা.চ ৩৬৮; পদে পদে পাবে জ্বালা ক পদ এড়াবে লো ৭০৭। ক বাপ কহ তোমার? -ন ১১২৪। এ মাসের আর ক দিন আছে গা? -নী ১৭।
২ কতিপয় কয়, কয়েক (পরিমিত সংখ্যায়)।
"যে ক দিন আছে প্রাণ, করিব তোমায় ধ্যান সা.ম ১৬। এক এক কীলে, ভাঙ্গি দাঁত ক পাটী দা ২২৬; মাতৃগর্ভে য'দিন থাকে বস্ত্রশূন্য, সে কদিন তো জীবের থাকে হে চৈতন্য। ২৬৩। ক দিন মহাসমারোহের পর আজ সহরটা খাঁ খাঁ কর্ত্তে লাগলো হু ২০০।
[সং কিম্-কঃ>প্রা কো>বা ক]
৩ কোন। "কখন
আরও পড়ুন পিডিএফ

ক৬

বঙ্গীয় শব্দকোষ
সর্ম্ম [ সং √কথি >প্রা√কহ (হে,পৈ)>বা √কহ, √ক; হি, গু, মৈ √কহ; ঠ√কথ; অস√ক; দ্র '√কহ']
১ বলা
"সত্য কৈ না পারিব সর্ব্বথা রাখিতে শ্রী .মা ৫৩। নির্ভয় হ'য়ে কই শি ১০০; দুটি কথা কই ১০১।
আরও পড়ুন পিডিএফ