← সার্চে ফিরে যান

আ১২

বঙ্গীয় শব্দকোষ
প্র [সং ইত (ইতচ্)>প্রা ইঅ>বা ইআ>আ-যেমন, 'ফলিত'>ফলিঅ (হে)>বা (ফলিআ) ফলা; তু 'ফুল্লা' (পুষ্পিত -হে)]
১ 'জাত' 'যুক্ত' 'রঞ্জিত' অর্থে বাঙ্‌লা শব্দের উত্তর বিহিত প্রত্যয়।
"ফুল-ফুলা, আফুলা, আফলা, রসা (কাঁটাল), রাঙা রবিচ্ছবি। -হেম।
২ [সং ই (ইট্)+ত (ক্ত)-ইত>আ (পূর্ব্ববৎ)] বাঙ্‌লা ধাতুর উত্তর কর্ত্তৃবাচ্যে বা কর্ম্মবাচ্যে বিহিত বিশেষণের প্রত্যয়। "লিখা, লেখা (লিখিত), কহা (কথিত>কহিঅ-পৈ)। জোড়া (যোজিত>জোড়িঅ-হে), জ্বলা, পড়া (পতিত, পঠিত) পড়া, ধরা ইত্যাদি।
তু 'হি ডরা, বোলা মিলা (G.H. § 338)।]
পিডিএফ