আ১৩
বঙ্গীয় শব্দকোষ
[অ>আ (বিবৃত উচ্চারণে)] 'অ'-স্থানে হ্রস্বমাত্রক 'আ'।
১ আদ্য 'অ'-স্থানে 'আ'।
"আগথ (অগস্ত্য), আগেয়ানী, আন্ধার, বালা (বলয়) ইত্যাদি (শ্রী.কী)। আকারণ, আধর, আমিআঁ ব.প ৯৬৫।
২ মধ্য 'অ'-স্থানে 'আ'-কার।
"অজাগর, নয়ান, বয়ান।
৩ অন্ত্য 'অ'-স্থানে 'আ'-কার, অথবা স্বার্থে 'ক'-জন্য 'আ'-কার।
"তলা (তল), কাণা, কায়া, দারা, পাতা, বালা। বলয়া, মলয়া শ্রী.ম ৯৯। ভ্রমরা চ.দা ৩; ১৬। (পদ্যে মিলের জন্য 'আ'-কার) হিমধামা, বি.প ৫দ হারা ৬; মদনা, জনা, কামা, বামা ২২২ (মৈথিলীতে নাম সাধারণতঃ এইরূপ আকারান্ত উচ্চারিত হয়)। গেহা, দেহা ব ১২৭। ওলা (অবতরণ কর), ওলাহা (ওলাহ, নামাও) - শ্রী. কী। তু 'ঋগ্বেদে-অথা (অথ) ১.২.৯; অশ্বাবতী ১.৫৩.৫; সুনৃতাবান্ ১.৫৯.৭। সংস্কৃত - নরাভ্যাম্ (নর-ভ্যাম্), ভবামি (ভব-মি), দস্তাবল, বিশ্বামিত্র, শ্বাদন্ত, কেশাকেশি, অমরাবতী ইত্যাদি। পালি-গাবী (গবী), পায়াস (পায়স)। (গাথাকবিতায়) সিঙ্ঘাণককফা (০কফ)। - শিক্ষাসমুচ্চয় ৮১। প্রাকৃত -এক্কা (এক), ধণা, কাআ, খরা, সগ্গা (স্বর্গ), সগ্গামগ্গা (স্বর্গমার্গ), সত্তা (সপ্ত), সপ্পারাআ (সর্পরাজ) -পৈ। হিন্দী - কেকড়া (কর্কট), কবরা (কর্বুর), বকরা (বর্কর), ভলা (ভদ্র) ইত্যাদি। গুজরাটী - আধীন, অধীনতা। [প্রাচীন বাঙ্লায় ও বৈষ্ণবসাহিত্যে এইরূপ আকারান্ত পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গে ঈকারান্ত দেখা যায়। যথা, অজা-অজী (শ্রী ৯৯), কাকা (কাক)-কাকী (ম.ম ২১৯), কিশোরা-কিশোরী (চ.দা ১৫৪), কেকা-কেকী, কোকিলা-কোকিলী (রা.শে ১২৮), খঞ্জনা-খঞ্জনী (শূ ১০৫), হরিণা-হরিণী (ম.পা ৯), দেবা-দেবী (চৈ.ম ৮), বকরা-বকরী (ভা.চ ৪৫৫), ভেড়া-ভেড়ী ইত্যাদি। মৈ নেনা (বালক)-নেনী (বালিকা)। তু 'মামা-মামী ইত্যাদি। হাঁড়া (বড় হাঁড়ি), রসা (মোটা রসি) ইত্যাদির 'আ', 'বড়' ও 'মোটা' অর্থপ্রকাশ করে। দ্র 'ই৯।]