সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬৬০টি শব্দ · ১৬০০টি অর্থ · বর্ণ অ
সার্চ মুছুন

অঘোরপন্থী

বঙ্গীয় শব্দকোষ
বি [ হি °পথী ]
১ অঘোরমতানুসারী শৈবসম্প্রদায়বিশেষ।
২ অঘোরপন্থী সম্প্রদায়ের যোগী।
[ ইহারা মদ্য মাংস খায়, সর্পাদির অস্থি ও পশ্বাদির কপাল ধারণ করে এবং অন্যান্য কুৎসিত ব্যবহার করে। ইহারা যোগী, এইজন্য কর্ণে কুণ্ডল পরিধান করে। শিবের উপাসক বলিয়া ইহারা অস্থিমালা ও করোটিমালার সহিত রুদ্রাক্ষমালা ঠুম্‌রা প্রভৃতি তীর্থচিহ্ন ধারণ করে এবং কেশশ্মশ্রু রাখে। এতদ্ভিন্ন ইহারা সর্ব্বাংশে অঘোরীদের ন্যায় আচরণ করে (ভা.উ)। ]
আরও পড়ুন পিডিএফ

অঘোরি

বঙ্গীয় শব্দকোষ
বি [ অঘোর + ঈ; হি অঘোরী ]
১ অঘোরপথাবলম্বী শৈবসম্প্রদায়বিশেষ।
২ অঘোরীসম্প্রদায়ের যোগী।
[ ইহারা সন্ন্যাসগ্রহণপূর্ব্বক অঘোরমন্ত্র গ্রহণ করে। পূর্ব্বকালীন অঘোরীরা শৈবশক্তিবিশেষের অর্চ্চনা করিত, অস্থিসহকৃত ও নরকপালযুক্ত যষ্টিদণ্ড কমণ্ডলুরূপে ব্যবহার করিত, এবং মদ্যমাংসভক্ষণ ও নরবলি প্রভৃতি ঘোরতর কর্ম্মে প্রবৃত্ত হইত। অধুনাতন অঘোরীরা বিষ্ঠা ও চন্দন সমান, ইহা দেখাইয়া থাকে। সকল বস্তুতে সমভাব জানাইবার উদ্দেশ্যে শরীরে বিষ্ঠামূত্রাদি লেপন করে এবং করোটিতে বা কাষ্ঠপাত্রে উহা রাখিয়া সঙ্গে লইয়া যায়। ইহারা ঐ সমস্ত ঘৃণিত বস্তু ভক্ষণ করে, অথবা ভিক্ষা না পাইলে গৃহস্থের গৃহে উহা ক্ষেপণ করে। শৈব উদাসীনেরা বলেন, ইহারা এখনও নরবধ করিয়া ও নরমাংস খাইয়া, মন্ত্রবলে তাহাকে পুনর্জীবিত করিয়া দেয়। কোন কোন অঘোরী এক একটা অঘোরিণীও সঙ্গে রাখে ও তাহাকে লইয়া অকথ্য ও অশ্রাব্য ব্যবহার করিয়া থাকে (ভা.উ)। ]
"প্রেত পিশাচ, অঘোরি চূড়েশ, আজ সারারাত মশানে ফিরবে অ.গ্র ৪২।
আরও পড়ুন পিডিএফ

অঘোষ

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ ন.বহুব্রী ]
১ ঘোষহীন, শব্দরহিত।
২ গোপরাহিত।
৩ (ব্যাকরণে) ঘোষপ্রযত্নহীন (বর্ণ)।
—ঘোষ পুং ১ ঘোষভিন্ন বাহ্যপ্রযত্নবিশেষ।
২ অঘোষপ্রযত্ন দ্বারা উচ্চারিত বর্ণ—বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, জিহ্বামূলীয় ও উপধ্মানীয় বর্ণ, এবং উষ্মবর্ণ ও বিসর্গ।
"পা ৮.২.১, সি।
'উষ্মবিসর্জ্জনীয়প্রথমদ্বিতীয়া অঘোষাঃ তৈ ১.১২।
আরও পড়ুন পিডিএফ

অঘ্রাণ

বঙ্গীয় শব্দকোষ
বি [ সং অগ্রহায়ণ, 'হ'লোপে গ > ঘ; কথ্যভাষায়, পদ্যে; হি অগহন ]
অগ্রহায়ণমাস।
"যদি না হয় অঘ্রাণে বৃষ্টি। তবে না হয় কাঁঠালের সৃষ্টি॥ ব.প ১৪; অগ্রাণেতে নাগেশ্বর-কাল উপস্থিত ৩৭৫; অগ্রাণ-মাসে ৮৫৪, অগ্রাণে নুতন ধান্য ১১০৪। এক অঘ্রাণে ধান। তিন শাওনে পান॥ অঘ্রাণে পৌটি। পৌষে দেউটি।—খনা। মাসমধ্যে নাম আমি ধরি যে অঘ্রাণ ম ৭৩৯। প্রথম অঘ্রাণ মাস শ্রী.ম ৫১। শস্যস্তম্বরাশি অঘ্রাণে যেমন।—হেম ২০৭। অঘ্রাণে শীতের রাতে।---কথা ৫৫; অঘ্রাণেরি সোণার রোদে।—গান ৭৬, ওমা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে, কি দেখেছি মধুর হাসি ২২৮।
আরও পড়ুন পিডিএফ

অঘ্রেয়

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ ন.ত; স্ত্রী -য়া ]
ঘ্রাণের অযোগ্য; ঘ্রাণানর্হ, দুর্গন্ধ।
—য় ক্লী ১ লশুন পুরীষাদি দুর্গন্ধ দ্রব্যমাত্র।
২ মদ্য।
"মনু ১১.৬৮। অঘ্রেয়-মদ্যয়োর্ঘ্রাতিঃ।—বিষ্ণু ৩৬.২।
আরও পড়ুন পিডিএফ

অঙ্ক

বঙ্গীয় শব্দকোষ
পুং [ √অঙ্ক্ + অ (অচ্) -ণ; cf., Gr. agkas, ogkos; L. uncus ]
১ যাহা দ্বারা চিহ্নীকৃত হয়; লক্ষণ, চিহ্ন, দাগ।
২ পশুগাত্রে কৃতচিহ্ন।
৩ অপরাধীর গাত্রে কৃত রাজদণ্ডসূচক দূষণচিহ্ন; লাঞ্ছন (Stigma)।
৪ কলঙ্ক।
৫ রেখা, আঁক।
৬ নব সংখ্যা, অর্থাৎ ১ হইতে ৯ পর্য্যন্ত নয় রাশি (Figure)।
৭ (অঙ্কশাস্ত্রে) মান (Coefficient)।
৮ বিভূষণ, ভূষা।
৯ কুচভূষা।
১০ অপরাধ।
১১ দোষ। বিপ০ 'গুণ'।
১২ [ + অ (অচ্) -ক ] যাহা বক্র যায়; অঙ্কুশাকার যন্ত্রবিশেষ; আঁকড়া, হুক্।
১৩ বক্রভাব, বাঁক।
১৪ বক্ররেখা।
১৫ হস্তের বক্রাংশ।
১৬ শরীর। তু 'অঙ্ক' পুং, ক্লী।
১৭ কটিপ্রদেশ।
১৮ পার্শ্ব সমীপ।
১৯ স্থান।
২০ পর্ব্বত
২১ [ + অ-ধি; অঙ্ক ইতি রূঢ়িশব্দো রসৈশ্চ ভাবৈশ্চ রোহয়ত্যর্থান্। নানাবিধানযুক্তো যস্মাৎ তস্মাদ্ ভবেদঙ্কঃ (সা.দ ৬.১৯, টীকা)। ] যাহাতে নাটকীয় বিষয়বিশেষ অঙ্কিত হয়; নাটকীয় পরিচ্ছেদ।
২২ দশবিধ রূপকের একতম (সা.দ ৬.৩; ২৫০-২৫২)।
২৩ চিত্রযুদ্ধ (Sham fight)।
২৪ (বাঙ্‌লায়) গণিতবিষয়ক প্রশ্ন; আঁক (Sum)।
-ক পুং, ক্লী [তু 'অংক'-নিকট (দেশী ১.৫)] উৎসঙ্গ, ক্রোড়, কোল।
"অলক্তাঙ্কাং পদবীং ততান রঘু ৭.৯। রতিরবলয়দাঙ্কে কু.স ২.৬৪। স্বনামাঙ্ক গো.রা ৪.৪২.১২। মৃগাঙ্কশেখর ভা.চ ১৫৭।
"কট্যাং কৃতাঙ্কঃ মনু ৪.২৮১। বিষ্ণু ৫.৩.২০।
"ইন্দোঃ কিরণেস্বিবাঙ্কাঃ কু.স ১.৩।
"লোচনে অঞ্জন-অঙ্কা ব.প ১১১৯। সর্ব্বদ্যভূমিতে অঙ্ক দিলেন আচার্য চৈ.ভা ২৮৩।
"অঙ্কস্য বামা গতিঃ। দেখাইলে মূল্য-অঙ্ক নয়ন ঠারিয়া ব.প ১৪৮২।
"হেমাঙ্ক।
"বীতাঙ্ক বি.মা ১ (গ্রন্থসমাপ্তি)।
"সিংহত্বমঙ্কাগতসত্ত্ববৃত্তি রঘু ২.৩৮। মাঘ ৩.৩৬। সমুৎসুকেবাঙ্কমুপৈতি সিদ্ধিঃ কি ৩.৪০।
[ অঙ্কে নাটকীয় ইতিবৃত্তের একাংশ নিঃশেষে বর্ণিত হয় এবং অঙ্কশেষে পাত্রগণ রঙ্গ হইতে নিষ্ক্রান্ত হয়। ] "এ নাটকের এই অঙ্কে, স্থান পেয়েছি তব অঙ্কে, যেতে হবে পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে।—গান। মরণের অঙ্ক কি সুন্দর অ.গু ৮২।
"আজ নৃত্য করিবাঙ অঙ্কের বিধানে চৈ.ভা ২৮২।
"অঙ্ক কষা।
"অঙ্কাদ্ ষযাবঙ্কম্ কু.স ৭.৫। ০শয্যা রঘু ৫.৭। সুবর্ণপর্ব্যঙ্ক-অঙ্কেঃ পুষ্পনিভশয্যা-অঙ্কে ন ৮৯৫। অকলঙ্ক হাস্যমুখে…ঘুমাইতে কার অঙ্কটিতে চ.কা ২০২। পালঙ্কের অঙ্কে. প.তৃ ৭৭। দ্র 'অঙ্ক (২০)। [অঙ্ক করা বা কষা-গণিতপ্রশ্নের সমাধান করা; আঁক কষা। অঙ্ক বাড়ান-খাজনার পরিমাণ বৃদ্ধি করা। "অঙ্ক নাহি বাঢ়াইব পুরে ক.চ ৮৪।
আরও পড়ুন পিডিএফ

অঙ্ককরণ

বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
রেখাকরণ, অঙ্কন, চিত্রীকরণ, আঁক-কাটা।
আরও পড়ুন পিডিএফ