অঘ্রাণ
বঙ্গীয় শব্দকোষ
বি [ সং অগ্রহায়ণ, 'হ'লোপে গ > ঘ; কথ্যভাষায়, পদ্যে; হি অগহন ]
অগ্রহায়ণমাস।
"যদি না হয় অঘ্রাণে বৃষ্টি। তবে না হয় কাঁঠালের সৃষ্টি॥ ব.প ১৪; অগ্রাণেতে নাগেশ্বর-কাল উপস্থিত ৩৭৫; অগ্রাণ-মাসে ৮৫৪, অগ্রাণে নুতন ধান্য ১১০৪। এক অঘ্রাণে ধান। তিন শাওনে পান॥ অঘ্রাণে পৌটি। পৌষে দেউটি।—খনা। মাসমধ্যে নাম আমি ধরি যে অঘ্রাণ ম ৭৩৯। প্রথম অঘ্রাণ মাস শ্রী.ম ৫১। শস্যস্তম্বরাশি অঘ্রাণে যেমন।—হেম ২০৭। অঘ্রাণে শীতের রাতে।---কথা ৫৫; অঘ্রাণেরি সোণার রোদে।—গান ৭৬, ওমা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে, কি দেখেছি মধুর হাসি ২২৮।