অঙ্ক
বঙ্গীয় শব্দকোষ
পুং [ √অঙ্ক্ + অ (অচ্) -ণ; cf., Gr. agkas, ogkos; L. uncus ]
১ যাহা দ্বারা চিহ্নীকৃত হয়; লক্ষণ, চিহ্ন, দাগ।
২ পশুগাত্রে কৃতচিহ্ন।
৩ অপরাধীর গাত্রে কৃত রাজদণ্ডসূচক দূষণচিহ্ন; লাঞ্ছন (Stigma)।
৪ কলঙ্ক।
৫ রেখা, আঁক।
৬ নব সংখ্যা, অর্থাৎ ১ হইতে ৯ পর্য্যন্ত নয় রাশি (Figure)।
৭ (অঙ্কশাস্ত্রে) মান (Coefficient)।
৮ বিভূষণ, ভূষা।
৯ কুচভূষা।
১০ অপরাধ।
১১ দোষ। বিপ০ 'গুণ'।
১২ [ + অ (অচ্) -ক ] যাহা বক্র যায়; অঙ্কুশাকার যন্ত্রবিশেষ; আঁকড়া, হুক্।
১৩ বক্রভাব, বাঁক।
১৪ বক্ররেখা।
১৫ হস্তের বক্রাংশ।
১৬ শরীর। তু 'অঙ্ক' পুং, ক্লী।
১৭ কটিপ্রদেশ।
১৮ পার্শ্ব সমীপ।
১৯ স্থান।
২০ পর্ব্বত
২১ [ + অ-ধি; অঙ্ক ইতি রূঢ়িশব্দো রসৈশ্চ ভাবৈশ্চ রোহয়ত্যর্থান্। নানাবিধানযুক্তো যস্মাৎ তস্মাদ্ ভবেদঙ্কঃ (সা.দ ৬.১৯, টীকা)। ] যাহাতে নাটকীয় বিষয়বিশেষ অঙ্কিত হয়; নাটকীয় পরিচ্ছেদ।
২২ দশবিধ রূপকের একতম (সা.দ ৬.৩; ২৫০-২৫২)।
২৩ চিত্রযুদ্ধ (Sham fight)।
২৪ (বাঙ্লায়) গণিতবিষয়ক প্রশ্ন; আঁক (Sum)।
-ক পুং, ক্লী [তু 'অংক'-নিকট (দেশী ১.৫)] উৎসঙ্গ, ক্রোড়, কোল।
"অলক্তাঙ্কাং পদবীং ততান রঘু ৭.৯। রতিরবলয়দাঙ্কে কু.স ২.৬৪। স্বনামাঙ্ক গো.রা ৪.৪২.১২। মৃগাঙ্কশেখর ভা.চ ১৫৭।
"কট্যাং কৃতাঙ্কঃ মনু ৪.২৮১। বিষ্ণু ৫.৩.২০।
"ইন্দোঃ কিরণেস্বিবাঙ্কাঃ কু.স ১.৩।
"লোচনে অঞ্জন-অঙ্কা ব.প ১১১৯। সর্ব্বদ্যভূমিতে অঙ্ক দিলেন আচার্য চৈ.ভা ২৮৩।
"অঙ্কস্য বামা গতিঃ। দেখাইলে মূল্য-অঙ্ক নয়ন ঠারিয়া ব.প ১৪৮২।
"হেমাঙ্ক।
"বীতাঙ্ক বি.মা ১ (গ্রন্থসমাপ্তি)।
"সিংহত্বমঙ্কাগতসত্ত্ববৃত্তি রঘু ২.৩৮। মাঘ ৩.৩৬। সমুৎসুকেবাঙ্কমুপৈতি সিদ্ধিঃ কি ৩.৪০।
[ অঙ্কে নাটকীয় ইতিবৃত্তের একাংশ নিঃশেষে বর্ণিত হয় এবং অঙ্কশেষে পাত্রগণ রঙ্গ হইতে নিষ্ক্রান্ত হয়। ] "এ নাটকের এই অঙ্কে, স্থান পেয়েছি তব অঙ্কে, যেতে হবে পর অঙ্কে, পর অঙ্কে পুত্র সেজে।—গান। মরণের অঙ্ক কি সুন্দর অ.গু ৮২।
"আজ নৃত্য করিবাঙ অঙ্কের বিধানে চৈ.ভা ২৮২।
"অঙ্ক কষা।
"অঙ্কাদ্ ষযাবঙ্কম্ কু.স ৭.৫। ০শয্যা রঘু ৫.৭। সুবর্ণপর্ব্যঙ্ক-অঙ্কেঃ পুষ্পনিভশয্যা-অঙ্কে ন ৮৯৫। অকলঙ্ক হাস্যমুখে…ঘুমাইতে কার অঙ্কটিতে চ.কা ২০২। পালঙ্কের অঙ্কে. প.তৃ ৭৭। দ্র 'অঙ্ক (২০)। [অঙ্ক করা বা কষা-গণিতপ্রশ্নের সমাধান করা; আঁক কষা। অঙ্ক বাড়ান-খাজনার পরিমাণ বৃদ্ধি করা। "অঙ্ক নাহি বাঢ়াইব পুরে ক.চ ৮৪।