অঘোরপন্থী
বঙ্গীয় শব্দকোষ
বি [ হি °পথী ]
১ অঘোরমতানুসারী শৈবসম্প্রদায়বিশেষ।
২ অঘোরপন্থী সম্প্রদায়ের যোগী।
[ ইহারা মদ্য মাংস খায়, সর্পাদির অস্থি ও পশ্বাদির কপাল ধারণ করে এবং অন্যান্য কুৎসিত ব্যবহার করে। ইহারা যোগী, এইজন্য কর্ণে কুণ্ডল পরিধান করে। শিবের উপাসক বলিয়া ইহারা অস্থিমালা ও করোটিমালার সহিত রুদ্রাক্ষমালা ঠুম্রা প্রভৃতি তীর্থচিহ্ন ধারণ করে এবং কেশশ্মশ্রু রাখে। এতদ্ভিন্ন ইহারা সর্ব্বাংশে অঘোরীদের ন্যায় আচরণ করে (ভা.উ)। ]