অঘাট
২টি অভিধানে
বঙ্গীয় শব্দকোষ
(-ট্) বি
ঘাটভিন্ন জলাশয়ে নামিয়া যাওয়ার স্থান; আঘাটা।
"ঘাট এড়ে অঘাটে নায় ব.প ৯।
অঘাটি
বঙ্গীয় শব্দকোষ
বিং
যাহাতে ঘাটি (ত্রুটি) নাই; নির্দ্দোষ, অকলঙ্ক, নিখুঁত।
"কুলে, শীলে, রূপে, গুণে, সকলে অঘাটা শি ৯৩।
অঘাটী
বঙ্গীয় শব্দকোষ
বিং
যাহাতে ঘাটি (ত্রুটি) নাই; নির্দ্দোষ, অকলঙ্ক, নিখুঁত।
"কুলে, শীলে, রূপে, গুণে, সকলে অঘাটা শি ৯৩।
অঘান
বঙ্গীয় শব্দকোষ
বি [ সং অগ্রহায়ণ>প্রা* অগ্গহাঅণ>বা (অগ্ঘান) অঘান; অপ্র ]
অগ্রহায়ণ।
"শূ ১১০।
অঘায়ুঃ
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ বহুব্রী; স্ত্রী -য়ুঃ ]
পাপজীবন।
"গী ৩.১৬।
অঘায়ুস্
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ বহুব্রী; স্ত্রী -য়ুঃ ]
পাপজীবন।
"গী ৩.১৬।
অঘাসি
বঙ্গীয় শব্দকোষ
বি [ অঘাস+ই ১১ ]
খারাপ ঘাস।
"অনাদরে অঘাসি ঈশানমুখে খায় শ্রী ১২৪।
অঘাসুর
বঙ্গীয় শব্দকোষ
পুং [ কর্ম্মধা ]
অঘনামক অসুরবিশেষ।
[ এই কংসচর অসুর বৃন্দাবনে গোষ্ঠপথে সর্পদেহ ধারণ ও মুখবিস্তার করিয়া অবস্থান করে। গোপবালকেরা গুহাভ্রমে ধেনুবৎস-সহিত মুখবিবরে প্রবিষ্ট হইলে, শ্রীকৃষ্ণ অসুরমায়া বুঝিয়া, মুখে প্রবেশ ও স্বদেহ-বৃদ্ধি করিয়া অসুরের গলরোধপূর্ব্বক প্রাণসংহার করেন (ভ ১০.১২)। ]
অঘোরপথী
বঙ্গীয় শব্দকোষ
দ্র 'অঘোর'।
অঘোরমার্গ
বঙ্গীয় শব্দকোষ
দ্র 'অঘোর'।
অঘোরী
বঙ্গীয় শব্দকোষ
বি [ অঘোর + ঈ; হি অঘোরী ]
১ অঘোরপথাবলম্বী শৈবসম্প্রদায়বিশেষ।
২ অঘোরীসম্প্রদায়ের যোগী।
[ ইহারা সন্ন্যাসগ্রহণপূর্ব্বক অঘোরমন্ত্র গ্রহণ করে। পূর্ব্বকালীন অঘোরীরা শৈবশক্তিবিশেষের অর্চ্চনা করিত, অস্থিসহকৃত ও নরকপালযুক্ত যষ্টিদণ্ড কমণ্ডলুরূপে ব্যবহার করিত, এবং মদ্যমাংসভক্ষণ ও নরবলি প্রভৃতি ঘোরতর কর্ম্মে প্রবৃত্ত হইত। অধুনাতন অঘোরীরা বিষ্ঠা ও চন্দন সমান, ইহা দেখাইয়া থাকে। সকল বস্তুতে সমভাব জানাইবার উদ্দেশ্যে শরীরে বিষ্ঠামূত্রাদি লেপন করে এবং করোটিতে বা কাষ্ঠপাত্রে উহা রাখিয়া সঙ্গে লইয়া যায়। ইহারা ঐ সমস্ত ঘৃণিত বস্তু ভক্ষণ করে, অথবা ভিক্ষা না পাইলে গৃহস্থের গৃহে উহা ক্ষেপণ করে। শৈব উদাসীনেরা বলেন, ইহারা এখনও নরবধ করিয়া ও নরমাংস খাইয়া, মন্ত্রবলে তাহাকে পুনর্জীবিত করিয়া দেয়। কোন কোন অঘোরী এক একটা অঘোরিণীও সঙ্গে রাখে ও তাহাকে লইয়া অকথ্য ও অশ্রাব্য ব্যবহার করিয়া থাকে (ভা.উ)। ]
"প্রেত পিশাচ, অঘোরি চূড়েশ, আজ সারারাত মশানে ফিরবে অ.গ্র ৪২।
অঘোর
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ ন ত, ছান্দস ]
১ ঘোরভিন্ন, সৌম্যরূপ, শান্ত।
২ [ ন বহুব্রী ] যাহা হইতে ঘোর নাই; অতিভীষণ, অতিভয়ানক।
৩ (বাঙ্লায়) সুগভীর, প্রগাঢ়।
৪ (অপ্র) নিদ্রানির্মীলিত, সুষুপ্তিজড়িত।
—র পুং ১ শিব, রুদ্রমূর্ত্তিবিশেষ।
২ অঘোরোপাসক, শৈব।
—রা স্ত্রী ভাদ্রকৃষ্ণচতুর্দ্দশী।
"°ঘোররূপ।
"অঘোর সমরে ম.বি ২১৩। অঘোর বাদল শ্রী.মা ১৭৮। ম.ম ২০০।
"অঘোর ঘুম ব.প ৪৭৩।
"নিদ্রায় অঘোর দুটী আঁখি শ্রী.মা ১৯৬।
"ঈশানাঘোরনামানৌ (পুরাণ)। অঘোর মন্ত্রেতে শিখা বান্ধে বি.সু ১৭১।
[ °ঘোররূপ (পুং)—'শান্ত-ভীষণমূর্ত্তি', শিব (মহা—S.W.)। °পথ, °পথী (-থিন্), °মার্গ (পুং)—শিব যাহার মোক্ষোপায়; শৈব, অঘোরপন্থী। °প্রমাণ (ক্লী)—শিবসাক্ষিক দিব্য; অতিগুরু দিব্য। ]