অঘাসুর
বঙ্গীয় শব্দকোষ
পুং [ কর্ম্মধা ]
অঘনামক অসুরবিশেষ।
[ এই কংসচর অসুর বৃন্দাবনে গোষ্ঠপথে সর্পদেহ ধারণ ও মুখবিস্তার করিয়া অবস্থান করে। গোপবালকেরা গুহাভ্রমে ধেনুবৎস-সহিত মুখবিবরে প্রবিষ্ট হইলে, শ্রীকৃষ্ণ অসুরমায়া বুঝিয়া, মুখে প্রবেশ ও স্বদেহ-বৃদ্ধি করিয়া অসুরের গলরোধপূর্ব্বক প্রাণসংহার করেন (ভ ১০.১২)। ]