অঘোরী
বঙ্গীয় শব্দকোষ
বি [ অঘোর + ঈ; হি অঘোরী ]
১ অঘোরপথাবলম্বী শৈবসম্প্রদায়বিশেষ।
২ অঘোরীসম্প্রদায়ের যোগী।
[ ইহারা সন্ন্যাসগ্রহণপূর্ব্বক অঘোরমন্ত্র গ্রহণ করে। পূর্ব্বকালীন অঘোরীরা শৈবশক্তিবিশেষের অর্চ্চনা করিত, অস্থিসহকৃত ও নরকপালযুক্ত যষ্টিদণ্ড কমণ্ডলুরূপে ব্যবহার করিত, এবং মদ্যমাংসভক্ষণ ও নরবলি প্রভৃতি ঘোরতর কর্ম্মে প্রবৃত্ত হইত। অধুনাতন অঘোরীরা বিষ্ঠা ও চন্দন সমান, ইহা দেখাইয়া থাকে। সকল বস্তুতে সমভাব জানাইবার উদ্দেশ্যে শরীরে বিষ্ঠামূত্রাদি লেপন করে এবং করোটিতে বা কাষ্ঠপাত্রে উহা রাখিয়া সঙ্গে লইয়া যায়। ইহারা ঐ সমস্ত ঘৃণিত বস্তু ভক্ষণ করে, অথবা ভিক্ষা না পাইলে গৃহস্থের গৃহে উহা ক্ষেপণ করে। শৈব উদাসীনেরা বলেন, ইহারা এখনও নরবধ করিয়া ও নরমাংস খাইয়া, মন্ত্রবলে তাহাকে পুনর্জীবিত করিয়া দেয়। কোন কোন অঘোরী এক একটা অঘোরিণীও সঙ্গে রাখে ও তাহাকে লইয়া অকথ্য ও অশ্রাব্য ব্যবহার করিয়া থাকে (ভা.উ)। ]
"প্রেত পিশাচ, অঘোরি চূড়েশ, আজ সারারাত মশানে ফিরবে অ.গ্র ৪২।