← সার্চে ফিরে যান

অঘোর

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ ন ত, ছান্দস ]
১ ঘোরভিন্ন, সৌম্যরূপ, শান্ত।
২ [ ন বহুব্রী ] যাহা হইতে ঘোর নাই; অতিভীষণ, অতিভয়ানক।
৩ (বাঙ্‌লায়) সুগভীর, প্রগাঢ়।
৪ (অপ্র) নিদ্রানির্মীলিত, সুষুপ্তিজড়িত।
—র পুং ১ শিব, রুদ্রমূর্ত্তিবিশেষ।
২ অঘোরোপাসক, শৈব।
—রা স্ত্রী ভাদ্রকৃষ্ণচতুর্দ্দশী।
"°ঘোররূপ।
"অঘোর সমরে ম.বি ২১৩। অঘোর বাদল শ্রী.মা ১৭৮। ম.ম ২০০।
"অঘোর ঘুম ব.প ৪৭৩।
"নিদ্রায় অঘোর দুটী আঁখি শ্রী.মা ১৯৬।
"ঈশানাঘোরনামানৌ (পুরাণ)। অঘোর মন্ত্রেতে শিখা বান্ধে বি.সু ১৭১।
[ °ঘোররূপ (পুং)—'শান্ত-ভীষণমূর্ত্তি', শিব (মহা—S.W.)। °পথ, °পথী (-থিন্), °মার্গ (পুং)—শিব যাহার মোক্ষোপায়; শৈব, অঘোরপন্থী। °প্রমাণ (ক্লী)—শিবসাক্ষিক দিব্য; অতিগুরু দিব্য। ]
পিডিএফ