অকাণ্ড
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -ণ্ড]
১ যাহার কাণ্ড নাই, কাণ্ডরহিত (বৃক্ষ)।
২ যাহার অবসর বা উচিত কাল নাই, অনবসর, অতর্কিত, আকস্মিক। "০বিবর্ত্তন উ.চ ৪ ১৫; ০তাণ্ডবিত ৫ ৩৬; ০প্রচণ্ডকলহ ৬০/১; ০বিস্ফুরিত ৬২/৩। ০পাত হি ৪.৮৬। মা মা ৫.৩১। [অকাণ্ডে-হঠাৎ, অকস্মাৎ। "শ ২.১২। মা.মা ১ ১৭।]
অকাতর
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -রা] যা কাতর নহে, অক্লিষ্ট, অখেদ, অব্যাকুল।
[অকাতরে-১ অক্রিষ্টভাবে, অখেদে। "অকাতরে পরিশ্রম করা। ২ অবিষাদে, আনন্দে, অকুষ্ঠিতভাবে। "অকাতরে দান করা। ৩ সুস্থশরীরে, অর্থাৎ প্রগাঢ়ভাবে। "অকাতরে ঘুমান।]
অকান্দনে
বঙ্গীয় শব্দকোষ
ক্রি বি [সং আক্রন্দন>প্রা অক্কংদণ<অকান্দন; অপ্র]
আক্রন্দনপূর্ব্বক, আর্ত্তনাদপূর্ব্বক, উচ্চৈঃস্বরে।
"অকান্দনে কান্দেন মনসা, প্রভু মোরে না যাও ছাড়িয়া ম.ম ৩০। অকান্দনে কান্দে পদ্মা পিতা লৈয়া কোলে ব প ২৯৮।
অকাম
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -মা]
১ যাহার কামনা অর্থাৎ ফলানুসন্ধান নাই; কামনাহীন, নিষ্কাম, ফলসঙ্গরহিত।
"মনু ২ ৪। অকাম অনীহ চৈ চ ২২৪।
২ ইচ্ছারহিত, অনিচ্ছু, অনভিলাষী।
"যোহকামাং দুষয়েৎ কন্যাম্ মনু ৮.৩৬৪; ৯.২০৮।
৩ কামহীন, স্মরবিকারশূন্য।
"শ ১২১ (টীকা)।
-ম পুং [ন.ত]
কামাভাব, অনিচ্ছা, অনভিলাষ। "০উপনত রঘু ১০.৩৯। ০তঃ মনু ২.১৮১; ৯.২৪২।
অকামিক
বঙ্গীয় শব্দকোষ
ক্রি.বিং [সং আকস্মিক]
১ অকস্মাৎ, সহসা।
"অকামিক মন্দির ভেলি বহার বি.সা ৪৫০।
২ অকারণ, বিনা কারণে।
"অতি পুলকিত তনু০ বিহসি অকামিক০ জাগি ঠেলি সানন্দা (বি.সা)।
অকার
বঙ্গীয় শব্দকোষ
পুং (কর্ম্মধা]
'অ' এই বর্ণ; অ-বর্ণ। "০অন্ত, ০আদি।
অক্ষরাণামকারোহস্মি গী ১০.৩৩। অকার হকার বর্ণে আকার সংযুক্ত (অর্থাৎ 'আহা') বি.সু ৬২।
[অকারাদি ক্ষকারান্ত-অকারাবধি ক্ষকারপর্য্যন্ত বর্ণ, অর্থাৎ স্বর ও ব্যঞ্জন বর্ণ। "শ্রী.মা ৪৩। অকারাদি ক্ষকারান্ত ক্রমে-স্বরের আদি হইতে ব্যঞ্জনের শেষ পর্য্যন্ত পরপর; বর্ণমালার পর্য্যায়ক্রমে শেষ পর্য্যন্ত।]
অকারণ
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -ণা]
১ যাহার কারণ নাই; অহেতুক, অনিমিত্তক, উদ্দেশ্যহীন।
"মাং প্রত্যমীয়ামকারণস্নেহঃ উ.চ ৬১/১৩/৪। ০পরিত্যক্ত শ ৬১/১৩/৪। কু.স ৪.৭। মনু ৩.১৫৭।
২ কারণ-ভিন্ন।
"০গুণোৎপন্ন (ভাষাপরিচ্ছেদ)।
৩ স্বাভাবিক, সহজ।
"অকারণমিত্রাণি সতাৎ চেতাংসি (কাদম্বরী)।
-ণ ক্লী [ন.ত]
কারণাভাব, অপ্রয়োজন।
"যন্ত্যক্তো বা স্যাদকারণাৎ মনু ৯.১৭৭। কিমকারণে কুপ্যসি? - রত্নাবলী ২০/১; অকারণে ত্বয়া দেবী ন ব্যথয়িতব্যা ২১/১৪/৫। -ণে ক্রি.বিং
১ (বাঙ্লায়) অনর্থক, বৃথা।
"অকারণে হের এ আজানু বাহুদণ্ড। অকারণে ধরি আমি ধনুক প্রচণ্ড।। অকারণে ধরি খড়্গ ভল্ল চর্ম্ম শূল। কৃ ৯৮।
২ কারণ বিনা; নিষ্কারণ।
"অকারণে খেতু কান্দিবার লাগিল ব.প ৫৭। অশ্রু অকারণে করে বিসর্জ্জন বালিকা। -কথা ৪।
অকারান্ত
বঙ্গীয় শব্দকোষ
বিণ [অকার অন্তে যাহার, বহুব্রী]
যে শব্দের শেষে অ-কার আছে; শেষে অ-কারযুক্ত (শব্দ) - দুঃখ, দেহ ইত্যাদি।
অকারিয়া
বঙ্গীয় শব্দকোষ
বিং ['অকণ্ডিত'-মূল; অপ্র]
অনিস্তুষীকৃত, আকাঁড়ান।
"অকারিয়া চাউল গো চ ৬৭; ২৬০, ২৬১।
অকার্য্য
বঙ্গীয় শব্দকোষ
বিং [ন.ত; স্ত্রী -র্য্যা]
১ যাহা করণীয় নহে; অকর্ত্তব্য, অননুষ্ঠেয়।
"কিমকার্যাং কদর্য্যাণাম্ (ভাগবত)।
২ কর্ত্তব্যভিন্ন।
-র্য্য ক্লী
১ অপ্রশস্ত কার্য্য; শাস্ত্রবিরোধী কর্ম্ম; অবৈধকার্য্য, অকৃত্য।
"তম্মাচ্ছাস্ত্রং প্রমাণং তে কার্য্যাকার্য্যব্যবস্থিতৌ গী ১৬.২৪। মনু ১০.৯৮। অকার্য্যকরণ চৈ.চ ৯৭। শাস্ত্রকারেরা গর্হিত অকার্য্যদ্বারা সুহৃদদের প্রাণরক্ষা কর্ত্তব্য বলিয়া থাকেন (কাদম্বরী)।
২ কুৎসিককার্য্য; দৃষ্কৃত।
৩ পাপকর্ম্ম - ব্রহ্মহত্যাদি।
"মনু ১১.৯৭।
৪ (বাঙ্লায়) বিরক্তিকর কার্য্য; বৃথা কার্য্য।
অকার্য্যকারী
বঙ্গীয় শব্দকোষ
(-রিন্) বিণ [অকার্য্য+√কৃ+ইন্ (ণিনি) তাচ্ছীল্যে -ক-১ব; উ.ত স্ত্রী -রিণী]
১ অকার্য্যকরণশীল, অবৈধকার্য্যকারক, দুষ্কৃতি।
"শুধ্যন্তি...দানেনাকার্য্যকারিণঃ মনু ৫.১০৭।
২ উপপাতকাদিকারক। "মনু ১১.১৪০।
অকাল
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -লা]
যাহার কাল (যোগ্যকাল) নহে; অপ্রাপ্তকাল, অনুচিতকাল, অসাময়িক, অকালিক।
"০সন্ধ্যা কু.স ১.৪। ০মৃত্যু উ.চ ২৬/৭। অকালমরণরীতি কৃ ৪৮৫। অকালমরণ শ্রী মা ২২১; কৃ উ ১৯২; ম ১২৭২।
-ল পুং [ন.ত]
১ অপ্রশস্ত সময়; অযোগ্যকাল, অনুচিতকাল।
"মনু ৩.১০৫; অকালে ক্রয়বিক্রয়ী ৮.৪০০। অকালে কি আরম্ভিলা প্রভু, যজ্ঞ? মা ১০১।
২ অবৈধকাল।
"মনু ৭.১৬৪। অকালে শরতে কৈল চণ্ডীর বোধন কৃ ৩৪৮; ৪৫৮।
৩ অপূর্ণ বা অপ্রাপ্তকাল; অসময়।
"অকালে বোধিতঃ রঘু ১২.৮১। নাকালে ম্রিয়তে জন্তু হি ২.১৫। অকালে ভাঙ্গিলা ডিম্ব পূর্ণ নাহি হয়ে ম ৮। বীরবাহু চলি যবে গেলা যমপুরে০ অকালে মে ১।
৪ অশুভকাল; অশুদ্ধকাল; ক্ষয়মাস মলমাস ইত্যাদি।
৫ [মৈ অকাল] অন্নাভাবকাল, দুর্ভিক্ষ, আকাল।
"অকালে অন্নাভাবে মরি E.P. 90.
৬ প্রলয়।
"অকালজলধি যেন করয়ে হুঙ্কার অ.প ১৫; অকালজলধী যেন সংহারয়ে সৃস।টি ১৯।
৭ অতর্কিতকাল, অসময়।
"অকালে কালের আগমন য ১৪।