অকারণ
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -ণা]
১ যাহার কারণ নাই; অহেতুক, অনিমিত্তক, উদ্দেশ্যহীন।
"মাং প্রত্যমীয়ামকারণস্নেহঃ উ.চ ৬১/১৩/৪। ০পরিত্যক্ত শ ৬১/১৩/৪। কু.স ৪.৭। মনু ৩.১৫৭।
২ কারণ-ভিন্ন।
"০গুণোৎপন্ন (ভাষাপরিচ্ছেদ)।
৩ স্বাভাবিক, সহজ।
"অকারণমিত্রাণি সতাৎ চেতাংসি (কাদম্বরী)।
-ণ ক্লী [ন.ত]
কারণাভাব, অপ্রয়োজন।
"যন্ত্যক্তো বা স্যাদকারণাৎ মনু ৯.১৭৭। কিমকারণে কুপ্যসি? - রত্নাবলী ২০/১; অকারণে ত্বয়া দেবী ন ব্যথয়িতব্যা ২১/১৪/৫। -ণে ক্রি.বিং
১ (বাঙ্লায়) অনর্থক, বৃথা।
"অকারণে হের এ আজানু বাহুদণ্ড। অকারণে ধরি আমি ধনুক প্রচণ্ড।। অকারণে ধরি খড়্গ ভল্ল চর্ম্ম শূল। কৃ ৯৮।
২ কারণ বিনা; নিষ্কারণ।
"অকারণে খেতু কান্দিবার লাগিল ব.প ৫৭। অশ্রু অকারণে করে বিসর্জ্জন বালিকা। -কথা ৪।