অকান্দনে
বঙ্গীয় শব্দকোষ
ক্রি বি [সং আক্রন্দন>প্রা অক্কংদণ<অকান্দন; অপ্র]
আক্রন্দনপূর্ব্বক, আর্ত্তনাদপূর্ব্বক, উচ্চৈঃস্বরে।
"অকান্দনে কান্দেন মনসা, প্রভু মোরে না যাও ছাড়িয়া ম.ম ৩০। অকান্দনে কান্দে পদ্মা পিতা লৈয়া কোলে ব প ২৯৮।