সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬৬০টি শব্দ · ১৬০০টি অর্থ · বর্ণ অ
সার্চ মুছুন

অঙ্কশাস্ত্র

বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
সর্থ 'অঙ্কবিদ্যা'।
"অঙ্কশাস্ত্রে বররুচি গ্যালিলো নিউটন্।—হেম ৩৯০।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কস্থ

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্ক + √স্থা+অ (ক)-ক; উ.ত; স.ত; স্ত্রী -স্থা, -তা ]
১ ক্রোড়স্থিত।
২ সমীপস্থ, সন্নিহিত।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কস্থিত

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্ক + √স্থা+অ (ক)-ক; উ.ত; স.ত; স্ত্রী -স্থা, -তা ]
১ ক্রোড়স্থিত।
২ সমীপস্থ, সন্নিহিত।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কাগত

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্ককে আগত, দ্বি.ত ]
সমীপাগত, অন্তিকস্থ, সন্নিহিত।
"সত্ত্ব রঘু ২.৩৮।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কাবতার

বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্কের অবতার যেখানে, বহুব্রী ]
অঙ্কের শেষে যে স্থানে পর অঙ্কের বিষয় প্রসঙ্গক্রমে পাত্রসূচিত হইয়া, পূর্ব্বাঙ্কের অঙ্গবিশেষরূপে অবতীর্ণ হয়, তাহা 'অঙ্কাবতার' (সা.দ ৬.৫৮)।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কিত

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ √অঙ্ক্ + ত (ক্ত) -র্ম্ম; স্ত্রী -তা ]
১ চিহ্নীকৃত, চিহ্নিত।
২ লাঞ্ছিত (Branded)।
৩ দূষিত, নিন্দিত।
৪ দূষিত, লিপ্ত।
৫ মুদ্রিত, কৃতমুদ্রাঙ্কন (Stamped)।
৬ রেখাদ্বারা কৃত; চিত্রিত, লিখিত, আঁকা।
৭ [ অঙ্ক+ইত (ইতচ্), 'সঞ্জাত' অর্থে ] জাতাঙ্ক, অঙ্কযুক্ত, রেখান্বিত।
৮ (বাঙ্‌লায়) সবিস্তর বর্ণনা দ্বারা প্রতিবিম্বিত (বিষয়)।
"ভুজে শচীপত্রবিশেষকাঙ্কিতে রঘু ৩.৫৫; কুলিশব্রণাঙ্কিত ৬৮; রাবণশরাঙ্কিত ১২.১০০। নামধেয়াঙ্কিত শ ৪. ১/২ ৯/০। নামাঙ্কিত তুলসীর দল শ্রী.মা ২১৩। রামনামাঙ্কিত অশ্বমেধনিমন্ত্রণপত্র সী ৭০।
"তৎ কো নাম গুণো ভবেৎ সুগুণিনাং যো দুর্জনৈর্নাঙ্কিতঃ (নীতিশতক)।
"অংহেতে অঙ্কিত অঙ্গ ভা.চ ৪২৮।
"রয়েছে মূরতি হৃদি-পাষাণে অঙ্কিত, শুধু তার, মর্ম্মে যার শেল বিঁধিয়াছে (পদ্মপাঠ, ২য় ভাগ)।
"বলি অঙ্কিত শিথিল চর্ম্ম।—রবীন্দ্র।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কিনী

বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ দ্র 'অঙ্কী' ]
অঙ্কযুক্তা, অপরাধ হেতু দণ্ডচিহ্নযুক্তা স্ত্রী। দ্র 'অঙ্ক (৩)'।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কিন্

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্ক+ইন্ (ইনি) অস্ত্যর্থে-১ব; স্ত্রী -ঙ্কিনী ]
১ অঙ্কবিশিষ্ট, চিহ্নিত।
২ প্রশস্তক্রোড়বিশিষ্ট।
৩ (বাঙ্‌লায়) কলঙ্কযুক্ত, কলঙ্কী (চন্দ্র)।
—ঙ্কী পুং অঙ্ক যাহার স্থানরূপে আছে; ক্রোড়ে স্থাপনপূর্ব্বক বাদনীয় মৃদঙ্গাদি।
"অঙ্কী কলানিধি, যে বাক্যে জলধি, পাইল কটুত্ব লোপ ম ৬২৭।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কী

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্ক+ইন্ (ইনি) অস্ত্যর্থে-১ব; স্ত্রী -ঙ্কিনী ]
১ অঙ্কবিশিষ্ট, চিহ্নিত।
২ প্রশস্তক্রোড়বিশিষ্ট।
৩ (বাঙ্‌লায়) কলঙ্কযুক্ত, কলঙ্কী (চন্দ্র)।
—ঙ্কী পুং অঙ্ক যাহার স্থানরূপে আছে; ক্রোড়ে স্থাপনপূর্ব্বক বাদনীয় মৃদঙ্গাদি।
"অঙ্কী কলানিধি, যে বাক্যে জলধি, পাইল কটুত্ব লোপ ম ৬২৭।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কুর

বঙ্গীয় শব্দকোষ
পুং ক্লী [ √অঙ্ক্ + উর-ক, উ ১.৩৮; তু 'অঙ্কুর (উ ১.৩৮) ]
১ যাহা বীজ হইতে উদ্গত হয়; বীজজাত নব উদ্ভিদ্; বীজোদ্ভব, কলা।
২ বৃক্ষতৃণাদির নূতন প্ররোহ; নবোদ্ভিন্ন তৃণপত্রাদি; কোঁড়।
৩ অঙ্কুরসদৃশ সূক্ষ্মাগ্রভাগ; তীক্ষ্ণ প্রান্ত।
৪ (সাদৃশ্যে) শলাকা, প্রভাপ্রসার।
৫ লোম।
৬ অর্ব্বুদ, আব।
৭ শিশুসন্তান, বালাপত্য।
৮ (গতিশীলত্ব হেতু?) জল।
৯ রুধির।
১০ (বাঙ্‌লায়) কুচের প্রথমাবস্থা; কুচোদ্‌গম।
১১ প্রথমভাগ, প্রারম্ভ, সূচনা, সূত্রপাত।
"রোপিয়া প্রেমের বীজ, অঙ্কুরে মোড়লি বি.প ১৮২। অঙ্কুরের সনে মুদ্গ চৈ.চ ৪৪২। ভষ্মের অঙ্কুর ম. ৬২৩। আশা-অঙ্কুর করহ বিলয়।—রবীন্দ্র। সদধি লাজ অঙ্কুর শ্রী.ম ১২৩।
"বংশাঙ্কুর (সুশ্রুত—S.W.)। চিত্রকুম্ভৈশ্চ সাঙ্কুরৈঃ রা ১.৭৩.২১; অঙ্কুরাঢৈঃ শরাবৈঃ ২২। দর্ভাঙ্কুর শ ২.১২। অস্বাদাঙ্কুরকন্দ সা.দ ৩.১৭৪।পদ্মাঙ্কুরাণি বিচিণোতি ধুনোতি পক্ষৌ (অ.টী)। চূতাঙ্কুরস্বাদষকায়কণ্ঠঃ কু.স ৩.৩২। চূতাঙ্কুরং ক্ষিপতি শ ৬ ৩/৪। (কাম) চূতাঙ্কুর-শর হস্তে বিহরে প্রকাম (নিবাতকচ-বধ)।
"রদাঙ্কুর (S.W.) নখাঙ্কুরোপোৎটিতহৃৎসরোরুহ ভ ৭.৮.৩১। মকরবক্ত্রদংষ্ট্রাঙ্কুর (নীতিশতক)।
"রত্নাঙ্কুর মাঘ ৩.৬২; কিরণাঙ্কুর ১৩.৫৬।
"মাংসাঙ্কুর (সুশ্রুত—S.W.)।
"অনেন কস্যাপি কুলাঙ্কুরেণ স্পৃষ্টস্য গাত্রেষু সুখং মমেদম্ শ ৭.১৯। অন্বয়াঙ্কুর (দশকুমার)।
"উরজ অঙ্কুর চীপে ঝাঁপায়সি বি.প ১২; কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল ৪০।
"নাহ দরশ রূপে বিহি কৈল বাদ। অঙ্কুরে ভাঙল বিনি অপরাধ॥ বি.প ১৮৪।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কুরণ

বঙ্গীয় শব্দকোষ
বি [ অপ্র ]
অঙ্কুরোৎপত্তি, কলা বাহির হওয়া।
"সে করেছে প্রেমবীজ হৃদয়ে বপন। আকিঞ্চন-সিঞ্চনে না হয় অঙ্কুরণ॥ বা.দ ১৫৯।
আরও পড়ুন পিডিএফ

অঙ্কুরপর্ব্বত

বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
অঙ্কুরসমূহ, ধবল অঙ্কুরস্তূপ।
"অঙ্কুরপর্ব্বত যেন, বসি শ্বেতসিংহাসন, অমৃত-মধুর লহু হাস চৈ.ম ২৮।
আরও পড়ুন পিডিএফ