← সার্চে ফিরে যান

অঙ্কিত

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ √অঙ্ক্ + ত (ক্ত) -র্ম্ম; স্ত্রী -তা ]
১ চিহ্নীকৃত, চিহ্নিত।
২ লাঞ্ছিত (Branded)।
৩ দূষিত, নিন্দিত।
৪ দূষিত, লিপ্ত।
৫ মুদ্রিত, কৃতমুদ্রাঙ্কন (Stamped)।
৬ রেখাদ্বারা কৃত; চিত্রিত, লিখিত, আঁকা।
৭ [ অঙ্ক+ইত (ইতচ্), 'সঞ্জাত' অর্থে ] জাতাঙ্ক, অঙ্কযুক্ত, রেখান্বিত।
৮ (বাঙ্‌লায়) সবিস্তর বর্ণনা দ্বারা প্রতিবিম্বিত (বিষয়)।
"ভুজে শচীপত্রবিশেষকাঙ্কিতে রঘু ৩.৫৫; কুলিশব্রণাঙ্কিত ৬৮; রাবণশরাঙ্কিত ১২.১০০। নামধেয়াঙ্কিত শ ৪. ১/২ ৯/০। নামাঙ্কিত তুলসীর দল শ্রী.মা ২১৩। রামনামাঙ্কিত অশ্বমেধনিমন্ত্রণপত্র সী ৭০।
"তৎ কো নাম গুণো ভবেৎ সুগুণিনাং যো দুর্জনৈর্নাঙ্কিতঃ (নীতিশতক)।
"অংহেতে অঙ্কিত অঙ্গ ভা.চ ৪২৮।
"রয়েছে মূরতি হৃদি-পাষাণে অঙ্কিত, শুধু তার, মর্ম্মে যার শেল বিঁধিয়াছে (পদ্মপাঠ, ২য় ভাগ)।
"বলি অঙ্কিত শিথিল চর্ম্ম।—রবীন্দ্র।
পিডিএফ