← সার্চে ফিরে যান

অঙ্কুর

বঙ্গীয় শব্দকোষ
পুং ক্লী [ √অঙ্ক্ + উর-ক, উ ১.৩৮; তু 'অঙ্কুর (উ ১.৩৮) ]
১ যাহা বীজ হইতে উদ্গত হয়; বীজজাত নব উদ্ভিদ্; বীজোদ্ভব, কলা।
২ বৃক্ষতৃণাদির নূতন প্ররোহ; নবোদ্ভিন্ন তৃণপত্রাদি; কোঁড়।
৩ অঙ্কুরসদৃশ সূক্ষ্মাগ্রভাগ; তীক্ষ্ণ প্রান্ত।
৪ (সাদৃশ্যে) শলাকা, প্রভাপ্রসার।
৫ লোম।
৬ অর্ব্বুদ, আব।
৭ শিশুসন্তান, বালাপত্য।
৮ (গতিশীলত্ব হেতু?) জল।
৯ রুধির।
১০ (বাঙ্‌লায়) কুচের প্রথমাবস্থা; কুচোদ্‌গম।
১১ প্রথমভাগ, প্রারম্ভ, সূচনা, সূত্রপাত।
"রোপিয়া প্রেমের বীজ, অঙ্কুরে মোড়লি বি.প ১৮২। অঙ্কুরের সনে মুদ্গ চৈ.চ ৪৪২। ভষ্মের অঙ্কুর ম. ৬২৩। আশা-অঙ্কুর করহ বিলয়।—রবীন্দ্র। সদধি লাজ অঙ্কুর শ্রী.ম ১২৩।
"বংশাঙ্কুর (সুশ্রুত—S.W.)। চিত্রকুম্ভৈশ্চ সাঙ্কুরৈঃ রা ১.৭৩.২১; অঙ্কুরাঢৈঃ শরাবৈঃ ২২। দর্ভাঙ্কুর শ ২.১২। অস্বাদাঙ্কুরকন্দ সা.দ ৩.১৭৪।পদ্মাঙ্কুরাণি বিচিণোতি ধুনোতি পক্ষৌ (অ.টী)। চূতাঙ্কুরস্বাদষকায়কণ্ঠঃ কু.স ৩.৩২। চূতাঙ্কুরং ক্ষিপতি শ ৬ ৩/৪। (কাম) চূতাঙ্কুর-শর হস্তে বিহরে প্রকাম (নিবাতকচ-বধ)।
"রদাঙ্কুর (S.W.) নখাঙ্কুরোপোৎটিতহৃৎসরোরুহ ভ ৭.৮.৩১। মকরবক্ত্রদংষ্ট্রাঙ্কুর (নীতিশতক)।
"রত্নাঙ্কুর মাঘ ৩.৬২; কিরণাঙ্কুর ১৩.৫৬।
"মাংসাঙ্কুর (সুশ্রুত—S.W.)।
"অনেন কস্যাপি কুলাঙ্কুরেণ স্পৃষ্টস্য গাত্রেষু সুখং মমেদম্ শ ৭.১৯। অন্বয়াঙ্কুর (দশকুমার)।
"উরজ অঙ্কুর চীপে ঝাঁপায়সি বি.প ১২; কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল ৪০।
"নাহ দরশ রূপে বিহি কৈল বাদ। অঙ্কুরে ভাঙল বিনি অপরাধ॥ বি.প ১৮৪।
পিডিএফ