ক৫
বঙ্গীয় শব্দকোষ
বিং [সং কতি>প্রা কই (প্রা.ম)>বা ক; তু 'কত, কয়'; হি কঈ]
১ কিয়ৎসংখ্যক, কত, কয় (প্রশ্নে)।
"পাপ কাজ ক দিন লুকায় ভা.চ ৩৬৮; পদে পদে পাবে জ্বালা ক পদ এড়াবে লো ৭০৭। ক বাপ কহ তোমার? -ন ১১২৪। এ মাসের আর ক দিন আছে গা? -নী ১৭।
২ কতিপয় কয়, কয়েক (পরিমিত সংখ্যায়)।
"যে ক দিন আছে প্রাণ, করিব তোমায় ধ্যান সা.ম ১৬। এক এক কীলে, ভাঙ্গি দাঁত ক পাটী দা ২২৬; মাতৃগর্ভে য'দিন থাকে বস্ত্রশূন্য, সে কদিন তো জীবের থাকে হে চৈতন্য। ২৬৩। ক দিন মহাসমারোহের পর আজ সহরটা খাঁ খাঁ কর্ত্তে লাগলো হু ২০০।
[সং কিম্-কঃ>প্রা কো>বা ক]
৩ কোন। "কখন