সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬৬০টি শব্দ · ১৬০০টি অর্থ · বর্ণ অ
সার্চ মুছুন

অকলঙ্ক

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -ঙ্কা]
১ যাহার কলঙ্ক নাই; অঙ্করহিত, লাঞ্ছনহীন।
"অকলঙ্ক শশিমুখী ক.চ. ৯; তুমি অকলঙ্গ বিধু ২০৭।
২ অপবাদহীন, নির্দ্দোষ।
৩ অনবদ্য, সুন্দর, কমনীয়।
"অকলঙ্ক হাস্যমুখে...ঘুমাইতে কার অঙ্কটিতে চ.কা ২০২।
আরও পড়ুন পিডিএফ

অকলঙ্কী

বঙ্গীয় শব্দকোষ
(-ঙ্কিন্) বিং [ন.ত; স্ত্রী -ঙ্কিনী]
যে কলঙ্কী নহে; কলঙ্কহীন, নির্দ্দোষ, সাধু।
"অকলঙ্কী কব্‌ব তারে০ নতুন চতুরালি ক'রে০ শাস ননদী দেখবে ফিকির মোর। - রাজাকৃষ্ণ রায়।
আরও পড়ুন পিডিএফ

অকল্ক

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -ল্কা]
১ যাহাতে কল্ক নাই; দম্ভরহিত, বীতদম্ভ, অগর্ব্ব। "মহা ৩.৮২.১১।
২ শাঠ্যহীন, সরল।
৩ মলরহিত, নির্ম্মল
৪ নিষ্পাপ।
-ল্কা স্ত্রী
'অন্ধকাররূপমল-হীনা', জ্যোৎস্না।
আরও পড়ুন পিডিএফ

অকল্প

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী - ল্পা]
১ অসমর্থ, অক্ষম, দুর্ব্বল।
২ অধীর, কাতর, অভিভূত।
"স্নেহাদকল্পঃ কৃপণঃ কৃপণাং পর্যাদবেয়ৎ ভ ৭২.৫২।
আরও পড়ুন পিডিএফ

অকল্পিত

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত]
১ যাহা কল্পনাকৃত নহে; অরচিত, স্বাভাবিক।
২ সত্য, যথার্থ।
আরও পড়ুন পিডিএফ

অকল্মষ

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী - যা]
যাহার কল্মষ (পাপ) নাই; নিষ্পাপ, নির্দ্দোষ।
আরও পড়ুন পিডিএফ

অকল্য

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -ল্যা]
১ অসুস্থ, রোগী।
"অকল্যবালস্থবিরবিসমন্থক্রিয়াকুলান্।...নাহবায়য়েন্নৃ পঃ (মিতাক্ষরা-ধৃতবচনম্ শ.ক)
২ অসমর্থ।
"অকল্যঃ ষ্বাঙ্গচেস্টায়াম্ শকুন্ত ইতি পঞ্জরে ভ ৩.৩১.৮; (ত্যজস্তি) অকলাং নৃপতিং প্রজাঃ ১০.৪৭.৭।
৩ সত্য। "০সন্ধ (দশকুমার)।
আরও পড়ুন পিডিএফ

অকল্যাণ

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -ণা]
যাহাতে কল্যাণ নাই; অশুভ, অমঙ্গল। -ণ ক্লী [ন.ত] যাহা কল্যাণবিরোধী; অশুভ, অশিব।
আরও পড়ুন পিডিএফ

অকষ্টবদ্ধ

বঙ্গীয় শব্দকোষ
বিং [অকষ্ট+বদ্ধ] যাহা হইতে কষ্ট অর্থাৎ ক্লেশকর নাই, তাদৃশভাবে বদ্ধ; অতিক্লেশকরভাবে বিপজ্‌জড়িত; অতিবিপন্ন।
"পেয়ে বহু কষ্ট, বাহির প্রকোষ্ঠ, অকষ্টবদ্ধের ন্যায়। ভ্রমিতে ভ্রমিতে, পড়িয়া ভ্রমেতে, ক্রমেতে বাহির হয়।। বা.দ ৬৬ [অকষ্টবদ্ধে পড়া - অতিবিপন্ন হওয়া।]
আরও পড়ুন পিডিএফ

অকস্মাৎ

বঙ্গীয় শব্দকোষ
ব্য [ন+কস্মাৎ]
১ কোন কারণ হইতে নহে; অকাবণ।
"রঘু ১৪.৭৩।
২ অতর্কিত, সহসা, হঠাৎ।
"অকস্মাৎ আসিবেক কোন অভিপ্রায় ম ৬৩১।
আরও পড়ুন পিডিএফ

অকাজ

বঙ্গীয় শব্দকোষ
বি [অ+কাজ; হি অকাজ]
১ অপ্রশস্ত কার্য্য; নির্ব্বোধের কর্ম্ম; কুকর্ম্ম। "না দেখিয়া ছিনু ভাল০ দেখিয়া অকাজ হল (চ.দা)।
২ অবৈধ কার্য্য; ধর্ম্মবিরোধী কর্ম্ম।
"যত করে মুসলমান সকলি অকাজ ভা.চ ৪৮৪। অকাজের অপথ দিয়েই তা'রা তাড়াতাড়ি সংসারে ত'রে যাবে ঘ ৬৪।
৩ যে কার্য্যে অভীষ্ট ফল নাই; বৃথা কার্য্য; মিছা কাজ।
"অকাজে দিবস গেল, নৌকা নাহি পার হৈল, পরাণ হৈল পরমাদ জ্ঞ। ১৩৬।
৪ বিষম সমস্যার কার্য্য বা বিষয়।
"গোবিন্দদাস কহে পড়ল অকাজ গো ৯৫; এ ধনি পদুমিনী পড়ল অকাজ ১২৪।
আরও পড়ুন পিডিএফ

অকাট্য

বঙ্গীয় শব্দকোষ
বিং [ন+কাট্য; হি অকাট্য]
যাহা কাটা অর্থাৎ খণ্ডন বা অবহেলা করা যায় না;  অখণ্ডনীয়, যুক্তিযুক্ত, সুসঙ্গত, ন্যায্য (কথা, যুক্তি)।
আরও পড়ুন পিডিএফ