অকাজ
বঙ্গীয় শব্দকোষ
বি [অ+কাজ; হি অকাজ]
১ অপ্রশস্ত কার্য্য; নির্ব্বোধের কর্ম্ম; কুকর্ম্ম। "না দেখিয়া ছিনু ভাল০ দেখিয়া অকাজ হল (চ.দা)।
২ অবৈধ কার্য্য; ধর্ম্মবিরোধী কর্ম্ম।
"যত করে মুসলমান সকলি অকাজ ভা.চ ৪৮৪। অকাজের অপথ দিয়েই তা'রা তাড়াতাড়ি সংসারে ত'রে যাবে ঘ ৬৪।
৩ যে কার্য্যে অভীষ্ট ফল নাই; বৃথা কার্য্য; মিছা কাজ।
"অকাজে দিবস গেল, নৌকা নাহি পার হৈল, পরাণ হৈল পরমাদ জ্ঞ। ১৩৬।
৪ বিষম সমস্যার কার্য্য বা বিষয়।
"গোবিন্দদাস কহে পড়ল অকাজ গো ৯৫; এ ধনি পদুমিনী পড়ল অকাজ ১২৪।