অকণ্টকবিদ্ধ
বঙ্গীয় শব্দকোষ
বিং [ন,ত; স্ত্রী-দ্ধা]
যে কন্টকবিদ্ধ নহে; যাহার কাঁটা ফুটে নাই।
"অকণ্টকবিদ্ধ কি জানে কাঁটা-ফুটা বল্যে শি ৩৬।
অকত্থন
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -না]
যে কত্থন (আত্মশ্লাঘী) নহে; আত্মশ্লাঘাহীন, অগর্ব্ব।
অকথন
বঙ্গীয় শব্দকোষ
বিং
যাহার কথন নাই, অর্থাৎ যাহা বলিয়া প্রকাশ করা যায় না; অকথ্য, বর্ণনাতীত।
"অকথন বেয়াধি এ, কহা নাহি যায়। যে করে কানুর নাম ধরে তার পায়।। চদা ৮০।
অকথিত
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত]
১ যাহা বলা হয় নাই; অনুক্ত। "শ ১ ১/১ ৩/৪ ।
২ অনুচ্চারিত।
৩ (ব্যাকরণে) অপাদানাদি কারকদ্বারা অবিবক্ষিত অর্থাৎ গৌণ বা অপ্রধান (কারক)। "পা ১.৪.৫১।
অকথ্য
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -থ্যা]
১ যাহা কথনীয় বা বলার যোগ্য নহে; অবাচ্য, অনুচ্চার্য্য, অশ্লীল (ভাষা)।
"অকথ্য কথন দেবি ক্রোধ হইলে বলে ম ৪১৭।
২ কথায় অপ্রকাশ্য; অনির্ব্বচনীয়, বর্ণনাতীত, বাগতীত।
"অকথ্য বেদনা সেই কহা নাহি যায় (চ.দা)। কহিতে অকথ্য কথা না যায় বর্ণন ব.প ১৩১০। অকথ্য অদভুত প্রভু করেন হুঙ্কার চৈ.ভা ৩৯৬, ৩৫৩। আমার এ কথা অকথ্য ল র ১৪৪।
৩ অকথণীয়; অপ্রকাশ্য।
"তোমরা যে জিজ্ঞাসিলা এ বড় রহস্য। যদ্যপি অকথ্য তভো কহিব অবশ্য চৈ.ভা ১২৬।
৪ যাহা বলার নয়, অর্থাৎ অতি-দুঃখকর।
"অকথ্য আমার কথা, সায় সদাগর পিতা, নাম মোর বেহুলা নাচনী ম.ভা ৫৫।
অকথ্য-কথন
বঙ্গীয় শব্দকোষ
বিং [বহুব্রী; স্ত্রী -না]
যাহার বর্ণনা কথার অতীত; অবর্ণনীয়, বর্ণনাতীত, অনির্ব্বচনয়ী।
"তাঁহা যা দেখিল ভাই০ অকথ্য-কথন এই চ.সা ১। অনুরুচি অকথ্য-কথন ক.চ ২। শেষখণ্ডে শচীদুঃখ অকশ্য-কথন চৈ.ভা ১১; আনন্দ হয় অকথ্য-কথন ৪০৮। কহিবার কথা নয় - অকথ্য-কথন চৈ.চ ২৮।
- ন বি
অদ্ভুত বা আশ্চর্য্য কথা।
"সখীর স্বভাব এক অকথ্য-কথন। কৃষ্ণ সহ নিজলীলায় নাহি সখীর মন।। চৈ.চ ১১৯।
অকন্যা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ন.ত]
যে কন্যা নহে; ক্ষতযোনি, অকুমারী। "মনু ৮.২২৫; ২২৬।
অকপট
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -টা]
অমায়িক, ছলহীন, সরল [অকপটে - সরলভাবে। "সী ১৮।]
অকম্প
বঙ্গীয় শব্দকোষ
বিং [ন. বহুব্রী; স্ত্রী - স্পা]
যাহাতে কম্প নাই; কম্পনহীন, স্থির, স্তব্ধ।
"অগ্নিময়তেজঃ বাজী ধাইল অম্বরে০ অকম্প চামর শিরে মে ৬৭। তু 'নিকম্পচামরশিখাঃ (রথ্যাঃ)' শ ১.৮।
অকম্পন
বঙ্গীয় শব্দকোষ
পুং [ন. বহুব্রী]
'কম্পনহীন, নির্ভীক'; রাবণের সেনাপতিবিশেষ।
"অকম্পন নাম তার কম্পে না কখন কৃ ২৬'। অকম্পন, রণে ধীর মে ৩০।
অকম্পিত
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত]
১ কম্পনরহিত, স্থির, অচল, দৃঢ়।
২ স্বরকম্পনরহিত।
"স্বরান্ ব্রূয়াদবিকৃষ্টানকম্পিতান্ (ঋগ্বেদ-প্রাতিশাখ্য)।
৩ সঙ্কল্প হইতে অটল; দৃঢ়াধ্যবসায়, ব্যবসায়পর।
অকর
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন. বহুব্রী; স্ত্রী - রা]
১ যাহার কর নাই; হস্তহীন।
২ রাজস্বহীন, নিষ্কর।
৩ অ-কারক