← সার্চে ফিরে যান

অকথ‍্য

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -থ‍্যা]
১ যাহা কথনীয় বা বলার যোগ‍্য নহে; অবাচ‍্য, অনুচ্চার্য‍্য, অশ্লীল (ভাষা)।
"অকথ‍্য কথন দেবি ক্রোধ হইলে বলে ম ৪১৭।
২ কথায় অপ্রকাশ‍্য; অনির্ব্বচনীয়, বর্ণনাতীত, বাগতীত।
"অকথ‍্য বেদনা সেই কহা নাহি যায় (চ.দা)। কহিতে অকথ‍্য কথা না যায় বর্ণন ব.প ১৩১০। অকথ‍্য অদভুত প্রভু করেন হুঙ্কার চৈ.ভা ৩৯৬, ৩৫৩। আমার এ কথা অকথ‍্য ল র ১৪৪।
৩ অকথণীয়; অপ্রকাশ‍্য।
"তোমরা যে জিজ্ঞাসিলা এ বড় রহস‍্য। যদ‍্যপি অকথ‍্য তভো কহিব অবশ‍্য চৈ.ভা ১২৬।
৪ যাহা বলার নয়, অর্থাৎ অতি-দুঃখকর।
"অকথ‍্য আমার কথা, সায় সদাগর পিতা, নাম মোর বেহুলা নাচনী ম.ভা ৫৫।
পিডিএফ