অঙ্গ্
বঙ্গীয় শব্দকোষ
(অগি) সক [ ভ্বা, প—অঙ্গতি; সেট্ ]
গতি।
—গ নক [ অদস্ত চ্বৃ, এ—অঙ্গয়তি, -তে; অঙ্গয়তি, অঙ্গাপয়তি (ক.ক) ] ১ গতি।
২ চিহ্নীকরণ, অঙ্কন।
"গ্রামমঙ্গতি জনঃ (ক.ক)।
অ১
বঙ্গীয় শব্দকোষ
ইহার উচ্চারণ-স্থান কণ্ঠ; ইহা কণ্ঠ্য বর্ণ। পাণিনি সংবৃত-বিবৃত-ভেদে দুই প্রকার অ-কারের উল্লেখ করিয়াছেন; সংবৃত অ-কারের উচ্চারণে গলনালীর সঙ্কোচ এবং বিবৃত অ-কারের উচ্চারণে গলনালীর বিবার অর্থাৎ প্রসারণ করিতে হয়। অ-কার উচ্চারণে সংবৃত কিন্তু সন্ধিপ্রভৃতি প্রক্রিয়ায় বিবৃত (পা ১.১.৯)। একমাত্রাবিশিষ্ট বা হ্রস্ব অ-কারের দ্বিমাত্র বা দীর্ঘ উচ্চারণে আ-কার এবং ত্রিমাত্র বা প্লুত উচ্চারণে প্লুত অ-কার হয়। এইরূপ মাত্রাভেদ থাকিলেও এই ত্রিবিধ অ-কার সবর্ণ। সংস্কৃতে এই অ-ত্রয় হ্রস্ব দীর্ঘ প্লুত এবং সানুনাসিক ও নিরনুনাসিক ভেদে ষড়্ বিধ। বাঙলায়ও অ-ত্রয় কণ্ঠজাত, সুতরাং কণ্ঠ্য বর্ণ; কিন্তু সংস্কৃতের ন্যায় বাঙলার আ-কার দীর্ঘ নহে; অ-কারের ন্যায় হ্রস্ব। সুতরাং কেবল আকৃতিতে বাঙলায় অ-কার, সানুনাসিক ও নিরনুনাসিক ভেদে চতুর্ব্বিধ; প্লুত অ-কার ও আ-কার 'গান' 'আহবান' প্রভৃতিতে উচ্চারিত হয় মাত্র, উহাদের ভিন্ন লিখিত আ-কার বাঙলায় নাই। সংস্কৃতের অন্য স্বরও হ্রস্ব দীর্ঘ প্লুত উচ্চারিত হয়; কিন্তু বাঙলায় দীর্ঘ স্বর, হ্রস্ব স্বরের ন্যায় উচ্চারিত হয় বলিয়া, বাঙলার অ-ত্রয়ের ন্যায় অন্য হ্রস্ব দীর্ঘ স্বরেরও উচ্চারণগত কিঞ্চিৎ প্রভেদ আছে। হিন্দী মরাঠী প্রভৃতি ভাষার অ-কার ঈষদ্-বিবৃত, অর্থাৎ একটু আ-কার-ঘেঁষা। প্রাচীন বাঙ্লায় চর্য্যাপদে 'আঙ্গন' 'আন্তে' (অন্তে) ইত্যাদির ও শ্রীকৃষ্ণকীর্ত্তনে 'আচেতন' 'আর্জ্জুন' 'আণেক' প্রভৃতি শব্দের আ-কার ঐরূপ উচ্চারণমূলক। আধুনিক বাঙলায় 'আগণা' 'আচষা' 'আতেলা' 'আলুণি' প্রভৃতির আ-কার ঐরূপেই হইয়াছে। সংস্কৃতের 'শ্বাপদ' 'বিশ্বামিত্র' প্রভৃতির এবং প্রাকৃতের 'মাণংসী' (মনস্বী) 'পারোহ' (প্ররোহ) ইত্যাদির আ-কার ঐরূপে দীর্ঘ। এতদ্ভিন্ন বাঙলায় অ-কারের ও-কারবৎ উচ্চারণ আছে; 'অনুচর' 'অমনি' 'রসুই' 'লক্ষণ' ইত্যাদি ইহার উদাহরণ।
স্বরবর্ণের আদ্য বর্ণ।
অ১০
বঙ্গীয় শব্দকোষ
প্র [সং ঈয় (ছ)>বা ঈয়া-আ>্যা>া-তৈলঙ্গীয়া, -ঙ্গ্যা, -ঙ্গা]
১ তদ্দেশীয়, তত্রত্য।
"তৈলঙ্গা গাই চৈ.চ ২৯৭। তেলেঙ্গা চাগল ম.ম ১০২। কাশ্মীরা ইত্যাদি।
২ তদ্যুক্ত। "জলা (জমি), একতলা (বাড়ী), একতারা (বাদ্য), আটচালা (ঘর), তেলা (মাথা)।
৩ তৎসদৃশ। "কোশা (পাত্রবিশেষ), তেলা (শিলাতল, জায়গা), হাঁসা (রঙ্)।
৪ তৎপ্রিয়। "কল্লা (কলহপ্রিয়া)।
৫ তৎসম্বন্ধী। "আঙুলহাড়া, আধপেটা, একটানা, একরঙা।
অ২
বঙ্গীয় শব্দকোষ
পুং [√অব্+অ (ড) -ক]
১. যে রক্ষা করে; বিষ্ণু। সেব্যতামক্ষয়ো ধীরাঃ (ধীর+অঃ) সঃ (অ.কো)। অকারো বিষ্ণুরুদ্দিষ্টঃ (দ্র 'ওম্')।
২. ব্রহ্মা।
৩. শিব
৪. বায়ু
৫. বৈশ্বানর
৬. ব্রহ্ম।
"অঃকার কেবল ব্রহ্ম একাক্ষরকোষে। অঃ কি কর, অঃ-স্বরূপা রাখ মোরে তোষে।। ভা.চ ৪২৯।
অ৩
বঙ্গীয় শব্দকোষ
ব্য [ন (নঞ্) > অ, অন্ (তৎপুরুষ-সমাসে, ব্যঞ্জনাদি উত্তরপদ পরে 'ন'-স্থানে 'অন্'); দ্র 'অন্', 'ন'; cf Gr. A, an; L. in; Ger., Gothic-un; E. in, un]
১. সাদৃশ্য।
"অব্রাহ্মণ (ব্রাহ্মণ-সদৃশ — ক্ষত্রিয়াদি)। সমমব্রাহ্মণে দানম্ মনু ৭.৮৬।
২. অভাব, অবিদ্যমানতা।
"অঘট (ঘটাভাব), অক্রোধ, অলোভ, অহিংসা, অকর্ম্মক ইত্যাদি। অবানরা অরামা ধরাতল কৃ ২৬৮।
৩. অন্যত্ব, ভেদ, পৃথগভাব।
"অপট (পটভিন্ন—ঘটাদি), অকুপ্য ইত্যাদি। অতৈজসানি পাত্রাণি মনু ৬.৫৩।
৪. অল্পতা, ঈষদর্শ, তুচ্ছতা।
"অজলা (অল্পজলা) নদী; অকেশী কন্যা; অবস্তু ইত্যাদি।
৫. অপ্রাশস্তা, অবৈধতা। "অপশু (অপ্রশস্ত পশু), অকার্য্য, অকাল, অসময় ইত্যাদি।
৬. বিরোধ, প্রতিকুলতা।
"অসুর (সুরবিরোধী), অলক্ষ্মী, অজ্ঞান ইত্যাদি। "তৎসাদৃশ্যম-ভাবশ্চ তদন্যতং তদল্পতা। অপ্রাশস্ত্যং বিরোধশ্চ নঞর্থাঃ ষট্ প্রকীর্ত্তিতাঃ।।"
৭. আক্রোশ, অধিক্ষেপ।
"আজীবনি ইত্যাদি। পা ৩.৩.১১২। ৮. (বাঙ্লায়) নিষেধবাচক নহে, অর্থাৎ অনর্থক। "অবৃথা (অর্থ্যাৎ বৃথা), অব্রেথা, অমন্দ, অলোপ, 'অশঙ্কেত' (সঙ্কেত—শ্রী.কী)। শিরোমণি মহাশয়কে আমি কি অতুচ্ছ কত্তে পারি? লী ৩৭। কেন, কলু অমন্দ জাতটা কি? অ.গ্র ১২৪। আমাকে অচাষা পেয়েছ কিনা (মালদহ)। একথা যদি অব্রেথা হয়, তা হ'লে দশ ঘা জুতো খাব। [বাস্তবিক বিপরীত অর্থে (অর্থাৎ বৃথা মন্দ ইত্যাদি অর্থে) ঐ সকল শব্দ প্রয়োগ করিয়া, অশিক্ষিতে সেই অর্থ ঠিক রাখিয়া বাক্য শেষ করিতে পারে না, ফলে বিপরীতার্থকই হইয়া যায়। বোধ হয়, ইহা ঐরূপ 'অ'-কারের মূল।]
অ৪
বঙ্গীয় শব্দকোষ
ব্য
১. অনুকম্পা। "পা ১.১.১৪। ২. অধিক্ষেপ, নিন্দা। "পা ৬.৩.৭৪, বার্ত্তিক (সি)। ৩. সম্বোধন। "অ অনন্ত (A.)। অ মোর সোণার সুত চৈ.ম ৩৮। অ মোর রসনা ভ গ্র ৩৬৮। ৪. [সং অহো] (বাঙলায়) বিষাদ, শোক। "অ প্রাণধারণ না জাএ সুন্দরি রাধে শ্রী.কী ৩২৩।
অ৫
বঙ্গীয় শব্দকোষ
সর্ব্ব [সং অসৌ>প্রা অহ>বা অ, হি যহ; দ্র 'এ'; অপ্র]
এই, এ। "অ-কারণে (এই কারণে) ব.প ৫৭; অক ছাড়িয়া (এ স্থান ছাড়িয়া) ৮১; কহত অখন ৬১৪।
অ৬
বঙ্গীয় শব্দকোষ
কা. ক্তি [সপ্তমী বিভক্তি 'য়>অ; অপ্র]
অধিকরণে সপ্তমী বিভক্তি। আড়াঅ বাঘর ভঅ জলত কুম্ভীর শূ ৫৫।
অ৭
বঙ্গীয় শব্দকোষ
ক্রি.ক্তি [সং তে>প্রা এ>বা (য়ে>য়) অ; অপ্র]
১. বর্ত্তমান কালে প্রথম পুরুষের ক্রিয়ার বিভক্তি। "ডমরুলি বাজঅ (অর্থাৎ বাজয়ে) চ ৪৮; জাঅ, জুঝঅ, বুঝঅ ৫১। রাজা কঅঃ না লঅ তোমার মন কৃ.অ ১; সব নষ্ট হঅ ৫; লজ্জা হঅঃ মনে লঅ ৮; জাঅ প্রজাগণ ১৩; ধাঅ ১৮; চালাঅ সারথি ২০; দেখাঅ ২৭। পলাঅ কৃ.উ ১৮; দেঅ ৫৪। জেবা বাতি জলে হঅ শূ ১১৪; লোটাইয়া জাঅ ১১৫। তনু দেঅ চান বি.প ২২১। ২ [সং (লট্) থ>প্রা হ> বা অ] বর্ত্তমান কালে মধ্যম পুরুষের ক্রিয়ার সম্ভ্রমসূচক বিভক্তি। "হঅ গরুর রাখোআল, বোল আকাশ পাতা শ্রী.কী ১০৭। না বুঝ দশের বোল গো.বি ৮৯; আর কি পাইতে আস ১৬০। মম মঙ্গল বাঞ্ছ যদি বিদায় দেহি মোরে ম.পা ১২২। হিংসা কর কৃ ৫। [বোল—√বোল+অ; এইরূপ 'বুঝ' 'আস' প্রভৃতি] ৩ সং (লোট্) ত, (বৈদিক) থ>প্রা হ (তু 'পণমহ, সং প্রণমত।—বা উত্তরহ)> বা অ (সম্ভ্রমে)—হসত>হসহ>হাস (সম্ভ্রমে); সং হস (লোট্—হি)>প্রা হস>বা হাস (অ-লোপ, অসম্ভ্রমে)।] অনুজ্ঞায় মধ্যম পুরুষের ক্রিয়ার বিভক্তি (সম্ভ্রমে) "ভুঞ্জঅ কদলীদেশ মী ৫; জাঅ পলাইয়া ১৩; খাঅ ১৯। চাঅ গো.বি ৬৫; তত্ত্বে দেঅ মন ১৩৬। রাজ উপরে হঅ কৃ অ ৯; বেড়াঅ তুমি ১৩। লঅ ভার কাহ্ন শ্রী.কী ১৭৪। অপমান ত্যাগ (অর্থাৎ ত্যাগ কর) বাপু ম পা ১২২। (অসম্ভ্রমে) লোহা তাতাইয়া কামারগণ করে গণ্ডগোল। কেহ বলে 'তাতা' (√তাতা+অ—তপ্ত কর্) কেহ বলে 'তোল'।। ম.ম ১৬৮। ৪. [অ>অ, দ্র ॐ] কর্ত্তৃবাচ্যে বর্ত্তমান কালে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি। "বৈষ্ঞব বন্দ (অর্থাৎ বন্দনা করি): ঋষি বন্দঃ দেব বন্দঃ তীর্থ বন্দ ইত্যাদি শি ৪.৫।
অ্যা
বঙ্গীয় শব্দকোষ
ক্রি.প্র [ইয়া>ইআ>য়া>য়্যা>অ্যা (উচ্চারণানুসারে) - যেমন থুইয়া>থুইআ>থুয়া, -য়্যা->অ্যা; অপ্র]
অনন্তরার্থে অসমাপিকা ক্রিয়ার প্রত্যয়। "কঅ্যা, ছুঅ্যা, পাঠাঅ্যা, হঅ্যা ইত্যাদি।
অ্যাঁ
বঙ্গীয় শব্দকোষ
অব্য [অপ্র]
১ বিস্ময়। "ভক্ত।-(মালা জপিতে জপিতে) অ্যাঁ! অ্যাঁ! - বলিস্ কি রে! মা ৩২৪। অ্যাঁ! কি সর্ব্বনাশ! নিমাই কোথা গেল! গি.দ্বি ৬৩; ১০৩, ১১৩। ব.প্র ৩৬১।
২ প্রশ্ন। "হাঁ, স্ত্রীলোক-...বড় সুন্দরী বটে, অ্যাঁ, অচ্ছা ডাক, হানফেকে ডাক। মা ৩২৪।
৩ আহবানে উত্তর। "গদা। - ও হানিফ, এদিকে আয়! হানিফ। - অ্যাঁ! কি? মা ৩২৪।
৪ কোন অনভিমত বিষয়ের জিজ্ঞাসায় হঠাৎ উত্তরদানে কিংকর্ত্তব্যমূঢ়তা। "আশমানি। -কথা কওনা যে? দিগগজ। -"অ্যাঁ অ্যাঁ, তা তা তা তা"-বাঙনিষ্পত্তি হইয়া উঠিল না। আশমানি।- তবে কি পারিবে না? দিগগজ। -অ্যাঁ অ্যাঁ অ্যাঁ, তা তা - স্বামিঠাকুরকে বলিয়া আসি। ব.প্র ২৯।
২ প্রশ্ন। "হাঁ, স্ত্রীলোক-...বড় সুন্দরী বটে, অ্যাঁ, অচ্ছা ডাক, হানফেকে ডাক। মা ৩২৪।
৩ আহবানে উত্তর। "গদা। - ও হানিফ, এদিকে আয়! হানিফ। - অ্যাঁ! কি? মা ৩২৪।
৪ কোন অনভিমত বিষয়ের জিজ্ঞাসায় হঠাৎ উত্তরদানে কিংকর্ত্তব্যমূঢ়তা। "আশমানি। -কথা কওনা যে? দিগগজ। -"অ্যাঁ অ্যাঁ, তা তা তা তা"-বাঙনিষ্পত্তি হইয়া উঠিল না। আশমানি।- তবে কি পারিবে না? দিগগজ। -অ্যাঁ অ্যাঁ অ্যাঁ, তা তা - স্বামিঠাকুরকে বলিয়া আসি। ব.প্র ২৯।
অ্যাকা
বঙ্গীয় শব্দকোষ
বিং [অপ্র]
একাকী, একলা। "গেল যেই আমায় ফেলিয়া অ্যাকা০ ধূমাবতীমুরতি ডাকিনী এক দিল সেই দ্যাখা স্ব.প্র ২০৪।