← সার্চে ফিরে যান

অ‍্যাঁ

বঙ্গীয় শব্দকোষ
অব‍্য [অপ্র]
১ বিস্ময়। "ভক্ত।-(মালা জপিতে জপিতে) অ‍্যাঁ! অ‍্যাঁ! - বলিস্ কি রে! মা ৩২৪। অ‍্যাঁ! কি সর্ব্বনাশ! নিমাই কোথা গেল! গি.দ্বি ৬৩; ১০৩, ১১৩। ব.প্র ৩৬১।
২ প্রশ্ন। "হাঁ, স্ত্রীলোক-...বড় সুন্দরী বটে, অ‍্যাঁ, অচ্ছা ডাক, হানফেকে ডাক। মা ৩২৪।
৩ আহবানে উত্তর। "গদা। - ও হানিফ, এদিকে আয়! হানিফ। - অ‍্যাঁ! কি? মা ৩২৪।
৪ কোন অনভিমত বিষয়ের জিজ্ঞাসায় হঠাৎ উত্তরদানে কিংকর্ত্তব‍্যমূঢ়তা। "আশমানি। -কথা কওনা যে? দিগগজ। -"অ‍্যাঁ অ‍্যাঁ, তা তা তা তা"-বাঙনিষ্পত্তি হইয়া উঠিল না। আশমানি।- তবে কি পারিবে না? দিগগজ। -অ‍্যাঁ অ‍্যাঁ অ‍্যাঁ, তা তা - স্বামিঠাকুরকে বলিয়া আসি। ব.প্র ২৯।
পিডিএফ