অঙ্গহীন
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ তৃ.ত; স্ত্রী -না ]
১ অঙ্গকর্ত্তৃক বিহীন; দেহরহিত, অকায়।
২ হস্তপদাদির অনুরূপপরিমাণশূন্য; অঙ্গসৌষ্ঠবহীন।
৩ বিকৃতাঙ্গ, বিকলদেহ।
৪ ছিন্নদেহ।
৫ সাধনভূত দ্রব্যকালাদি-শূন্য; যথাবিহিত উপচারহীন; সদোষ (কর্ম্ম)।
৬ (অলঙ্কারশাস্ত্রে) কাব্যাঙ্গরহিত, রসাদিদোষযুক্ত।
—ন পুং অনঙ্গ, কাম।
—ন ক্লী অঙ্গহীনত্ব, অঙ্গবৈকল্য, বিকৃতি।
"ধান্যচৌরোহঙ্গহীনত্বম্ মনু ১১.৫০।"
"অঙ্গহীনং ক্রিয়াহীনং বিধিহীনঞ্চ যদ্ ভবেৎ (স্মৃতি)। আকুল হইল, পূজা হয় অঙ্গহীন ভা.চ ৩০৮। বিদায় করিব বিধিমতে, অঙ্গহীন না হয় যাতে দা ৯০।"
"অঙ্গহীনং তথা কাব্যং ন প্রয়োগায় যুজ্যতে সা.দ ৬.১১৮।
"গর্ভস্য বৈকৃতং দৃষ্টমঙ্গহীনাদি জন্মতঃ যাজ্ঞ ৩.১৬৩।"
অঙ্গা
বঙ্গীয় শব্দকোষ
বি [ হি অংগা ]
আঙ্গরাখা, চাপকান, জামাবিশেষ।
"কেহ ধুতি কেহ পায়জামা আঙ্গা পরে ব.প ১৫১৩।
অঙ্গাঙ্গিত্ব
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ অঙ্গাঙ্গিন্+ত্ব, তদ্ভাবার্থে ]
অঙ্গাঙ্গিভাব, দেহদেহিভাব, গৌণমুখ্যভাব, উপকার্য্যোপকারকভাব, আশ্রিতাশ্রয়ভাব, অনুগ্রাহ্যানুগ্রাহকত্ব।
"কা.প্র ১০.১৯০ (মূলশ্লোক)।"
অঙ্গাঙ্গিভাব
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ ও অঙ্গী (দ্বন্দ্ব), তাহার ভাব, ষ.ত ]
সর্থ 'অঙ্গাঙ্গিত্ব'।
"অঙ্গাঙ্গিভাবমজ্ঞাত্বা কথং সামর্থ্যনির্ণয়ঃ হি ২.১৪৭। অঙ্গাঙ্গিভাবেন সঙ্করঃ কি ৬.২, মল্লিনাথ।
অঙ্গাধিপ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ অঙ্গদেশের রাজা; কর্ণ।
২ (জ্যোতিষে) লগ্নাধিপতি, রাশির উদয়কালের গ্রহ।
অঙ্গাধীশ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ অঙ্গদেশের রাজা; কর্ণ।
২ (জ্যোতিষে) লগ্নাধিপতি, রাশির উদয়কালের গ্রহ।
অঙ্গাধীশ্বর
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ অঙ্গদেশের রাজা; কর্ণ।
২ (জ্যোতিষে) লগ্নাধিপতি, রাশির উদয়কালের গ্রহ।
অঙ্গার
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্গার+অ (অচ্) অন্ত্যর্থে; স্ত্রী -রা ]
১ অঙ্গারবর্ণযুক্ত, লোহিত।
—র পুং,ক্লী [ √অঙ্গ্+আর (আরন্)-ক, উ ৩.১৩৪; ছান্দস; Cf., Lith. angli-s ; R. ugolj ] ১ যাহা মলিনত্ব প্রাপ্ত হয়; সাগ্নি বা নিরগ্নি বহ্নিদগ্ধ কাষ্ঠখণ্ড; অলাত, উল্মুক, জ্বলন্ত আঙার, কয়লা।
২ (সাদৃশ্যে) মালিন্যজনক, কলঙ্ককর, অপসদ, অধম।
—র পুং (সাদৃশ্যে) মঙ্গলগ্রহ (Mars)।
—র স্ত্রী রক্তবর্ণ, লাল রঙ।
"উষ্ণো দহতি চাঙ্গারঃ শীতঃ কৃষ্ণায়তে করম্ হি ১.৮১; তপ্তাঙ্গারসমঃ পুমান্ ১২৬। উল্কাশ্চাঙ্গারবিষণ্যঃ মহা ১৬.১.৩। এ কি বিধি চন্দ্র কেন অঙ্গার উগারে দু ৫৫। অপমানে অঙ্গ দহে অঙ্গার সমান বি.সু ১২৯।"
"কুরুকুলাঙ্গার যে ৪ ৩/৩ ৪/৫। কুলের অঙ্গার ম ৭০০। রক্ষঃকুলাঙ্গার মে ৮৫। ওরে কুলাঙ্গার হিন্দু দুরাচার।—হেম ২৮৬।
অঙ্গারক
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গার+ক (কন্) স্বার্থে ]
১ মঙ্গলগ্রহ।
২ মঙ্গলবার।
৩ [ + ক সংজ্ঞায়, পা ৫.৩.৯৭ ] (সাদৃশ্যে) কুরুণ্টকবৃক্ষ।
৪ ভৃঙ্গরাজ।
—ক পুং, স্ত্রী অঙ্গার।
—ক ক্লী [ +ক হ্রস্বার্থে ] ১ অঙ্গারের ক্ষুদ্রাংশ; বিস্ফুলিঙ্গ।
২ (বৈদ্যকে) পাকতৈলবিশেষ।
৩ (বাঙ্লায়) বাষ্পবিশেষ (Carbonic acid gas)।
"রা ২.৪.১৮।"
অঙ্গারকারক
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
যে কাষ্ঠ দগ্ধ করিয়া বিক্রয়ার্থ অঙ্গার প্রস্তুত করে; অঙ্গারকারী।
"পরাশর ১.৫৯।"
অঙ্গারধানিকা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত; ঠ শেগডী ]
অঙ্গারের আধার; আগুনের পাত্র; আঙটা, আগুনের মালশা ইত্যাদি।
"°টী মনু ৪.৫৪, কুল্লুক।"
অঙ্গারধানী
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত; ঠ শেগডী ]
অঙ্গারের আধার; আগুনের পাত্র; আঙটা, আগুনের মালশা ইত্যাদি।
"°টী মনু ৪.৫৪, কুল্লুক।"