← সার্চে ফিরে যান

অঙ্গহীন

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ তৃ.ত; স্ত্রী -না ]
১ অঙ্গকর্ত্তৃক বিহীন; দেহরহিত, অকায়।
২ হস্তপদাদির অনুরূপপরিমাণশূন্য; অঙ্গসৌষ্ঠবহীন।
৩ বিকৃতাঙ্গ, বিকলদেহ।
৪ ছিন্নদেহ।
৫ সাধনভূত দ্রব্যকালাদি-শূন্য; যথাবিহিত উপচারহীন; সদোষ (কর্ম্ম)।
৬ (অলঙ্কারশাস্ত্রে) কাব্যাঙ্গরহিত, রসাদিদোষযুক্ত।
—ন পুং অনঙ্গ, কাম।
—ন ক্লী অঙ্গহীনত্ব, অঙ্গবৈকল্য, বিকৃতি।
"ধান্যচৌরোহঙ্গহীনত্বম্ মনু ১১.৫০।"
"অঙ্গহীনং ক্রিয়াহীনং বিধিহীনঞ্চ যদ্ ভবেৎ (স্মৃতি)। আকুল হইল, পূজা হয় অঙ্গহীন ভা.চ ৩০৮। বিদায় করিব বিধিমতে, অঙ্গহীন না হয় যাতে দা ৯০।"
"অঙ্গহীনং তথা কাব্যং ন প্রয়োগায় যুজ্যতে সা.দ ৬.১১৮।
"গর্ভস্য বৈকৃতং দৃষ্টমঙ্গহীনাদি জন্মতঃ যাজ্ঞ ৩.১৬৩।"
পিডিএফ