সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬৬০টি শব্দ · ১৬০০টি অর্থ · বর্ণ অ
সার্চ মুছুন

অঙ্গগ্রহ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ রোগাদি কর্ত্তৃক অঙ্গের গ্রহণ; গাত্রবেদনা।
২ অবয়বের আক্ষেপ; হাত পা প্রভৃতি খেঁচা (Spasm)।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গগ্লানি

বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
দেহের মলিনভাব; অঙ্গবৈবর্ণ্য।
"প.তৃ ৫০।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গজ

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্গ + √জন্ + অ (ড) -ক; উ.ত; স্ত্রী -জা ]
১ যাহা অঙ্গ হইতে জন্মে, শরীরজাত, দেহজ।
২ আঙ্গিক, শারীরিক।
৩ অঙ্গলগ্ন, শরীরলিপ্ত।
৪ অঙ্গকর্ম্মজাত।
—জ পুং ১ পুত্র।
২ কেশ, কচ। ৩ মদ, মত্ততা। ৪ ষড়্‌রিপুর একতম; মদরিপু। ৫ গদ, রোগ। ৬ মন হইতে জাত; কাম।
—জ ক্লী ১ রুধির।
২ লোম।
—জা স্ত্রী [ স্ত্রী আ (টাপ্) ] 'অঙ্গজাতা', কন্যা।
"তোমার অঙ্গজ তনু না রাখিব আর ক.চ ১৪।
"ভাবহাবহেলাস্ত্রয়োহঙ্গজাঃ (অ.টী)। সা.দ ৩.৮৯।
"রজঃ প্রক্ষাল্য চাঙ্গজম্ গো.রা ৩.৭৬.৩৩।
"দশরথ রথী, রঘুজ-অজ-অঙ্গজ, বিখ্যাত ভুবনে মে ১৫৪।
"অঙ্গজরাগদীপনাৎ (দশকুমার)।
"তবোত্তরীয়ং করিচর্ম্ম সাঙ্গজম্ কি ১৮.৩২।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গজনু

বঙ্গীয় শব্দকোষ
বিং [ সং অঙ্গজনুঃ ]
অঙ্গ হইতে যাহার জন্ম; অঙ্গজাত।
—নু বি ১ পুত্র।
২ [ অপ্র ] অঙ্গ।
"তব অঙ্গজনু, ত্যজিব এ তনু ভা.চ ৪১।
"গিরিসুতাঅঙ্গজনু ক.চ ১। পবন-অঙ্গজনু ম ৪৭৬; ভীম-অঙ্গজনু ৪৯৬। শনি যম মনু, তব অঙ্গজনু ভা.চ ৫। নৃপ-অঙ্গজনু।—হেম ৩১।
"আনন্দ বাড়িল বড় বুঝি ব্রহ্মতনু। জীব জন্তু নাহি কিন্তু জলে অঙ্গজনু শ্রী ৫। [ মিলের জন্য 'জনু'? ]
আরও পড়ুন পিডিএফ

অঙ্গজনুঃ

বঙ্গীয় শব্দকোষ
[ বহুব্রী ]
অঙ্গ হইতে যাহার জনুঃ (জন্ম); অঙ্গজ, পুত্র।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গজনুস্

বঙ্গীয় শব্দকোষ
[ বহুব্রী ]
অঙ্গ হইতে যাহার জনুঃ (জন্ম); অঙ্গজ, পুত্র।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গণ

বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ √অঙ্গ্ + অন (ল্যুট্) -ধি, বিকল্পে ণত্ব, পৃষো (অ.টী); তু 'প্রা অঙ্গণ (হে) ]
১ গৃহ হইতে নির্গত হইয়া যেখানে যায়; চত্বর, অজির, আঙ্গিনা, উঠান।
২ [ +অন-ভা ] গমন।
৩ [ +অন-ণ ] যান, শকটাদি।
"গগন°, °ভূ, গৃহ°। উটজাঙ্গনভূমি রঘু ১.৫২। বিমানং...তিষ্ঠতি তেহঙ্গণে (দেবীমাহাত্ম্য)। অঙ্গন-ভ্রমণ চৈ.ভা ২১১। অঙ্গন-ধূলে ন.প ১২। অঙ্গনে অঙ্গনাগণ বসিলেক ঘেরি শি ১০৪। অঙ্গন গহন (ভেল) ব ১৮২। দিগঙ্গন ন ৪৯৬। গগনাঙ্গনবিক্ষিপ্ত অন্ধকার কাদ ৬।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গত্রাণ

বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
১ অঙ্গের ত্রাণসাধন (রক্ষার উপায়); বর্ম্ম, সাঁজোয়া।
২ [ অপ্র ] অঙ্গুলিত্রাণ।
"কবচ কিরীট ছাড়ে আর অঙ্গত্রাণ অ.প ৬৬।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গদ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ + √দো অবখণ্ডন + অ (ক) -ক; উ.ত ]
১ যিনি যুদ্ধে শত্রুকে অবখণ্ডিত করেন; কিষ্কিন্ধ্যারাজ বালীর পুত্র।
২ লক্ষ্মণের দ্বিতীয় পুত্র।
—দ ক্লী [ + √দৈ শোধন + অ (ক)-ক ] ১ যাহা প্রগণ্ডরূপ অঙ্গ শোধন করে (অ.টী); বাহুভূষণবিশেষ, কেয়ুর, তাড়।
২ বলয়।
—দা স্ত্রী উত্তরদিকের দিক্‌করিণী; অঙ্গনা।
[ ইঁহার মাতা তারা। সুগ্রীব রাজা হইয়া ইঁহাকে যুবরাজপদে অভিষিক্ত করেন। ইনি সীতান্বেষণে দক্ষিণে প্রেরিত কপিসৈন্যের নায়ক ছিলেন এবং সম্পাতির নিকটে সীতার সন্ধান পাইয়া হনুমান্‌কে লঙ্কায় প্রেরণ করেন। ইনি বৃহস্পতির অবতার এবং বাক্‌পটু ছিলেন। সেতুপথে লঙ্কায় উত্তীর্ণ হইয়া রামচন্দ্র সীতাসমর্পণপূর্ব্বক সন্ধিকরণার্থ ইঁহাকে রাবণের সভায় প্রেরণ করেন (রা ৬.৪১শ সর্গ)। ]
"রঘু ১৫.৯০। কৃ ৪৯৪।
"সংঘট্টয়ন্নদমঙ্গদেন রঘু ৬.৭৩। স্বর্ণাঙ্গদ চৈ.চ ২৭। অঙ্গদ কঙ্কণ গ ১।
"কনকাঙ্গদ রা ৩.৩৯.৬।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গন

২টি অভিধানে
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ √অঙ্গ্ + অন (ল্যুট্) -ধি, বিকল্পে ণত্ব, পৃষো (অ.টী); তু 'প্রা অঙ্গণ (হে) ]
১ গৃহ হইতে নির্গত হইয়া যেখানে যায়; চত্বর, অজির, আঙ্গিনা, উঠান।
২ [ +অন-ভা ] গমন।
৩ [ +অন-ণ ] যান, শকটাদি।
"গগন°, °ভূ, গৃহ°। উটজাঙ্গনভূমি রঘু ১.৫২। বিমানং...তিষ্ঠতি তেহঙ্গণে (দেবীমাহাত্ম্য)। অঙ্গন-ভ্রমণ চৈ.ভা ২১১। অঙ্গন-ধূলে ন.প ১২। অঙ্গনে অঙ্গনাগণ বসিলেক ঘেরি শি ১০৪। অঙ্গন গহন (ভেল) ব ১৮২। দিগঙ্গন ন ৪৯৬। গগনাঙ্গনবিক্ষিপ্ত অন্ধকার কাদ ৬।
আরও পড়ুন পিডিএফ