← সার্চে ফিরে যান

অঙ্গদ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ + √দো অবখণ্ডন + অ (ক) -ক; উ.ত ]
১ যিনি যুদ্ধে শত্রুকে অবখণ্ডিত করেন; কিষ্কিন্ধ্যারাজ বালীর পুত্র।
২ লক্ষ্মণের দ্বিতীয় পুত্র।
—দ ক্লী [ + √দৈ শোধন + অ (ক)-ক ] ১ যাহা প্রগণ্ডরূপ অঙ্গ শোধন করে (অ.টী); বাহুভূষণবিশেষ, কেয়ুর, তাড়।
২ বলয়।
—দা স্ত্রী উত্তরদিকের দিক্‌করিণী; অঙ্গনা।
[ ইঁহার মাতা তারা। সুগ্রীব রাজা হইয়া ইঁহাকে যুবরাজপদে অভিষিক্ত করেন। ইনি সীতান্বেষণে দক্ষিণে প্রেরিত কপিসৈন্যের নায়ক ছিলেন এবং সম্পাতির নিকটে সীতার সন্ধান পাইয়া হনুমান্‌কে লঙ্কায় প্রেরণ করেন। ইনি বৃহস্পতির অবতার এবং বাক্‌পটু ছিলেন। সেতুপথে লঙ্কায় উত্তীর্ণ হইয়া রামচন্দ্র সীতাসমর্পণপূর্ব্বক সন্ধিকরণার্থ ইঁহাকে রাবণের সভায় প্রেরণ করেন (রা ৬.৪১শ সর্গ)। ]
"রঘু ১৫.৯০। কৃ ৪৯৪।
"সংঘট্টয়ন্নদমঙ্গদেন রঘু ৬.৭৩। স্বর্ণাঙ্গদ চৈ.চ ২৭। অঙ্গদ কঙ্কণ গ ১।
"কনকাঙ্গদ রা ৩.৩৯.৬।
পিডিএফ