অঙ্কগত
বঙ্গীয় শব্দকোষ
বি [ দ্বি.ত, স্ত্রী -তা ]
অঙ্কপ্রাপ্ত, ক্রোড়গত।
"রঘু ১৩.৬৭।
অঙ্কতন্ত্র
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
অঙ্কশাস্ত্র, পাটীগণিত-বীজগণিত প্রভৃতি।
অঙ্কধারণ
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
১ চিহ্নধারণ।
২ মুদ্রাদি-বৈষ্ণবচিহ্নধারণ; ছাপকাটা।
—ণা স্ত্রী সর্গ 'অঙ্কধারণ'।
অঙ্কন
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ √অঙ্ক্ + অন (ল্যুট্) -ভা ]
১ চিহ্নকরণ, দাগ কাটা।
২ ত্রিশূলাদিচিহ্নকরণ।
৩ মুদ্রাদিচিহ্নকরণ, ছাপ কাটা বা দেওয়া।
৪ সংখ্যালেপন।
৫ (বাঙ্লায়) জ্যামিতিক ক্ষেত্রাদির রেখাপাত।
৬ [ + অন-ণ ] যাহা দ্বারা আঁকা যায়; চিহ্নীকরণসাধন দ্রব্য।
৭ লক্ষণ, চিহ্ন, নিদর্শন।
—না স্ত্রী [ + অন (যুট্) -ভা+স্ত্রী আ (টাপ্) ] অঙ্কন।
"স্নেহাঙ্কন মা.মা ৯.৪৩।
অঙ্কনৃত্য
বঙ্গীয় শব্দকোষ
বি
অঙ্করূপকের বিধানানুসারে নৃত্য। দ্র 'অঙ্ক (২১)'।
"লক্ষ্মীবেশে অঙ্কনৃত্য করিব ঠাকুর চৈ.ভা ২৮৩।
অঙ্কপরিবর্ত্ত
বঙ্গীয় শব্দকোষ
পুং [ স.ত ]
১ ক্রোড়ে সর্ব্বতোভাবে বর্ত্তন; হৃদয়ালিঙ্গন।
২ অন্য পার্শ্বে বা ব্যাবর্ত্তন বা ঘুরা।
"মা.মা ৫.৮।
অঙ্কপাত
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ সংখ্যার পাতন; সংখালেখন, আঁক রাখা।
২ রেখাপাত, রেখাঙ্কন, আঁক দেওয়া।
"শিল্পী শুধু কল্পনাতে০ আভাসখানি রেখে গেছে কঙ্কালের ওই অঙ্কপাতে কু.কে ১১৭।
অঙ্কপাশ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্ক পাশ যাহাতে, বহুব্রী ]
যে প্রক্রিয়াবিশেষে ১,২,৩ ইত্যাদি সংখ্যা পাশের বন্ধনের ন্যায় পরস্পর সম্বন্ধভাবে পাতিত হয়; একাদি সংখ্যাসমূহের স্থানবিনিময় হেতু বিশেষ বিশেষ সংখ্যাবোধক প্রক্রিয়াবিশেষ (Permutation of numbers)। যেমন, ১,২ এই সংখ্যাদ্বয়ের স্থানবিনিময়ে ১২,২১ এই বিশেষ সংখ্যার বোধ হয় (লীলাবতী)।
[ °অধ্যায়—অঙ্কপাশনামক প্রকরণের অধ্যায়ন বা অভ্যাস। ]
অঙ্কপূরণ
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
সংখ্যাদ্বয়ের গুণন (Multiplication of numbers)।
অঙ্কবিদ্যা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
সংখ্যাসম্বন্ধী শাস্ত্র; অঙ্কশাস্ত্র, পাটীগণিত, গণিতবিজ্ঞান।
অঙ্কমুখ
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
অঙ্কের মুখতুল্য, অর্থাৎ নাটকের যে অঙ্কে অন্যান্য অঙ্কের নিবন্ধনীয় বস্তসমূহের মূলবিষয়ের সূচনা থাকে; অঙ্কাস্য (সা.দ ৬.৫৯)।
অঙ্কলক্ষ্মী
বঙ্গীয় শব্দকোষ
বি [ উ.লো ]
১ অঙ্কগতা শ্রী; সমীপস্থ বা অধিগত সম্পদ্; হাতের লক্ষ্মী।
২ পত্নী।