← সার্চে ফিরে যান

অঙ্কন

বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ √অঙ্ক্ + অন (ল্যুট্) -ভা ]
১ চিহ্নকরণ, দাগ কাটা।
২ ত্রিশূলাদিচিহ্নকরণ।
৩ মুদ্রাদিচিহ্নকরণ, ছাপ কাটা বা দেওয়া।
৪ সংখ্যালেপন।
৫ (বাঙ্‌লায়) জ্যামিতিক ক্ষেত্রাদির রেখাপাত।
৬ [ + অন-ণ ] যাহা দ্বারা আঁকা যায়; চিহ্নীকরণসাধন দ্রব্য।
৭ লক্ষণ, চিহ্ন, নিদর্শন।
—না স্ত্রী [ + অন (যুট্) -ভা+স্ত্রী আ (টাপ্) ] অঙ্কন।
"স্নেহাঙ্কন মা.মা ৯.৪৩।
পিডিএফ