অংশুজাল
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ষ.ত]
কিরণসমূহ, করমালা।
অংশুধর
বঙ্গীয় শব্দকোষ
পুং [ষ.ত]
কিরণসমূহের ধারক; সূর্য্য।
অংশুপট্ট
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [উ.লো]
বল্কলতন্তুনির্ম্মিত সূক্ষ্মবস্ত্র।
“শ্রীফলৈরংশুপট্টানাম্ (শুদ্ধিঃ) বিষ্ণু ২৩২১; মনু ৫ ১২০।
অংশুপতি, -ভর্ত্তা
বঙ্গীয় শব্দকোষ
(-ত্ত্ব ) পুং [ষ.ত]
কিরণের অধিপতি; সূর্য্য।
অংশুমান্
বঙ্গীয় শব্দকোষ
(-মৎ) বিণ [অংশু+মৎ (মতুপ্) অস্ত্যর্থে -১ব; স্ত্রী -মতী; বৈদিক]
১ যাহার অংশু আছে; কিরণযুক্ত, প্রভান্বিত
“জ্যোতিষাং ববিরংশুমান্ গী ১০.২১।
২ সূত্রসূক্ষ্মাংশযুক্ত, আঁশাল (Fibrous)।
“রা ২.৯১.৭৫।
—ন্ পুং
সগরের পৌত্র অসমঞ্জের পুত্র ও দিলীপের পিতা। সূর্যবংশীয় রাজবিশেষ।
অংশুমালা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ষ ত]
কিরণসমূহ, করজাল।
“উদয়-অচলে, দিবামুখে একচক্রে দিলা দরশন, অংশুমালা গলে, বিতরি সুবর্ণরশ্মি চৌদিকে তপন। —মাইকেল।
অংশুমালী
বঙ্গীয় শব্দকোষ
(-লিন্) বিণ [অংশুমালা+ইন্ (ইনি) অস্ত্যর্থে-১ব; স্ত্রী -লিনী]
কিরণমালা যাহার আছে; মরীচিমালী, তেজোময়, প্রদীপ্ত।
“কনক-উদয়াচলে দিনমণি যেন, অংশুমালী মে ১৩।
—লী পুং
১ সূর্য্য।
“তেজস্বী মধ্যাহ্নে যথা দেব অংশুমালী মে ১৯৬। ২ ( সূর্য্যের সংখ্যানুসারে) দ্বাদশ (১২) এই সংখ্যা।
অংশুল
বঙ্গীয় শব্দকোষ
বিণ [অংশু+>লা+অ (ক)-ক; উত; স্ত্রী -লা]
‘অংশুগ্রাহক’, কিরণযুক্ত, দীপ্ত, উজ্জল।
অংশ১
বঙ্গীয় শব্দকোষ
সক [অদন্ত চু,প — অংশয়তি, (ত বা); অংশাপয়তি; সেট্]
বিভাজন, পৃথক্করণ।
“অংশয়তি ধনং বণিক্ (ক.ক)।
অংশ২
বঙ্গীয় শব্দকোষ
পুং [√অংশ+অ (অচ্)-ভা; বৈদিক]
১ বিভাজন পৃথক্করণ, বণ্টন, ভাগ।
২ পিত্রাদিধন-বিভাগ, রিক্থ-ভাগ।
“সকৃদংশো নিপততি মনু ৯৪৭।
৩ [+ অ-ৰ্ম্ম] যাহা বিভাগ করা যায়; বিভক্ত দ্রব্য; ভাগ।
“মনু ৮.৪০৮। অংশের অংশ যেই কলা নাম তার চৈ.চ ২৩।
৪ দায়ের ভাগ রিক্থ-বিভাগ, উদ্ধার (Share)।
“অনংশৌ ক্লীবপতিতৌ জাতান্ধবধিরৌ তথা মনু ৯.২০১। যাজ্ঞ ২.১৪১।
৫ বস্তুর একদেশ; অবয়ব, একভাগ। “তুৰ্য্য”, ষোড়শ°।
মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ গী ১৫.৭। তেঁহো যার অংশ চৈ.চ ২৩। আলেখ্যের অপর অংশে সী ১১।
৬ খণ্ড, টুকরা।
৭ ভাজ্যাঙ্ক।
৮ ভগ্নাংশের লব (Numerator)।
"হরাংশ (লীলাবতী)।
৯ ভগ্নাংশ (Fraction)।
১০ বৃত্তের বা রাশিচক্রের ষষ্ট্যধিক ত্রিশততম (৩৬০ তম) ভাগ, অর্থাৎ ৩৬০ ভাগের একভাগ; অক্ষের অংশ বা ডিগ্রি।
'অক্ষস্যাংশাঃ সমাখ্যাতাঃ ষষ্ট্যুত্তরশতত্রয়ম্।
১১ সূর্য্যমূৰ্ত্তিবিশেষ।
১২ দ্বাদশ আদিত্যের একতম। দ্র 'আদিত্য'।
১৩ দিন (M.W.)। তু ‘অংশক'।
১৪ স্কন্ধ। তু ‘অংস'।
“বিপুলাংশ রা S.W.)। °বিবর্ত্তী ব্যুঢ়োত্তরাংশ মহা ৩.১১৯১৩। মুখমংশবিবৰ্ত্তি শ ৩.২২।
১৫ (বাঙ্লায়) রূপ, মুর্ত্তি।
“মনে মনে প্রভুর হইল অভিলাষ। এক অংশ চারি অংশে হইব প্ৰকাশ৷। কৃ ১।
১৬ দেবতার মূর্ত্তিপরিগ্রহ; অবতার।
“সৃষ্ট্যাদিনিমিত্তে সেই অংশের অবধান। সেই ত অংশের কহি 'অবতার' নাম।। চৈ.চ ২৪।
১৭ বিষয়, সম্বন্ধ, প্রকার।
"জাত্যংশে বণিক্ ভ গ্র ১৭৪। অপত্যসংস্কারবিধি...কোন অংশে অঙ্গহীন হইবে না সী ৫১। এমন লোকের সঙ্গে কুটুম্বিতা হইলে তো সর্ব্বাংশে সুখজনক হইত আ.দু ৭১।
অংসকূট
বঙ্গীয় শব্দকোষ
পুং [অংস২ কুটতুল্য, উপ.স]
১ কুটবৎ উচ্চ স্কন্ধ, তুঙ্গস্কন্ধ।
"অংসকূটক্রথনপটুঃ (কুঠারঃ - ত বা)।
২ ষাঁড়ের ঝুঁটি (Hump); ককুদ্।
অংসত্র
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [অংস২ + √ত্রৈ+অ (ক)-ক]
যাহা অংস ত্রাণ করে; স্কন্ধবরক করচবিশেষ; স্কন্ধরক্ষক কবচ।