অংশ২
বঙ্গীয় শব্দকোষ
পুং [√অংশ+অ (অচ্)-ভা; বৈদিক]
১ বিভাজন পৃথক্করণ, বণ্টন, ভাগ।
২ পিত্রাদিধন-বিভাগ, রিক্থ-ভাগ।
“সকৃদংশো নিপততি মনু ৯৪৭।
৩ [+ অ-ৰ্ম্ম] যাহা বিভাগ করা যায়; বিভক্ত দ্রব্য; ভাগ।
“মনু ৮.৪০৮। অংশের অংশ যেই কলা নাম তার চৈ.চ ২৩।
৪ দায়ের ভাগ রিক্থ-বিভাগ, উদ্ধার (Share)।
“অনংশৌ ক্লীবপতিতৌ জাতান্ধবধিরৌ তথা মনু ৯.২০১। যাজ্ঞ ২.১৪১।
৫ বস্তুর একদেশ; অবয়ব, একভাগ। “তুৰ্য্য”, ষোড়শ°।
মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ গী ১৫.৭। তেঁহো যার অংশ চৈ.চ ২৩। আলেখ্যের অপর অংশে সী ১১।
৬ খণ্ড, টুকরা।
৭ ভাজ্যাঙ্ক।
৮ ভগ্নাংশের লব (Numerator)।
"হরাংশ (লীলাবতী)।
৯ ভগ্নাংশ (Fraction)।
১০ বৃত্তের বা রাশিচক্রের ষষ্ট্যধিক ত্রিশততম (৩৬০ তম) ভাগ, অর্থাৎ ৩৬০ ভাগের একভাগ; অক্ষের অংশ বা ডিগ্রি।
'অক্ষস্যাংশাঃ সমাখ্যাতাঃ ষষ্ট্যুত্তরশতত্রয়ম্।
১১ সূর্য্যমূৰ্ত্তিবিশেষ।
১২ দ্বাদশ আদিত্যের একতম। দ্র 'আদিত্য'।
১৩ দিন (M.W.)। তু ‘অংশক'।
১৪ স্কন্ধ। তু ‘অংস'।
“বিপুলাংশ রা S.W.)। °বিবর্ত্তী ব্যুঢ়োত্তরাংশ মহা ৩.১১৯১৩। মুখমংশবিবৰ্ত্তি শ ৩.২২।
১৫ (বাঙ্লায়) রূপ, মুর্ত্তি।
“মনে মনে প্রভুর হইল অভিলাষ। এক অংশ চারি অংশে হইব প্ৰকাশ৷। কৃ ১।
১৬ দেবতার মূর্ত্তিপরিগ্রহ; অবতার।
“সৃষ্ট্যাদিনিমিত্তে সেই অংশের অবধান। সেই ত অংশের কহি 'অবতার' নাম।। চৈ.চ ২৪।
১৭ বিষয়, সম্বন্ধ, প্রকার।
"জাত্যংশে বণিক্ ভ গ্র ১৭৪। অপত্যসংস্কারবিধি...কোন অংশে অঙ্গহীন হইবে না সী ৫১। এমন লোকের সঙ্গে কুটুম্বিতা হইলে তো সর্ব্বাংশে সুখজনক হইত আ.দু ৭১।