সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬৬০টি শব্দ · ১৬০০টি অর্থ · বর্ণ অ
সার্চ মুছুন

অংশা-অংশী

বঙ্গীয় শব্দকোষ
বি [সং অংশাংশি; ‘অংশা-অংশি' সাধু]
পরস্পরের মধ্যে ভাগ করা; ভাগাভাগি।
“বাকীর টাকাটী দেওয়ান প্রভৃতি কুঠীর যাবতীয় কর্ম্মকারক অংশা-অংশী করিয়া লইত ব.প ১৮০৮।
আরও পড়ুন পিডিএফ

অংশাংশ

বঙ্গীয় শব্দকোষ
পুং [অংশের অংশ, ষ.ত]
ভাগের ভাগ; কলা।
“যস্যাংশাংশঃ শ্রীলগর্ভোদশায়ী চৈ.চ ১। আব যত রুদ্রবংশ, সেহো যার অংশাংশ চৈ ম ২৮।
আরও পড়ুন পিডিএফ

অংশাংশি

বঙ্গীয় শব্দকোষ
ব্য [অংশ+অংশ+ই, পা ৫.৪.১২৭; ৬.৩.১৩৭]
পরস্পর ভাগ করা; ভাগাভাগি।
আরও পড়ুন পিডিএফ

অংশাংশী

বঙ্গীয় শব্দকোষ
(-শিন্) বি [অংশ ও অংশী, দ্বন্দ্ব]
অবতার ও অবতারী।
“সেই অংশ লঞা জ্যেষ্ঠ কনিষ্ঠাভিমান। অংশাংশিরূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান॥ চৈ.চ ২৬।
আরও পড়ুন পিডিএফ

অংশাবতরণ

বঙ্গীয় শব্দকোষ
ক্লী [অংশে অবতরণ, সুপ্‌সুপা]
দেবতাদির অংশরূপে ভূতলে আবির্ভাব বা জন্মগ্রহণ; আংশিক অবতার।
"(দেবাসুরাণাম্) অংশাবতরণং... কীৰ্ত্তিতম্ মহা ১.৬৭.১৬১:২.৯৩।
[অংশাবতরণপর্ব্ব (-র্ব্বন্)—মহাভারতের আদিপর্ব্বের অন্তর্গত পৰ্ব্ব (৫৯-৬৭ অধ্যায়)।]
আরও পড়ুন পিডিএফ

অংশাবতার

বঙ্গীয় শব্দকোষ
বি [অংশের অবতার, ষ ত]
ঈশ্বরের অংশসম্বন্ধী অবতার—মৎস্যকুর্ম্মাদি।
“অংশ-অবতার—পুরুষ-মংস্যাদিক যত চৈ.চ ৩।
আরও পড়ুন পিডিএফ

অংশিত

বঙ্গীয় শব্দকোষ
বিণ [√অংশ ১ + ত (ক্ত)-ৰ্ম্ম]
বিভাজিত, পৃথক্‌কৃত, ভাগ করা।
আরও পড়ুন পিডিএফ

অংশী

বঙ্গীয় শব্দকোষ
(-শিন্) বিণ [অংশ‍ ২+ইন্ (ইনি) অন্ত্যর্থে-১ব; স্ত্রী -শিনী]
১ অংশ যাহার আছে, অংশবান্, ভাগী।
“সমাংশী যাজ্ঞ ২.১১৬। দুখের যে অংশী করে, হাঁপ ছেড়ে প্রাণ তার বাঁচে ব.সু ৭।
২ [√অংশ ১+ইন্‌ (ণিনি)-ক- ১ব; স্ত্রী-শিনী]
২ অংশকারক, বিভাজক।
৩ (বাঙলায় ) অংশের আশ্রয়; অবতারী।
"অতএব অংশী—কৃষ্ণ, অংশ—অবতার চৈ.চ ৩১; অংশিনী রাধা তিন গুণের বিস্তার ১
৪। তাঁর যেহোঁ অংশী হন চৈ ২৪১।
[অংশী অংশ—অঙ্গী ও অঙ্গ। “অংশী-অংশে দেখি জোষ্ঠ-কনিষ্ঠ আচার চৈ.চ ৩১।]
আরও পড়ুন পিডিএফ

অংশীদার

বঙ্গীয় শব্দকোষ
বি [অংশী+ফা. দার্]
যাহার অংশ আছে; ভাগী (Partner)।
“অংশীদার জুটাইয়া ইংরাজ জনেক, বিলাতে চালান দিব সামগ্রী অনেক। —পদ্যপাঠ, ১ম ভাগ।
আরও পড়ুন পিডিএফ

অংশু

বঙ্গীয় শব্দকোষ
পুঃ [+অশ্+উ (কু)-ক (অ.টী); বৈদিক]
১ যাহা ব্যাপ্ত করে, কিরণ, কর। “ঘর্ম্ম°, নিশাকর°, সুধা°।
সূর্য্যাংশুভি-ভিন্নমিবারবিন্দম্ কু.স ১.৩২। সোমসূৰ্য্যাংশু যাজ্ঞ ১.১৯৪। সুধাংশু অংশু মে ১১২; সুধাংশুর অংশু ১১৮। দিনমণি...প্রচণ্ড অংশুসমূহ নিক্ষেপ করিতে লাগিলেন কাদ ১০।
২ প্রভা, দীপ্তি ।
“দশন°, রত্ন°। অঙ্গুষ্ঠনখাংশু মাঘ ১৯। অগ্নি-অংশু যেন পাংশু-আচ্ছাদিত ম ১৯১। অংশুময়ী ভা.চ ৪২৮।
৩ (সাদৃশ্যে) সূত্র, সুতা।
“ঘন-অংশু অংশুক ভ্রাজয়ে ন.প ১৭১।
৪ সূত্রাদির সূক্ষ্মাংশ; আঁশ (Fibre)।
৫ বেশ, পরিচ্ছদ, বস্ত্র। তু 'অংশুক'।
৬ লেশ, অণু. কণ।
৭ সুক্ষ্মাংশ । তু ‘প্রাংশু' (ত বা)।
৮ সূর্য্য (বিশ্ব)।
৯ প্রকাশ। তু ‘উপাংশু'।
১০ বেগ। ১১ (?)।
"পথ আগুলিয়া রণ দেহ অষ্টবসু। অমরাতে আসিতে না পারে দৈত্য ‘অংশু’॥ চ বি ৪৪। [বোধ হয় মুদ্রাঙ্কণ-প্রমাদে ‘আশু’-স্থানে 'অংশু']
আরও পড়ুন পিডিএফ

অংশুক

বঙ্গীয় শব্দকোষ
ক্লী [অংশু+ক (কন্), অথবা, অংশু+> কাশ্+অ (ড)-ক (রামাশ্রমী)]
১ অংশুদ্বারা নিবৃত্ত; অংশুদ্বারা প্রকাশ পায়; বস্ত্র, বসন।
“পতাকা°, চীন°, স্তন°। অংশুকাক্ষে বিলজ্জিত কু স ১১৪। যাজ্ঞ ২২২০।
২ সূক্ষ্মবস্ত্র।
“কল্পদ্রুমকিশলয়াংশুকানি পূ.মে ৬৩।
৩ উত্তরীয়, উড়ানি।
“ঘন-অংশু অংশুক ভ্রাজয়ে ন প ১৭১।
৪ শুক্নবস্ত্র।
৫ পরিধেয় বস্ত্র; অধোবাস।
“কররুদ্ধনীবিগলদংশুকাঃ স্ত্রিয়ঃ মাঘ ১৩.৩১। অংশুকের সীমা লগ্ন চরণান্তরালে। —রঙ্গ ১৯৬।
৬ পত্র, তেজপাত।
—ক পুং [অংশু+ক (কন্) স্বার্থে, অল্পার্থে]
১ অংশু, কিরণ। ২ অল্পপ্রভা, মৃদুদ‍্যুতি।
আরও পড়ুন পিডিএফ