অংশু
বঙ্গীয় শব্দকোষ
পুঃ [+অশ্+উ (কু)-ক (অ.টী); বৈদিক]
১ যাহা ব্যাপ্ত করে, কিরণ, কর। “ঘর্ম্ম°, নিশাকর°, সুধা°।
সূর্য্যাংশুভি-ভিন্নমিবারবিন্দম্ কু.স ১.৩২। সোমসূৰ্য্যাংশু যাজ্ঞ ১.১৯৪। সুধাংশু অংশু মে ১১২; সুধাংশুর অংশু ১১৮। দিনমণি...প্রচণ্ড অংশুসমূহ নিক্ষেপ করিতে লাগিলেন কাদ ১০।
২ প্রভা, দীপ্তি ।
“দশন°, রত্ন°। অঙ্গুষ্ঠনখাংশু মাঘ ১৯। অগ্নি-অংশু যেন পাংশু-আচ্ছাদিত ম ১৯১। অংশুময়ী ভা.চ ৪২৮।
৩ (সাদৃশ্যে) সূত্র, সুতা।
“ঘন-অংশু অংশুক ভ্রাজয়ে ন.প ১৭১।
৪ সূত্রাদির সূক্ষ্মাংশ; আঁশ (Fibre)।
৫ বেশ, পরিচ্ছদ, বস্ত্র। তু 'অংশুক'।
৬ লেশ, অণু. কণ।
৭ সুক্ষ্মাংশ । তু ‘প্রাংশু' (ত বা)।
৮ সূর্য্য (বিশ্ব)।
৯ প্রকাশ। তু ‘উপাংশু'।
১০ বেগ। ১১ (?)।
"পথ আগুলিয়া রণ দেহ অষ্টবসু। অমরাতে আসিতে না পারে দৈত্য ‘অংশু’॥ চ বি ৪৪। [বোধ হয় মুদ্রাঙ্কণ-প্রমাদে ‘আশু’-স্থানে 'অংশু']