অকালকুষ্মাণ্ড
বঙ্গীয় শব্দকোষ
পুং [কর্ম্মধা]
১ অসময়ে জাত কুষ্মাণ্ড; (গৌণার্থে, সাদৃশ্যে) বৃথাজাত বা অকর্ম্মণ্য জন।
[অকালের কুমড়া বলিদানাদি দেবকার্য্যে লাগে না, সুতরাং ব্যর্থ।]
২ কাণ্ডজ্ঞানহীন, বিষয়জ্ঞানশূন্য, মূর্খ (গালি)।
"গৌরাং ঠাকুরের ভণ্ড চেংড়া, কত অকালকুষ্মাণ্ড নেড়া, কি আপদ ক'রেছেন সৃষ্টি হরি দা ৯২৭। নাহি জ্ঞানকাণ্ড! অকালকুষ্মাণ্ড!-দ্বিজেন্দ্রলাল।
অকালকুসুম
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [কর্ম্মধা]
অসাময়িক (অসময়ে জাত) পুষ্প; অকালের পুল।
"দুর্জনৈরুচ্যমানানি সস্মিতানি প্রিয়াণ্যপি। অকালকুসুমানীব ভয়ং সংজনয়ন্তি হি।। হি ৩.২৫। [অকালকুসুম দেশের উৎপাতসূচক - "অকালে ফলপুষ্পাণি দেশবিদ্রবকারণম্ (মাংস্যপুরাণ)।]
অকালজ
বঙ্গীয় শব্দকোষ
-জাত বিণ [অকাল+√জন্+অ(ড)-ক; উ.দ, স.ত; স্ত্রী -জা, -তা] অসময়ে উৎপন্ন; অসাময়িক, অপূর্ণকালজাত।
অকালজলদোদয়
বঙ্গীয় শব্দকোষ
পুং [স.ত]
১ অসময়ে মেঘের আবির্ভাব।
"যবনীমুখপদ্মানাং সেহে মধুমদং ন সঃ। বালাতাপমিবাব্জানামকালজলদোদয়ঃ ।। রঘু ৪.৬১।
২ (সাদৃশ্যে) কুজ্ঝটী।
"অকালজলদোদয়বিমর্ষিত গগনমণ্ডলবৎ তাঁজার সুন্দর মুখকান্তি অন্ধকারময় হইল। ব.প্র ১৩৩।
অকালজ্ঞ
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -জ্ঞা]
যে ঠিক (যোগ্য) সময় জানে না; অনবসরজ্ঞ।
"অত্যারূঢ়ো হি নারীণামকালরজ্ঞো মনোভবঃ রঘু ১২.৩৩।
অকালবোধন
বঙ্গীয় শব্দকোষ
বি [স.ত]
অসময়ে প্রবোধন বা জাগরণ; অসময়ে দেবীর জাগরাণার্থ বিহিত অনুষ্ঠানবিশেষ।
"বিধি কন বিধি আছে চণ্ডী-আরাধনে। হইবে রাবণবধ অকালবোধনে।। কৃ ৩৪৮; অকালবোধনে পূজা ৩৫৪।
অকালমেঘোদয়
বঙ্গীয় শব্দকোষ
পুং [স.ত]
সর্থ 'অকালজলদোদয়'।
অকালসন্ধ্যা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [কর্ম্মধা]
অপ্রাপ্তকালা সন্ধ্যা; অসময়ে আবির্ভূতা বা অকালিকী সন্ধ্যা। "কু.স ১.৪।
অকালসহ
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.ত; স্ত্রী -হা]
১ যে কলাবিলম্ব সহে না; বিলম্বাসহিষ্ণু।
২ যে দূর্গ দীর্ঘকাল অবরোধ সহে না; দীর্ঘবিরোধে অবসন্ন (দূর্গ)। "হি ৩.১৪০।
অকায়
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন.বহুব্রী; স্ত্রী -য়া; বৈদিক]
যাহার কায় নাই; অশরীর।
-য় পুং
১ পরমাত্মা।
২ রাহু।
অকি
বঙ্গীয় শব্দকোষ
ধুয়ায় সুরের জন্য ব্যবহৃত শব্দ (বৈষ্ণব-সাহিত্যে)।
"অকি আরে অকি আরে হয় চৈ.ম ৯; অকি হোরে ৯৮।
অকিঞ্চন
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন কিঞ্চন যাহার, ময়ূরব্যংসকাদি; স্ত্রী -না]
১ যাহার কিছুই নাই; নিঃস্ব, নির্ধন, দরিদ্র।
"অকিঞ্চনঃ সন্ প্রভবঃ স সম্পদাম্ কু.স ৫.৭৭। ০ত্ব রঘু ৫.১৬। মাঘ ৪.৬৪। মনু ৮.৩৯৫। পরম সানন্দে বলি হইয়া অকিঞ্চন। চলিল পাতালপুরে ছাড়ি মহাধন।। গ ৮২। শি ১০০। ভাট অকিঞ্চন জন০ ধন দিয়ে কৈল সভার মান চৈ.চ ৫৩।
২ বিষয়-বিরক্ত, সংসার-বিরাগী।
"চৈ.চ ২২৪; এ সব ছাড়িয়া আর বর্ণাশ্রমধর্ম্ম। অকিঞ্চন হৈয়া লয় কৃষ্ণৈকশরণ।। ২২৫।
৩ পতিপুত্ত্রাদিহীন।
"মহা ১৪.৯৬.৮।
৪ (বাঙ্লায়) একাগ্র, ঐকান্তিক (অপ্র)।
"যে জনার হরিভক্তি অকিঞ্চনা হয় ভ.গ্র ১০৭।
৫ অধম, নীচ।
"আমি অতি হেয় ও অকিঞ্চন আ.দু ১৫৭।
-ন পুং
১ বিষয়-বিরক্ত জন; ভক্ত (শ্রীধর)। "০গোচর ভ ৮.১.১৬; ০বিত্ত ২৬। কর দুঃখ মোচন, অকিঞ্চনের আকিঞ্চন, গৃহাণ কমল কমলাকান্ত দা ৮২১।
২ দীন, জ্ঞানহীন।
"কৃপা প্রভু কর অকিঞ্চনে মে ১০৯।
৩ (বাঙ্লায়) কৃপণ, দীন, অনাথ, বেচারা।
"শুন অকিঞ্চনের গোহারি ক.চ ২০৭, ২৪৮। এইরূপে অকিঞ্চনে করিলেন দয়া শ্রী মা ৯। দয়া কর কেন দুঃখ দেও অকিঞ্চনে শি ৯২। [অকিঞ্চনবেশে-বিরাগিবেশে, সন্ন্যাসিভাবে। "আপনি অখিলগুরু অকিঞ্চনবেে। জীব লাগি জগন্নাথ ভ্রমে দেশে দেশে।। শ্রী ১০০। এবে অকিঞ্চনবেশে, ফিরে পহুঁ দেশে দেশে ন.প ৩৭৪।