অকিঞ্চন
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন কিঞ্চন যাহার, ময়ূরব্যংসকাদি; স্ত্রী -না]
১ যাহার কিছুই নাই; নিঃস্ব, নির্ধন, দরিদ্র।
"অকিঞ্চনঃ সন্ প্রভবঃ স সম্পদাম্ কু.স ৫.৭৭। ০ত্ব রঘু ৫.১৬। মাঘ ৪.৬৪। মনু ৮.৩৯৫। পরম সানন্দে বলি হইয়া অকিঞ্চন। চলিল পাতালপুরে ছাড়ি মহাধন।। গ ৮২। শি ১০০। ভাট অকিঞ্চন জন০ ধন দিয়ে কৈল সভার মান চৈ.চ ৫৩।
২ বিষয়-বিরক্ত, সংসার-বিরাগী।
"চৈ.চ ২২৪; এ সব ছাড়িয়া আর বর্ণাশ্রমধর্ম্ম। অকিঞ্চন হৈয়া লয় কৃষ্ণৈকশরণ।। ২২৫।
৩ পতিপুত্ত্রাদিহীন।
"মহা ১৪.৯৬.৮।
৪ (বাঙ্লায়) একাগ্র, ঐকান্তিক (অপ্র)।
"যে জনার হরিভক্তি অকিঞ্চনা হয় ভ.গ্র ১০৭।
৫ অধম, নীচ।
"আমি অতি হেয় ও অকিঞ্চন আ.দু ১৫৭।
-ন পুং
১ বিষয়-বিরক্ত জন; ভক্ত (শ্রীধর)। "০গোচর ভ ৮.১.১৬; ০বিত্ত ২৬। কর দুঃখ মোচন, অকিঞ্চনের আকিঞ্চন, গৃহাণ কমল কমলাকান্ত দা ৮২১।
২ দীন, জ্ঞানহীন।
"কৃপা প্রভু কর অকিঞ্চনে মে ১০৯।
৩ (বাঙ্লায়) কৃপণ, দীন, অনাথ, বেচারা।
"শুন অকিঞ্চনের গোহারি ক.চ ২০৭, ২৪৮। এইরূপে অকিঞ্চনে করিলেন দয়া শ্রী মা ৯। দয়া কর কেন দুঃখ দেও অকিঞ্চনে শি ৯২। [অকিঞ্চনবেশে-বিরাগিবেশে, সন্ন্যাসিভাবে। "আপনি অখিলগুরু অকিঞ্চনবেে। জীব লাগি জগন্নাথ ভ্রমে দেশে দেশে।। শ্রী ১০০। এবে অকিঞ্চনবেশে, ফিরে পহুঁ দেশে দেশে ন.প ৩৭৪।