অঙ্গলেপ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
অঙ্গের লেপনদ্রব্য; অঙ্গরাগ।
অঙ্গলোক
বঙ্গীয় শব্দকোষ
পুং [ কর্ম্মধা ]
অঙ্গদেশ।
"গো.রা ৪.৪৩.৮।
অঙ্গশুদ্ধি
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
১ দেহের শোধন; দেহপবিত্রীকরণ।
২ দেহের সংস্কারসাধন স্নানাদি।
অঙ্গসংষ্ক্রিয়া
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
১ অঙ্গের শোধন; দেহমার্জ্জন।
২ কুঙ্কুমাদি দ্বারা শরীরের শোভাধান বা সৌন্দর্য্যসাধন; স্বেদাদিজনিত দুর্গন্ধনাশার্থ চন্দনাদিলেপন।
৩ শরীরের শুদ্ধিসাধন স্নান উদ্বর্ত্তন প্রভৃতি; পরিকর্ম্ম।
৪ [ অঙ্গ+সম্- √কৃ+অ (অণ্) -ক; উ.ত ] যে দেহ সংস্কৃত (মার্জ্জিত বা চন্দনাদিভূষিত) করে; পরিকর্ম্মকারক।
অঙ্গসংস্কার
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
১ অঙ্গের শোধন; দেহমার্জ্জন।
২ কুঙ্কুমাদি দ্বারা শরীরের শোভাধান বা সৌন্দর্য্যসাধন; স্বেদাদিজনিত দুর্গন্ধনাশার্থ চন্দনাদিলেপন।
৩ শরীরের শুদ্ধিসাধন স্নান উদ্বর্ত্তন প্রভৃতি; পরিকর্ম্ম।
৪ [ অঙ্গ+সম্- √কৃ+অ (অণ্) -ক; উ.ত ] যে দেহ সংস্কৃত (মার্জ্জিত বা চন্দনাদিভূষিত) করে; পরিকর্ম্মকারক।
অঙ্গসংহতি
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
১ দেহের দৃঢ়তা; শরীরবন্ধ।
২ অবয়বের মেলনরূপ দেহ; অবয়বসংঘাত।
"কি ১৩.৫০।
অঙ্গসঙ্গ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ শরীরের সংস্পর্শ; দেহসম্পর্ক।
২ মৈথুন।
৩ (বাঙ্লায়; অপ্র) অঙ্গের সহিত যাহার সতত সাহচর্য্য; সহচর।
"স্ত্রীর সহিত তাঁর অঙ্গসঙ্গ হৈল ভ.গ্র ৪১৪; অঙ্গসঙ্গ তোমারে করিতে নাহি কহি ৪২৪।
"হয়হিত রামবোল সদা অঙ্গসঙ্গ ভা.চ ২৪।
অঙ্গসেবক
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ শরীরের সেবাকারক; অঙ্গরক্ষক (Bodyguard)।
২ (বাঙ্লায়) শরীরমর্দ্দনাদি-কারক, দেহসংবাহক ভৃত্য।
অঙ্গসেবা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
১ দেহের পরিচর্য্যা; শরীর-সংস্কার।
২ অঙ্গসংবাহনাদি কার্য্য।
অঙ্গসৌষ্ঠব
বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
অবয়বসমূহের যথাসঙ্গতি নির্ম্মাণ ও সন্নিবেশ হেতু শারীরিক সৌন্দর্য্য; নিখুঁত গড়নের শ্রী; মানানসই গড়ন।
"দূতগণ...রাজকুমারের অঙ্গসৌষ্ঠব দেখিতে লাগিলেন কাদ ১২৭।"
অঙ্গহানি
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
১ অঙ্গের (প্রধান কর্ম্মের উপযোগী অঙ্গীভূত কর্ম্মের) অন্যথা সম্পাদন বা অসম্পাদন; অঙ্গক্রিয়ার অন্যথাকরণ বা অকরণ; অঙ্গবৈগুণ্য।
২ অবয়বের বিকলতা, অঙ্গবৈকল্য, দৈহিকবিকার।
"বৈবাদ্ ভ্রমাৎ প্রমাদ্বাচ্চেদঙ্গহানিঃ প্রজায়তে। স্মরণাদেব তদ্বিষ্ণোঃ সম্পূর্ণং স্যাদিতি শ্রুতিঃ (পুরাণ)।"
অঙ্গহার
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ অবয়বের হরণ (স্থানান্তরে নয়ন); অঙ্গবিক্ষেপ।
২ অঙ্গুলি-প্রভৃতির বিন্যাসভেদে নৃত্যবিশেষ।
"ললিতাঙ্গহার কু.স ৭.৯১। রুচিরাঙ্গহার ভট্টি ২.১৬। কি ৭.৫৭।"
"ভরত নাট্যশাস্ত্র ৪.১৫.৬।"