সার্চ কাস্টমাইজ করুন
কোথায় খুঁজবেন
অভিধান বেছে নিন
৬৬০টি শব্দ · ১৬০০টি অর্থ · বর্ণ অ
সার্চ মুছুন

অঙ্গমোড়া

বঙ্গীয় শব্দকোষ
বি [ অঙ্গ+মোড়া ]
আলস্য হেতু অবয়বমোটন; অঙ্গভঙ্গ, গা-মোড়া।
"অঙ্গমোড়া হুহুঙ্কার ঘন ছাড়ে হাই শ্রী ৮৩।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গযজ্ঞ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ উ. লো ]
প্রধান যজ্ঞের অঙ্গীভূত যজ্ঞ; অপ্রধান যজ্ঞ।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গযষ্টি

বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ অঙ্গ যষ্টিতুল্য, উপ.স ]
যষ্টিসদৃশ কৃশ দেহ; তন্বঙ্গ।
"সরসাঙ্গযষ্টি কু.স ৫.৮৫।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গযাগ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ উ. লো ]
প্রধান যজ্ঞের অঙ্গীভূত যজ্ঞ; অপ্রধান যজ্ঞ।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরক্ষক

বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
দেহের রক্ষাকারক; শরীররক্ষী পুরষ (Bodyguard)।
"পঞ্চ ৩ ৬/৬ ৭/৮।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরক্ষণী

বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
দেহের রক্ষাসাধন বা রক্ষক বর্ম্ম; আয়সী, অঙ্গত্রাণ, সাঁজোয়া।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরক্ষিণী

বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ ষ.ত ]
দেহের রক্ষাসাধন বা রক্ষক বর্ম্ম; আয়সী, অঙ্গত্রাণ, সাঁজোয়া।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরাখি

বঙ্গীয় শব্দকোষ
বি [ সং অঙ্গরক্ষিণী ]
অঙ্গত্রাণ, কবচ।
"পট্টিশ অঙ্গরাখি ক.চ ৮৭। অঙ্গে অঙ্গরাখী পরে ব.প ৪২৯।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরাখী

বঙ্গীয় শব্দকোষ
বি [ সং অঙ্গরক্ষিণী ]
অঙ্গত্রাণ, কবচ।
"পট্টিশ অঙ্গরাখি ক.চ ৮৭। অঙ্গে অঙ্গরাখী পরে ব.প ৪২৯।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরাগ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ শরীরের রঞ্জন; অঙ্গবিলেপন।
২ অঙ্গের রঞ্জনসাধন দ্রব্য; যাহার উদ্‌বর্ত্তন দ্বারা অঙ্গ রঞ্জিত করে; কেশরচন্দনাদিজাত রাগ; কর্পূরাগুরু-প্র প্রভৃতিদিব্যগন্ধদ্রব্যকল্‌ক (তীর্থ); অঙ্গরঞ্জনকর অনুলেপন; দিব্যগন্ধদ্রব্যকল্‌ক (কতক)।
"ক৯প্তাঙ্গরাগো হরিতচন্দনে রঘু ৬.৬০। রবির তোমাতে দেখি বড়ই সোহাগ, নিজ করে সদা ক'রে দেয় অঙ্গরাগ।—প.তু ৮২।
"রা ২.১১৮.১৮। অঙ্গরাগে এমত অদ্‌ভুত হৈল ছবি শি ১০৩।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরাজ

বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গের রাজা, ষ.ত, সমাসান্ত 'অ' (টচ্) ]
১ অঙ্গদেশের রাজা; লোমপাদ।
২ কর্ণ।
"গো.রা ১.১০.৩; ৪।
"বে ৩ ২/২ ৫/৬।
আরও পড়ুন পিডিএফ

অঙ্গরুহ

বঙ্গীয় শব্দকোষ
বিণ [ স.ত; স্ত্রী -হা ]
অঙ্গে জাত; দেহজ।
—হ ক্লী ১ লোম, কেশ। ২ পক্ষ।
"বিহঙ্গরাজাঙ্গরুহ মাঘ ১.৭।
আরও পড়ুন পিডিএফ