অঙ্গবিদ্যা
বঙ্গীয় শব্দকোষ
স্ত্রী [ কর্ম্মধা ]
১ অঙ্গই (বেদাঙ্গ ব্যাকরণাদিরূপই) বিদ্যা; জ্ঞানসাধন ব্যাকরণাদি শাস্ত্র।
২ [ ষ.ত ] অবয়বসম্বন্ধিনী বিদ্যা; অবয়বচেষ্টাদি দ্বারা শুভাশুভবোধবিষয়ক শাস্ত্র [ দ্র 'বৃহৎসংহিতা, ৫১শ অধ্যায় ]।
৩ হস্তরেখাদির ফলাফলবোধক শাস্ত্র।
"ন নক্ষত্রাঙ্গবিদ্যয়া (ভিক্ষাং লিপ্সেত) মনু ৬.৫০।
অঙ্গবিধি
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
অঙ্গের (প্রধান বিধির উপকারী বা ইষ্টসাধক দ্রব্য-দেবতাদির) বিধান; প্রধান বিধি দ্বারা বিধেয় কর্ম্মের অঙ্গবোধক বিধি; গুণবিধি। যেমন, "অগ্নিহোত্রং জুহোতি" ইহা প্রধান বিধি, "দয়া জুহোতি" ইহা অঙ্গবিধি। ইহা প্রধানবিধিবিহিত অগ্নিহোত্র-কর্ম্মের অঙ্গের (ইষ্টসাধক বিধির) বোধক।
অঙ্গবৈকৃত
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
১ অবয়বের বিকার; অঙ্গবৈকল্য।
২ [ বহুব্রী ] অঙ্গের বিকার যাহাতে; হৃদ্গতভাববোধক চেষ্টা; ইঙ্গিত, আকার।
অঙ্গবৈগুণ্য
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ ষ.ত ]
অঙ্গের (প্রধান কর্ম্মের অঙ্গীভূত দ্রব্যাদির) অন্যথাকরণ।
"যৎকিঞ্চিদঙ্গবৈগুণ্যং জাতং তদ্দোষপ্রশমনায় বিষ্ণুস্মরণমহং করিষ্যে (শ্রাদ্ধাদি-কর্ম্মান্তে অভিলাষবাক্য)।
অঙ্গভঙ্গ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ ষ.ত ]
১ অবয়বের বিশেষ ভাবসূচক অবস্থান; ভাববোধক হস্তপদাদিচালনা; গাত্রবিজৃম্ভণ।
২ নিদ্রানন্তর গাত্রমোটন; গা-অড়োমোড়া।
"মাঘ ৭.৭২। অঙ্গভঙ্গ দেখাইয়া, তুমি কৈলে কামী ভা.চ ৭৩৪।
"সা.দ ৩.১৫১।
অঙ্গভঙ্গি
বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
সর্থ 'অঙ্গভঙ্গ (১)'।
"হেন অঙ্গভঙ্গী করি নাচে গৌরচন্দ্র (চৈ.ভা)।
অঙ্গভঙ্গী
বঙ্গীয় শব্দকোষ
বি [ ষ.ত ]
সর্থ 'অঙ্গভঙ্গ (১)'।
"হেন অঙ্গভঙ্গী করি নাচে গৌরচন্দ্র (চৈ.ভা)।
অঙ্গভূ
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্গ + √ভূ+ ০ (ক্বিপ্) -ক; উ.ত; স্ত্রী -ভূ ]
১ অঙ্গ হইতে যাহা জন্মে; দেহজাত, মানসজাত।
২ [ ষ.ত ] অঙ্গসমূহের (হৃদয়াদিমন্ত্রসমুদয়ের) স্থান।
—ভূ পুং ১ মনসিজ, কাম।
২ অঙ্গজ, পুত্র।
"হিরণ্যগর্ভাঙ্গভুবং মুনিম্ মাঘ ১.১।
"কু.স ৩.১৫।
অঙ্গমর্দ
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ + √মৃদ্ + অ (অণ্) -ক; উ.ত; ষ.ত; + ইন্ (ণিনি) -ক -১ব; উ.ত ]
দেহের মর্দ্দনকারক ভৃত্য; সংবাহক।
অঙ্গমর্দক
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ + √মৃদ্ + অ (অণ্) -ক; উ.ত; ষ.ত; + ইন্ (ণিনি) -ক -১ব; উ.ত ]
দেহের মর্দ্দনকারক ভৃত্য; সংবাহক।
অঙ্গমর্দিন্
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ + √মৃদ্ + অ (অণ্) -ক; উ.ত; ষ.ত; + ইন্ (ণিনি) -ক -১ব; উ.ত ]
দেহের মর্দ্দনকারক ভৃত্য; সংবাহক।
অঙ্গমর্দী
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গ + √মৃদ্ + অ (অণ্) -ক; উ.ত; ষ.ত; + ইন্ (ণিনি) -ক -১ব; উ.ত ]
দেহের মর্দ্দনকারক ভৃত্য; সংবাহক।