অইমনি
বঙ্গীয় শব্দকোষ
ক্রি. বিং [অমনি> অইমনি; অপ্র]
তৎক্ষণাৎ, তখনি।
“ভ.গ্র ২২৪, এত বলি বৈষ্ণবের পাদোদক আনি। বালকের মুখে দিতে বাঁচিল অইমনি॥ ২২৭।
অইসন
বঙ্গীয় শব্দকোষ
বিং [অই +সন (সম), বৈষ্ণব সাহিত্যে]
ঐসম, ঐপ্রকার, এমন, এরূপ। "অইসন কএ বোল পহু, নিঅ সীম তেজি কহু, উছলু পয়োনিধি নীরে বি সা ৩৯২।
অই১
বঙ্গীয় শব্দকোষ
সর্ব্ব, বিং [সং অসৌ> প্ৰা অহ (হে), অপভ্রংশ প্রা—ওই (১মা-বহুব, হে ৪ ৩৬৪)> বা (ই-আগমে 'অহি') অই; হি রহ; মৈ ওহি; আই–এই (চ)]
১. সম্মুখস্থ, পুরোবর্ত্তী, দূরস্থ, নাতিদূরস্থ।
“রাম কৃষ্ণ দুই ভাই ক্ষুধায় আকুল। ধেনু চরায়ে অই কাননে অদূর॥ শ্রী ম ৭১। সকল অৰ্পিনু মুঞি অই শ্রীচরণে ভ গ্র ৪১৪। অই ঠাকুরের কেশ শোভে নানা ফুলে চৈ ভা ৩২৬ ।
২. বুদ্ধিস্থ, মনস্থিত।
“ভগবান্ নিত্য যেন তেন অই শক্তি দু ৪৬। অই মম তপ, অই মম জপ স্ব প্ৰ ৬।
৩. সেই, তাহা, পূব্বোক্ত, তাদৃশ।
“আট দিগে ভাল বর চাহে লক্ষপতি। অবিরত অই চিন্তা স্থির নহে মতি ৷ ক.চ ১১৪; উহারি হাতে রাঙ্গা শাঁখা অই বরণে গোরী ১৫৪। চাঁপায়ে প্রভুর আজ্ঞা সদা মনে অই শ্রী ৩৯।
৪. [হি রহ] সেই, তদভিন্ন (That very)। — ই সৰ্ব্ব ১ সম্মুখে দূরস্থ বা নাতিদূরস্থ নয়নগোচর বিষয়—মনুষ্যাদি; ঐ, ও। “অই কি জানে স্ত্রীকলা ক.চ ১৫৪। কে রমণী অই পথে পথে গাই। —হেম ২৮৪; ভারতের “গ্রীন্-উইচ্” অই আগেকার ৩৬২। ২ বুদ্ধিস্থ বিষয়-নির্দ্দেশ; উহা, সে, সেই, তাহা ৷ “তাই জিয়া থাক সই ক চ ৪৬ । অভাগীর ভাড়া অই: অন্ধার মাণিক অই শ্রী ৬৭। — ই ক্রি.বিং ১ সম্মুখে, দূরে, নাতিদূরে, পুরোভোগে। “অই দেখ গান করে নারী পতিহীনা: অই দেখ নৃত্য করে হাতে অস্ত্র ধরি ম ১০০৭। দুর্জয় গড় অই শ্ৰী ১৭৯৷ বকুলতলায় বসিয়া অই ভা.চ ২৭৬; কালিকা আকাশে অই ৪৩৮। শারি কহে কই তব তমালিকা কই। শুক বলে অই দেখ ডালে বসে অই॥ বাদ ১৬৭। ২ দূরশ্রুত ধ্বনির নির্দ্দেশ। “অই গুন অই শুন ভেরীর আওয়াজ। —রঙ্গ ১০৭। অই কুহরিল পিক ললিত উচ্ছ্বাসে। —হেম ২৭০। নিশি অন্ত জেনে ডাকিছে অই কোকিলে (নিধুবাবু )। ৩ দূরস্থ দৃশ্যনির্দ্দেশ। “অই যে অবনীতলে, পরশমাণিক জ্বলে, বিধাত|-নির্ম্মিত চারু মানব-নয়ন। —হেম ২৯০। —ই অব্য ১ বিস্তৃত বিষয়ের হঠাৎ স্মরণে। “অই যা, তাড়াতাড়িতে সব ভুলেছি! ২ রোষে। “অই! আবার সেই কথা, মারব!
অই২
বঙ্গীয় শব্দকোষ
ক্রি ক্তি [সং (আগম) অ+তি (লট্)>প্ৰা অ+ই—অই, যেমন সং ভরতি>প্রা হরই (হে); অপ্র]
কর্ত্তৃবাচ্যে বৰ্ত্তমান কালে প্রথম পুরুষের ক্রিয়ার বিভক্তি।
“অগ্নিরে দহিলে পিণ্ড হুবই যে ধূলি ব.প ৮৯; দেবী কি শীতল ভোগ দিঅই বহুত: গুরুর আজ্ঞএ মোক্ষ হুঅই পিণ্ডকু ৯০।
অউনিঞা, আউনিঞা
বঙ্গীয় শব্দকোষ
বি [আগু-অনীক (অগ্রানীক) — মূল; অপ্র]
অগ্রগামী সৈন্য।
“অউনিঞা পাইক কৃ.উ ৫৬; আউনিঞা পাইক ৬৪ ৷
অঋণী
বঙ্গীয় শব্দকোষ
(-ণিন্) বিণ [ন ঋণী, ন-ত; ঋ-কারের 'রি' উচ্চারণ-হেতু নঞ্, স্থানে 'অ' (দ্র অ৩, ঋ১); স্ত্রী -ণিনী]
১. যে ঋণী নহে; ঋণশূন্য, ঋণমুক্ত। তু ‘অনৃণী'।
“অঋণী চাপ্রবাসী চ স বারিচর মোদতে মহা ৩.৩১২.১১৫। ম ৫৮১; অঋণী হইব আমি তোমার বচনে ১০৫৪। শি ৪৪। হরবল্লভ এক্ষণে অঋণী ব.প্র ৪০২। ২ ঋণিভিন্ন।
অএ
বঙ্গীয় শব্দকোষ
অব্য [সং অয়ে; য়ে>এ (উচ্চারণে)]
১ সম্বোধন।
“অএ কর্ণধার ম.পা ১১০।
২ সগৌরব সম্বোধন।
“শুন গুরু মিননাথ, অএ বাপু কর অবধান মী ১৭। কহ কহ অএ সূত পূর্ব্ব বিবরণ গ২।
৩ নিন্দাসূচক সম্বোধন।
"শুন শুন অএ মুঢ় চিত্ত ম.পা ৩৬।
৪ সরোষ সম্বোধন।
“বোল দেখি অএ মূঢ় মমাধিক হএ কোন জন ম.পা ১৫। অএ অএ নিন্দিত ব্রাহ্মণ দুরাচার চৈ ১৮।
৫ সবিষাদ বা কাতর সম্বোধন।
“অএ প্রভু ত্রিবিক্রম...অপরাধ ক্ষেমঃ অএ ঠাকুর লাগহু চরণ গ ৬৬। অএ রাজা কেহ্নে ক্রোধ কর কিঙ্করেরে ম.পা ১০৫।
৬ সস্নেহ সম্বোধন।
“দেবী বলেন শুন পুত্র অত্র বীরবর ম পা ৬৫। শুন শুন অত্র পুত্র তুমি সবর্ধন শ্রী.ম ১৩৬। ৭ সপ্ৰণয় সম্বোধন। “শুন শুন অএ সখা শ্রী. ম ২০। শুন অএ প্রিয়া ম.পা ৪০; উফায় চিন্তএ অএ কান্ত ১০৮।
অওঁধা
বঙ্গীয় শব্দকোষ
বিং [সং অবমূৰ্দ্ধা]
নতমুখ, উপুড়-করা, উল্টা ।
“অওঁধা কমল কাস্তি নহি পূরএ বি.সা ৩১ ।
অওরা
বঙ্গীয় শব্দকোষ
বিং [হি ররা—সুলভতা; সং অরর; অউরা (কলিকাতা)]
সুলভ, স্বল্পমূল্য, সস্তা। [অওরা হওয়া—সুলভ হওয়া।]
অওরো
বঙ্গীয় শব্দকোষ
বি [সং অবরোহ]
স্বর-সপ্তকের ক্রমাবরোহণ, অর্থাৎ উচ্চ সুর হইতে নিম্ন সুরে নামা। যেমন, সা নি ধা পা মা গা রি সা (উদারা-সপ্তকের অবরোহ)।
অকটবিকট
বঙ্গীয় শব্দকোষ
বি ['আকৃতি-বিকৃতি'-মূল]
ত্রাসে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি।
"অকটবিকট করে পড়িয়া তরাসে। রাবণ জলের মধ্যে বালি ত আকাশে।। কৃ ৪১৫।
অকণ্টক
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ন. বহুব্রী; স্ত্রী - কা]
১ যাহাতে কণ্টক নাই।
"অকণ্ঠক ভুজ-মৃণাল। -গান।
২ কণ্টকতুল্য ক্লেশকরবস্তুহীন; নির্ব্বিঘ্ন, নিরাপদ্।
৩ শত্রুহীন, অসপত্ন (রাজ্যাদি)। [অকণ্টকে-নির্ব্বিঘ্নে।]