অঙ্কোঠ
বঙ্গীয় শব্দকোষ
পুং
পীতবর্ণসার দীর্ঘকণ্টক বৃক্ষবিশেষ, পীতসার, আঁকোড় গাছ (Alangium Hexapetalum)।
অঙ্কোল
বঙ্গীয় শব্দকোষ
পুং
পীতবর্ণসার দীর্ঘকণ্টক বৃক্ষবিশেষ, পীতসার, আঁকোড় গাছ (Alangium Hexapetalum)।
অঙ্কোট
বঙ্গীয় শব্দকোষ
পুং
পীতবর্ণসার দীর্ঘকণ্টক বৃক্ষবিশেষ, পীতসার, আঁকোড় গাছ (Alangium Hexapetalum)।
অঙ্ক্
বঙ্গীয় শব্দকোষ
(অকি) সক [ ভা, আ—অঙ্কতে; সেট্ ]
১ অঙ্কন, চিত্রীকরণ।
২ গতি (বোপদেব)।
—ঙ্ক সক [ অদস্ত চু,প—অঙ্কয়তি, অঙ্কতি; অঙ্কাপয়তি ] ১ চিত্রীকরণ।
২ গতি।
৩ বক্রগমন (M.W.)।
৪ গণনা, সংখ্যান (A.)।
"যাজ্ঞ ২.২৯৭।
"অঙ্কয়তি বস্ত্রং রজকঃ (ক.ক)।
অঙ্ক্য ১
বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্ক + য (যৎ) 'তত্র সাধু' অর্থে ]
যাহা অঙ্কে সাধু (স্থাপনযোগ্য); ক্রোড়ে স্থাপনপূর্ব্বক বাদনীয় হরীতক্যাকৃতি মৃদঙ্গ (পাখোয়াজ)।
অঙ্ক্য ২
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ √অঙ্ক্ + য (যৎ) -র্ম্ম; স্ত্রী -ঙ্ক্যা ]
১ চিহ্নীকরণীয়, অঙ্কনীয়।
২ গণনীয়, সংখ্যেয়।
"নাঙ্ক্যা রাজ্ঞা ললাটে স্যাঃ মনু ৯.২৪০। যাজ্ঞ ২.২৯৭।
অঙ্খার
বঙ্গীয় শব্দকোষ
বি [ সং অহঙ্কার; স্ত্রী-ভাষা (ঢাকা, ২৪ পরগণা) ]
অহঙ্কার।
"তোর এত অঙ্খার ভাল না, এ অঙ্খার ভাঙ্লো ব'লে!
অঙ্গ ১
বঙ্গীয় শব্দকোষ
বিণ [ অঙ্গ্ + অ (অচ্) অন্ত্যর্থে; স্ত্রী -ঙ্গা ]
১ যাহার অঙ্গ আছে, অঙ্গবান্, অঙ্গী, দেহী।
২ অন্তিক, নিকট, সন্নিহিত।
—ঙ্গ পুং, বহুব ১ দেশবিশেষ, অঙ্গদেশ।
৪ অঙ্গদেশবাসিগণ।
৩ অঙ্গ-দেশের রাজগণ।
—ঙ্গ ক্লী [ √অঙ্গ্ + অ (অচ্) -ক (অ.টী); √অগ্+গ (গন্) উ ১.১২০; ছান্দস ] ১ যাহা শীতাদি হেতু চলিত হয় (অ.টী); হস্তপদাদি, প্রতীক, অবয়ব।
২ দেহ, গাত্র।
৩ অপাঙ্গ (ত.বা)।
৪ অপ্রধান বা গৌণ বিষয়।
৫ বিভাগ;
৬ বেদের অবয়বভূত শাস্ত্র; শিক্ষাকল্প-প্রভৃতি।
৭ (বেদাঙ্গানুসারে) ছয় (৬) এই সংখ্যা।
৮ প্রধানোপযোগী উপকরণ।
৯ উপায়, সাধন।
১০ অংশ।
১১ (ব্যাকরণে) যে ধাতু বা প্রাতিপদিকের উত্তর প্রত্যয় বিহিত হয়, প্রত্যয় পরে তদাদি (ধাত্বাদি, প্রাতিপদিকাদি) শব্দস্বরূপ।
১২ (নাট্যে) মুখাদি পঞ্চ সন্ধির উপক্ষেপ-প্রভৃতি বিভাগ।
১৩ (নাট্যে) অপ্রধান পাত্রসমূহ (A.)।
১৪ (জ্যোতিষে) রবির উদয়কাল; লগ্ন।
১৫ [ +অ-ণ] যাহা দ্বারা গত (জ্ঞাত) হয়; মানস, চিত্ত।
১৬ (ব্যবহারে) মন্ত্রের সহায়-প্রভৃতি পঞ্চবিধ রাজনীতির বিভাগের অন্যতম। দ্র 'পঞ্চাঙ্গ'।
১৭ প্রধান জৈনধর্ম্ম-গ্রন্থসমূহ।
১৮ (বাঙ্লায়) দেহের উপরিভাগ; পূর্ব্বকায়।
১৯ স্ত্রীলোকের বক্ষঃস্থল; স্তন।
"যেনাঙ্গবিকারঃ পা ২.৩.২০।
[ হরকোপানলে দগ্ধ মদন এই স্থানে 'অঙ্গ' ত্যাগ করেন; তজ্জন্য ইহার নাম 'অঙ্গ' (রা ১.২৩শ সর্গ)। মতান্তরে, অঙ্গের রাজা বলিয়া 'অঙ্গ' নামে খ্যাত (মহা ১.১০৪.৫১-৫৪; হ ৩১শ অধ্যায়)। দুর্য্যোধন কর্ণকে এই দেশের রাজা করেন। ইহা গঙ্গাতীরে ছিল (অঙ্গেষু গঙ্গাতটে বহিঃচম্পায়াঃ—দণ্ডী)। পূর্ব্বে লোমপাদ এই দেশের রাজা ছিলেন (রা ১.৯.৭-৮); তদনুসারে ইহার রাজধানী 'চম্পা', কখন কখন 'লোমপাদপুরী' ও 'কর্ণপুরী' নামে খ্যাত হইত; 'অঙ্গপুরী' এবং 'মালিনী'ও ইহার অন্যতম নাম। ]
"পা ২.৪.৬২; ৪.১ ১৭০।
"হীনাঙ্গ, অতিরিক্তাঙ্গ পা ৭.৩.২০, সি, বৃত্তি। মনু ৪.৮৩; ৮.২৭৪। শেষাঙ্গনির্ম্মাণবিধৌ কু.স ১.৩৩। অঙ্গানি চম্পকদলৈঃ স বিধায় বেধাঃ শৃ ৩; ভট্টি ১.১২। যেই অঙ্গে দৃষ্টি পড়ে সেই অঙ্গে রয় শ্রী.মা ৯৩। বাম অঙ্গ করয়ে স্পন্দন ম.পা ১০৯।
"অব্যঙ্গাঙ্গী মনু ৩.১০। অনবদ্যাঙ্গী মহা ৩.৫৩.১৩। অঙ্গৈরনঙ্গতপ্তৈ শ. ৩.৪। অঙ্গে বসি০ অঙ্গ খসি পড়ে বি.সু ৪৭। কাম-অঙ্গ-ভস্ম লেপে অঙ্গে ভা.চ ৪৫।
"অঙ্গমন্যে রসাঃ সর্ব্বে সা.দ ৬.১০। যশোদা সাজাতো অঙ্গ, সেই সাধকের সাধনের অঙ্গ দা ৬২৬।
"সেনাঙ্গ, চতুরঙ্গ, সপ্তাঙ্গ (রাজ্য)। সর্ব্বৈর্বলাঙ্গৈঃ রঘু ৭.৫৯।
"ষড়ঙ্গবিৎ মনু ৩.১৮৫। বেদোঽঙ্গবান্ ভট্টি ১.১৬। বেদ পড়ি ছয় অঙ্গ, সভার পণ্ডিত ঢঙ্গ ক.চ ২৮২।
"মনু ১১.১১।
"তদঙ্গমগ্র্যং মঘবন্ মহাক্রতোঃ রঘু ৩.৪৬। মাঘ ২.২৮; সর্ব্বাঙ্গৈঃ সংবৃতৈঃ ২৯।
" 'অঙ্গ' শব্দে অংশ শাস্ত্র-পরমাণ চৈ.চ ১০; 'অঙ্গ' শব্দে অংশ কহেঃ অদ্বৈত নিত্যানন্দ—চৈতন্যের দুই অঙ্গ ১১; ২৬; ২৯। জন্ম মৃত্যু দোঁহে মিলে জীবনের খেলা। যেমন চলার অঙ্গ পা-তোলা পা-ফেলা॥—রবীন্দ্র।
"পা ১.৪.১৩।
[ মুখসন্ধির ১২ অঙ্গ, প্রতিমুখসন্ধির ১৩ অঙ্গ, গর্ভসন্ধির ১৩ অঙ্গ, বিমর্শসন্ধির ১৩ অঙ্গ এবং নির্বহণ-সন্ধির ১৪ অঙ্গ—সর্ব্বশুদ্ধ ৬৫ অঙ্গ (দ্র 'সা.দ ৬.৮১-১১৫)1]
"অঙ্গাধীশ।
অঙ্গঃ মনসি কায়ে চ (শ.ক)। "হিরণ্যগর্ভাঙ্গজভুবং মুনিম্ মাঘ ১.১। [ অঙ্গ—তনু, উৎসর্গ (মল্লিনাথ)। নারদ ব্রহ্মার মানস-পুত্র— দ্র 'নারদ' ] কি রূপসী০, অঙ্গে বসি০ অঙ্গ খসি পড়ে বি.সু ৪৭।
"অঙ্গে উড়নি শোভয় ভ.গ্র ৪৩০; ৪৪৩। অঙ্গের উত্তরী জ্ঞা ১০০।
"অঙ্গের বসন, কৈরাছে আসন চ.দা ২৪। (বেশ্যা) অঙ্গ উঘাড়িয়া দেখাই বসিলা দুয়ারে চৈ.চ ২৭২। পীন কঠিন অঙ্গ দরশায় ছলে ক.চ ১৬৩। [ অঙ্গ ঝাড়া দিয়া উঠা— শরীরের শিথিলভাব বা আলস্য ছাড়িয়া (ত্যাগ করিয়া) কার্য্যার্থ উদ্যোগী হওয়া। "অঙ্গ খাড়া দিয়া ত্রস্তে উঠিল যুবক (রঙ্গমতী)। অঙ্গহি অঙ্গ—অঙ্গে অঙ্গে; প্রত্যঙ্গে। "অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম গো ৮৩। অঙ্গে কাপড় থাকা (স্ত্রীলোকসম্বন্ধে)—স্ত্রীলোকের বক্ষঃস্থল অঞ্চলে আবৃত থাকা। অঙ্গে কাপড় দেওয়া (স্ত্রীলোকসম্বন্ধে)—স্ত্রীলোকের বক্ষঃস্থল অঞ্চলে আবৃত করা। (নিন্দা) অঙ্গের আভরণ হওয়া—লোকাপবাদ ভূষার মত মনে হওয়া, অর্থাৎ গ্লানিজনক না হওয়া; নিন্দার ভয় না থাকা। "গোহত্যা ব্রহ্মহত্যা...অঙ্গের আভরণ হইয়াছে।—নী ১২। লোকনিন্দা আমার অঙ্গের আভরণ হয়েছে। তু 'অলঙ্কার হ'য়েছে (দ্র 'অলঙ্কার')। ]
অঙ্গ ২
বঙ্গীয় শব্দকোষ
ব্য
সম্বোধন (অ.কো)।
"ঋগ্বেদ ৩.৩৩.১১। রা ২.৯৬.১৫।
অঙ্গক
বঙ্গীয় শব্দকোষ
ক্লী [ অঙ্গ+ক (কন্) স্বার্থে ]
১ অঙ্গ, দেহ।
২ অবয়ব।
৩ [ +ক হ্রস্বার্থে ] হ্রস্ব অঙ্গ; প্রতনু অবয়ব।
"হরস্তি...প্রিয়তমাঙ্গকাদম্বরম্ মাঘ ৪.৬৬।
'নাভিঃ প্রাণ্যঙ্গকে (ত্রিকাণ্ডশেষ)।
"উ.চ ১.২০; মৃণালীদুর্ব্বলান্যঙ্গকানি ২৪।
অঙ্গকর্ম্ম
বঙ্গীয় শব্দকোষ
ক্লী, -ক্রিয়া স্ত্রী [ ষ.ত ]
১ মর্দ্দন অনুলেপন প্রভৃতি শারীরিক পরিকর্ম্ম; দেহসংস্কার-ব্যাপার।
২ [ কর্ম্মধা ] প্রধান যজ্ঞের অবয়বভূত গৌণকর্ম্ম।
অঙ্গকর্ম্মন্
বঙ্গীয় শব্দকোষ
ক্লী, -ক্রিয়া স্ত্রী [ ষ.ত ]
১ মর্দ্দন অনুলেপন প্রভৃতি শারীরিক পরিকর্ম্ম; দেহসংস্কার-ব্যাপার।
২ [ কর্ম্মধা ] প্রধান যজ্ঞের অবয়বভূত গৌণকর্ম্ম।