← সার্চে ফিরে যান

অঙ্গীকার

বঙ্গীয় শব্দকোষ
পুং [ অঙ্গী+ √কৃ+অ (ঘঞ্)-ভা ]
১ অঙ্গীভূত করা; স্বীকার, গ্রহণ, ধারণ।
২ প্রতিজ্ঞান, প্রতিশ্রুতি।
"মো পাপীরে অবশ্য করিব অঙ্গীকার ন.বি ১৩২। রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে চৈ.চ ২১; ৪১; ১০৭; এই গুণে কৃষ্ণ তাঁরে করিবে অঙ্গীকার ১৩৮; পাঁচ সহস্র মুদ্রা তুমি কর অঙ্গীকার ২০৩; হেন বংশে ঘৃণা ছাড়ি কৈলে অঙ্গীকার ২৭৭। মৃত্যু অঙ্গীকার করি কা ৬০।"
পিডিএফ