অকর্ম্মা
বঙ্গীয় শব্দকোষ
(-র্ম্মন্) বিণ [ ন কর্ম্ম যাহার, ন বহুব্রী, স্ত্রী -র্ম্মা]
১ যাহার কর্ম্ম নাই; কর্ম্মরহিত, নির্ব্যাপার, নিষ্কর্মা।
২ জড়, নিরুদ্যম, অলস।
৩ কার্য্যাক্ষম, অপটু, অকর্ম্মণ্য।
৪ অপ্রশস্তকর্ম্মা, কুকর্ম্মান্বিত, দুষ্কৃতী, স্বেচ্ছাচারী।
"যে মূঢ় বিষয়মত্ত০ অকর্ম্মা না বুঝে তত্ত্ব০ তোমা ভজিবারে করে হেলা জ ৭৯।
৫ পাপ বা পুণ্য কর্ম্ম যাহার নাই; ফলভোগার্থ কর্ম্মহীন।
"তনয় অকর্ম্মা থাকে, বাক্য নাহি সরে। ভোগ না সমাপ্তি হ'তে কেন সেই মরে।। ম ১০২৩।
৬ (ব্যাকরণে) কর্ম্মপদহীন, অকর্ম্মক।
- র্ম্মা পুং
যাহাতে কর্ম্ম থাকে না; মোক্ষ।
"(সঃ) চচার ধর্ম্মং যদকর্ম্মহেতুম্ ভ ৫ ৬.১৪। [অকর্ম্মার ধাড়ি-অলসপ্রধান অত্যন্ত কুঁড়ে।
"তোমার তুলনা তুমি চাঁদ অকর্ম্মার ধাড়ি। - দ্বিজেন্দ্রলাল। অকর্ম্মার শেষ-চূড়ান্ত অকর্ম্মা; অলসচূড়ামণি।]